উচ্চ প্রাথমিকের দ্বিতীয় কাউন্সেলিংয়ের দিনক্ষণ জানিয়ে দিল এসএসসি

Share:

নিজস্ব প্রতিনিধি: ধীরে ধীরে কাটছে শিক্ষক নিয়োগ জট। একাধিক বিতর্কের অবসান ঘটিয়ে অবশেষে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার কাজ চলছে জোরকদমে। শিক্ষক নিয়োগের প্রসঙ্গে আর কোনওরকম আপোষ করতে রাজি নন মুখ্যমন্ত্রী(Chief Minister)। রাজ্য সরকারের তৎপরতায় উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় প্রথম পর্যায়ের কাউন্সেলিং শেষ হলেই শুরু হবে দ্বিতীয় পর্যায়ের কাউন্সেলিং। সম্প্রতি শিক্ষক নিয়োগের দ্বিতীয় পর্যায়ের কাউন্সেলিংয়ের দিনক্ষণ জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন(SSC)। আগামী ১১ই নভেম্বর থেকে ২৭শে নভেম্বর পর্যন্ত দ্বিতীয় পর্যায়ের কাউন্সেলিং(SSC Second Counselling) হবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ বিশেষ দিনের বিশেষ বিনিয়োগ, কেন ভারতে এত গুরুত্বপূর্ণ ‘মুহুরত ট্রেডিং’!

এই পর্যায়ে হবু প্রার্থীরা ২৪শে অক্টোবর অর্থাৎ বৃহস্পতিবার থেকেই এসএসসির ওয়েবসাইট থেকে ইন্টিমেশন লেটার ডাউনলোড করতে পারবেন। নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ রাখতে এবার আরও তৎপর সরকার। এসএসসি-র তরফ সংবাদমাধ্যমকে জানানো হয়েছে, দ্বিতীয় পর্যায়ের কাউন্সেলিংয়ে টেবিলের সংখ্যা বাড়ানো হতে পারে। এই পর্যায়ে প্রতিদিন ৬০০ থেকে ৭০০ জন প্রার্থীকে কাউন্সেলিংয়ের জন্য ডাকা হতে পারে। এসএসসির দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১১ই নভেম্বর, ১৪ই নভেম্বর, ১৬ই নভেম্বর দ্বিতীয় পর্যায়ের কাউন্সেলিংয়ের পর এক দিনের বিরতি নিয়ে ফের তা শুরু হবে ১৮ই নভেম্বর থেকে। এরপর ১৮ই নভেম্বর থেকে টানা ২৩শে নভেম্বর পর্যন্ত কাউন্সেলিং চলবে। এই প্রক্রিয়ার ফলে চাকরি পাওয়ার লক্ষ্যে আরও একধাপ অগ্রসর হবেন প্রার্থীরা।

আরও পড়ুনঃ মালদহে থাবা অজানা জ্বরের, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা

এদিকে নিয়োগের দাবিতে দীর্ঘ দিন আন্দোলন করা পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের মঞ্চ সভাপতি সুশান্ত ঘোষের দাবি, ‘গত ২৮শে আগস্ট ডিভিশন বেঞ্চের নির্দেশে ১৪ হাজার ৫২জন প্রার্থীর চাকরি সুনিশ্চিত করতে হবে। সেই মর্মে ৮ হাজার ৭৪৯জন প্রার্থীর কাউন্সেলিংয়ের সুপারিশের তালিকা প্রকাশিত হয়েছে। অবিলম্বে বাকি ৫ হাজারের বেশি প্রার্থীর ধারাবাহিক কাউন্সেলিং জয়েনিংয়ের মাধ্যমে ৩১শে ডিসেম্বরের মধ্যে সুনিশ্চিত করতে হবে।’ যদিও এবিষয়ে সরকারের তরফ থেকে কি পদক্ষেপ নেওয়া হবে তা জানা যায়নি। তবে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ায় চাকরিপ্রার্থীদের মুখে ফুটেছে হাসি। পরবর্তী কাউন্সেলিংয়ের জন্য প্রস্তুত হচ্ছেন তাঁরা।

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর