শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে কাটল জট, বুধবার কাজে যোগ দেবেন রবীন্দ্রভারতীর উপাচার্য

বুধবার থেকেই নিজের দফতরে কাজে যোগ দেবেন উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরী। সমস্যা মিটে গিয়েছে বলে জানিয়েছেন উপাচার্যও।

Share:

নিজস্ব প্রতিনিধি: পড়ুয়াদের একাংশের বিক্ষোভে জেরবার হয়ে দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে দু বার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছিলেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরী। এবার শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে জট কাটল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে। বুধবার থেকেই নিজের দফতরে কাজে যোগ দেবেন উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরী। সমস্যা মিটে গিয়েছে বলে জানিয়েছেন উপাচার্যও।

রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে সোমবার জোড়াসাঁকোয় এক বিশেষ অনুষ্ঠানে যোগ দিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ছাত্রনেতাদের কড়া বার্তা দেন। এদিন তিনি বলেন, মেয়াদে বহাল থাকা অবস্থায় উপাচার্যকে কর্মক্ষেত্রে কোনওভাবে হেনস্থা করা যাবে না। শিক্ষামন্ত্রী এদিন জানান, ‘আমি জানতাম না সমস্যার কথা। আজ গিয়েছিলাম। আমি কথা বলে এসেছি।’ বিশ্ববিদ্যালয়ে কাজে ফেরা নিয়ে উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরী এদিন জানান, ‘এত দিন বাড়ি থেকে কাজ করছিলাম। মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ছুটি। বুধবার থেকে নিয়মিত আসব। শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে সমস্যা মিটে গিয়েছে।’ প্রসঙ্গত আগামী ১৮ সেপ্টেম্বর পর্যন্ত রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে রয়েছেন সব্যসাচী।

বারবার উপাচার্যকে ঘিরে কোনও সঙ্গত কারণ ছাড়া বিক্ষোভ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একাংশ এবং বেশকিছু শিক্ষাকর্মী বিক্ষোভ দেখাচ্ছিলেন বলে বিরক্ত হয়ে পদ থেকে অব্যাহতি চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন সব্যসাচী বসু রায়চৌধুরী। ১০ জুন এবং ১৮ জুলাই দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে মুখ্যমন্ত্রীকে তিনি চিঠি দিয়েছিলেন। গত বৃহস্পতিবার বিষয়টি নিয়ে তিনি জানিয়েছিলেন, ‘গত কয়েক মাসে আমরা দেখতে পাচ্ছি যে বিশ্ববিদ্যালয়ে একদল ছাত্র এবং কিছু শিক্ষাকর্মী উপাচার্যের দফতরে বিক্ষোভ দেখাচ্ছেন কোনও সঙ্গত কারণ ছাড়া।’ যদিও রাজ্যের শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে সমস্যার সমাধান হওয়ায় আগামী বুধবার থেকে আবার কাজে যোগ দেবেন তিনি।

তৃষা নন, মুখ্যমন্ত্রী বিজয়ের ছেড়ে দেওয়া ত্রিচি পূর্ব আসনের প্রার্থী অভিনেতা রাঘব লরেন্স!

হস্টেলের শৌচালয়ে প্রথম শ্রেণির ছাত্রীর রহস্যমৃত্যু, আটক ২

শীতলখুচিতে তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার, কাটমানি-দুর্নীতির অভিযোগে চাঞ্চল্য

বিয়ের ৫ ঘণ্টার মধ্যেই সম্পর্কে চির! শ্বশুরবাড়ি যেতে অস্বীকার কনের

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে তৃণমূল কর্মীকে মাথা ন্যাড়া করে এলাকায় ঘোরাল গ্রামবাসীরা

‘পেড্ডি’তে জাহ্নবীর উন্মুক্ত শরীর প্রদর্শন, বিতর্কে কী প্রতিক্রিয়া দক্ষিণী নায়িকা নিত্যার?

বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বিজেপির বিশেষ প্রশিক্ষণ শিবির প্রস্তুতি বৈঠক

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

‘মারের’ ভয়ে ঘর ছেড়ে বেরোতে নারাজ তৃণমূল কাউন্সিলররা, বৈঠক বাতিল মমতার

আট বছরের রামিসাকে ধর্ষণ করে খুন, ধর্ষক ও তার স্ত্রীকে মৃত্যুদণ্ড

ডিউটি সামলে হাতে ঝাড়ু-ব্লিচিং,রবিবার ‘সেবা দানে’ দৃষ্টান্ত গড়ল শান্তিপুর থানা

‘পরিষেবা দেওয়া হয় না’, বৈদ্যবাটীতে তৃণমূল কাউন্সিলরের বাড়ি ঘিরে বিক্ষোভ স্থানীয়দের

রাহুল -শুভমনের জোড়া শতরান, ৫৬৪ রানে প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা ভারতের