শিয়ালদায় এসি লোকাল চালানোর প্রস্তাব দিল পূর্ব রেল

পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, শিয়ালদা ডিভিশনে এসি রেলের জন্য পরিকাঠামোগত সমস্যা নেই। অন্ততপক্ষে একটি এসি রেকের আবেদন জানানো হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুম্বইয়ে যদি এসি লোকাল (AC LOCAL) চলে, তবে তার সম্ভব কলকাতাতেও (KOLKATA)। মহানগরের শিয়ালদা ডিভিশনে এসি লোকাল চালাতে চেয়ে প্রস্তাব পাঠিয়েছে পূর্ব রেল। সম্প্রতি, রেল বোর্ডের কাছে পাঠানো হয়েছে এসি রেকের প্রস্তাব।

পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, শিয়ালদা ডিভিশনে এসি রেলের জন্য পরিকাঠামোগত সমস্যা নেই। কোচ ফ্যাক্টরি এসি রেক দিলেই চালু করা যাবে এসি লোকাল পরিষেবা। অন্ততপক্ষে একটি এসি রেকের আবেদন জানানো হয়েছে। শিয়ালদা ডিভিশনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এসি লোকালের ভাড়া বেশি হলেও যাত্রী কম হবে না। তীব্র গরমে যাত্রীরা লোকাল ট্রেনে কষ্ট পান। তাই সওয়ার হন এসি বাসে। এসি বাসেও ভিড় হয়। এই পরিস্থিতিতে যাত্রীরা নাজেহাল। এসি লোকাল হলে যাত্রী ভালই হবে।

সূত্রের খবর, রেল বোর্ড এখনো এই বিষয়ে অনুমোদন দেয়নি। পূর্ব রেলের পক্ষ থেকে, দেশি লোকাল রেক চালু করার আগে পরীক্ষামূলক ভাবে শিয়ালদা ডিভিশনের ইতি লোকাল চালানোর অনুরোধ জানানো হয়েছে। বলা হয়েছে, মুম্বাইয়ের লোকাল ট্রেন বা কলকাতার মেট্রো ট্রেনে ভিড় হয় বেশ। তবে, ভিড়েও অসুবিধে হয় না। ব্যস্ততম রেল স্টেশনে এসি লোকাল পরিষেবা চালু হলে তা মন্দ হবে না। পূর্ব রেলের পাঠানো এই প্রস্তাবে খুশি যাত্রীদের একাংশ। দাবি উঠছে দ্রুত চালু হোক এসি রেল। যাত্রীদের দাবি, মেট্রোপলিটন সিটি হয়ে বঞ্চিত থাকা উচিত নয় কলকাতার। রেলের মধ্য ও পশ্চিমে দেখা যায় চাহিদা ভালোই এসি রেকের। তবে পূর্ব পারবে না কেন?

অর্থ উপার্জনের নতুন পথ খুলবে, মন ভাল রাখতে সঙ্গীর সঙ্গে ডিনার ডেটে যেতে পারেন…

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

অল্প বয়সেই স্ট্রোক? শরীর এই ৫টি সঙ্কেত দিলেই সাবধান হোন

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

সকালের জলখাবারে নতুন কিছু ট্রাই করতে চান? বানান চিজ-গার্লিক মাঙ্কি ব্রেড

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা