বিজেপি সর্বদাই অবিজেপি শাসিত রাজ্যগুলি নিয়ে সরব : শশী পাঁজা

Share:

নিজস্ব প্রতিনিধি:বিজেপি বিপর্যস্ত।একদিকে যখন বাংলায় বিজেপির তথাকথিত ‘তথ্যসন্ধানী দল’ এসে হাজির হচ্ছে, ঠিক তখনই মণিপুর ইস্যুতে বিজেপির মৌন থাকার প্রতিবাদ করলেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শশী পাঁজা(Sashi Panja)। মণিপুরের(Monipur)সঙ্কটকালে একাধিক হিংসা ও প্রাণহানির ঘটনা প্রসঙ্গে বিজেপি যেভাবে মুখে কুলুপ এঁটে রয়েছে, প্রবলভাবে তার প্রতিবাদ জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শশী পাঁজা।

তিনি বিজেপির দ্বিচারিতার প্রতিবাদ করে বলেন, একদিকে বিজেপি মণিপুরের পরিস্থিতির গুরুত্ব বিচার করে যথাযথ পদক্ষেপ করতে ব্যর্থ হয়েছে, অন্যদিকে, বাংলায় তথাকথিত হিংসার অতিরঞ্জিত প্রতিবেদনগুলি প্রচারে মনোনিবেশ করেছে। মন্ত্রী বলেন, ‘‘বিজেপির রবিশঙ্কর প্রসাদ তাঁর ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিকে সঙ্গে নিয়ে বাংলায় সফর করছেন। কিন্তু, মণিপুরে কোন কমিটি পাঠানো হয়েছে? মণিপুর জ্বলছে। অথচ, তারপরও মাননীয় প্রধানমন্ত্রী (PM)মৌন রয়েছেন।

শশী পাঁজা আরও বলেন, ‘‘ভারত জবাব চাইছে। ভারতীয়রা জবাব চাইছেন। বিজেপি সর্বদাই অবিজেপি শাসিত রাজ্যগুলি নিয়ে সরব থাকে। কিন্তু, বিজেপি শাসিত মণিপুরে কীভাবে মানুষ হিংসার শিকার হচ্ছেন এবং মৃত্যুমুখে পতিত হচ্ছেন, তা নিয়ে কোনও কথা বলে না। ওঁরা দিল্লিতে বসে বাংলার ইস্যু নিয়ে কথা বলছেন। কিন্তু, এই মুহূর্তে সবথেকে জরুরি মণিপুর ইস্যুকে আলোচনার বাইরে রাখছেন।’’

হিংসা নিয়ে পক্ষপাতিত্ব এবং যেকোনও ঘটনা বিকৃত করে উপস্থাপনার প্রয়াসের জন্য বিজেপির সমালোচনা করেছেন শশী পাঁজা। তিনি উল্লেখ করেন, এই মুহূর্তে দেশের স্বার্থে বিজেপির প্রকৃত ইস্যুগুলিকে গুরুত্ব দেওয়া উচিত এবং রাজনৈতিক লাভের কথা ভুলে নাগরিক কল্যাণকে অগ্রাধিকার দেওয়া উচিত। মন্ত্রী বলেন, ‘‘কীভাবে রাজ্যে হিংসার ভুয়ো তথ্য প্রচার করা হচ্ছে, তা বাংলা জানে। আমরা জানি কীভাবে প্রমাণ ও তথ্য বিকৃত করা হচ্ছে।’’

‘বারাকপুর থেকে বাবুঘাট’, কলকাতার বুকে ওয়াটার ট্যাক্সি, কোন কোন রুটে চলবে? আশ্বাস অর্জুনের

রাসবিহারী বসুর ভিটেয় গণশৌচাগার, বুলডোজার অ্যাকশনের দাবি বিজেপি বিধায়কের

‘ওদের জন্য মরতে যাচ্ছি’, শ্বশুরবাড়িকে দায়ী করে সেতু থেকে ঝাঁপিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের

চিকিৎসায় গাফিলতির অভিযোগ,করিমপুরে বেসরকারি নার্সিংহোমে সদ্যোজাতর মৃত্যু

‘এইভাবে চলতে পারে না,’ নিটে প্রশ্নপত্র ফাঁস রুখতে কেন্দ্রকে বার্তা সুপ্রিম কোর্টের

কলকাতার মিছিল কেন বাতিল? ভিডিও বার্তায় জানালেন ‘ককরোচ’ সদস্য

ককরোচদের আন্দোলন এড়িয়ে চলার নির্দেশ, দিল্লি বিশ্ববিদ্যালয়কে চরম ভর্ৎসনা পূজা ভাটের

রাজস্থানে ৭০ বছরের বৃদ্ধাকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার দুই প্রতিবেশী

‘শহরে উত্তম কুমারের নামে ফিল্ম সেন্টার,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘দুর্নীতি আর সহ্য নয়’, ঘুষ চাওয়ায় অভিযুক্ত দুই ইনস্পেক্টরকে সাসপেন্ড করে বার্তা মুখ্যমন্ত্রীর

প্রশ্নফাঁসে রেয়াত নয়, ৫-১০ বছরের জেল-সহ ১ কোটি টাকার জরিমানা ঘোষণা কেন্দ্রের

কালীঘাটে দুটি বাড়ির নথি চেয়ে অভিষেকের বাবাকে তলব পুরসভার

রুটি-পরোটার সঙ্গে জমে যাবে, বাড়িতে বানিয়ে নিন টক ঝাল আচারি আলু

উল্টোরথে বাড়িতে বানান পুরীর স্টাইলে স্পেশাল খাজা, জেনে নিন সহজ রেসিপি