ফের হাওড়া-এসপ্লানেড মেট্রো প্রকল্প পরিদর্শনে সেফটি কমিশনার

Share:

নিজস্ব প্রতিনিধি : আরও একবার হাওড়া ময়দান থেকে এসপ্লানেড মেট্রো প্রকল্পের কাজ পরিদর্শন করলেন চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি জনককুমার গর্গ। তবে এই মেট্রো প্রকল্পের কাজ নিয়ে খুশি নন কমিশনার অফ রেলওয়ে সেফটি।

এখনও পর্যন্ত শিয়ালদহ থেকে এসপ্লানেড হয়ে হাওড়া ময়দান পর্যন্ত পূর্বমুখী সুড়ঙ্গের কাজ শেষ হয়ে গিয়েছে। পশ্চিমমুখী সুড়ঙ্গের বৌবাজার অংশের কিছু কাজ এখনও বাকি রয়েছে। সেখানে সাইডওয়াল তৈরি হচ্ছে। শিয়ালদহ থেকে এসপ্লানেড হয়ে হাওড়া ময়দান পর্যন্ত পূর্বমুখী সুড়ঙ্গপথে রেল লাইন পাতার কাজ শেষ হয়ে গিয়েছে। শিয়ালদহ থেকে এসপ্লানেডের মধ্যে তৃতীয় রেললাইনে এখনও পর্যন্ত বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়নি। কত তাড়াতাড়ি এই সব বকেয়া কাজগুলিকে শেষ করা যায়, সেবিষয়ে এদিন রেলের আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করেন কমিশনার অফ রেলওয়ে সেফটি। এর আগেও এই মেট্রো প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে এসেছিলেন রেলওয়ে সেফটির প্রতিনিধি দলের সদস্যরা। তবে এখনও পর্যন্ত এই মেট্রো প্রকল্পের কাজ শেষ না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন কমিশনার।

মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন এই মেট্রো প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন। ইতিমধ্যে সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হয়ে গিয়েছে। তবে এখনও পর্যন্ত শিয়ালদহ থেকে হাওড়া ময়দান পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হয়নি। বিগত কয়েক বছরে ধাপে ধাপে এই মেট্রো প্রকল্পের বরাদ্দের পরিমাণ বেড়েছে। ইতিমধ্যে মেট্রোর দ্বিতীয় দফার কাজের জন্য ৭৬৮ কোটি টাকা দিতে রাজি হয়েছে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি।

নিয়মভঙ্গের দায়ে Arsanal, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা

মাঝ রাস্তায় প্রস্রাবে আপত্তি জানানোয় দোকানদারকে ইট দিয়ে থেঁতলে খুন মদ্যপদের

নন্দীগ্রামে উপ নির্বাচনে বিজেপির প্রার্থী কে? পদ্ম শিবিরে জোর জল্পনা

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

একসময় ছিল তৃণমূলের দখলে, এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি

‘জিনা হারাম হো জায়েগা’, মমতা অনুগামী তৃণমূল নেতার বাড়িতে গিয়ে হুমকি পুলিশের

অভিষেকের অফিস উচ্ছেদের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ বাড়ির মালিক

শেখ হাসিনাকে আত্মসমর্পণের সুযোগ নয়, দিল্লি থেকে ধরে নিয়ে যেতে চায় তারেক সরকার

মুমূর্ষু রোগী এলেই রেফার নয়, হাসপাতালগুলির জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি স্বাস্থ্য দফতরের

দুর্গাপুজোয় চা শ্রমিকদের ২০ শতাংশ বোনাস, বন্ধ বাগান খোলার আশ্বাস মুখ্যমন্ত্রীর

ছাত্রীদের মেসবাড়িতে গোপনে সিসি ক্যামেরা, আবাসিকদের পোশাকের উপরে নজর মালিকের

‘মোদি চোর’ মন্তব্য প্রসঙ্গে বম্বে হাইকোর্টে জোর ধাক্কা খেলেন রাহুল গান্ধি

রিলের নেশায় ৩০ ফুট উঁচু বাঁধ থেকে ঝাঁপ যুবকের, পরিণতি হল ভয়াবহ