প্রশ্নপত্রে থাকছে সিকিউরিটি ফিচার, ছবি তুললেই বিপদ, জানাল SSC

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ ৮ বছর পর হতে চলেছে এসএসসি পরীক্ষা। রবিবার হবে নবম-দশমের নিয়োগ পরীক্ষা। এসএসসি-র পক্ষ থেকে শনিবার চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন, নিরাপত্তার বিষয়টি জোরদার করে দেখছে এসএসসি।

তিনি জানিয়েছেন, পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে কড়া ব্যবস্থা নিচ্ছে এসএসসি। প্রত্যেকটি প্রশ্নপত্রে সিকিউরিটি ফিচার থাকবে। কোনও  পরীক্ষার্থী প্রশ্নপত্রের ছবি তুললে, সঙ্গে সঙ্গে এসএসসি আধিকারিকদের কাছে তথ্য পৌঁছে যাবে। এমন ভাবেই প্রশ্নপত্র তৈরি করা হচ্ছে। প্রত্যেক পরীক্ষার্থী প্রশ্নপত্র ওএমআর শিটে আলাদা আলাদা করে সিকিউরিটি ফিচার সেট করা হয়েছে। গত নিয়োগ পরীক্ষা নিয়ে একাধিক চর্চা হওয়ায়, এবার করা ব্যবস্থা নিয়েছে এসএসসি।

পরীক্ষার্থীদের ভেনু ইনচার্জের কাছে সমস্ত মোবাইল জমা রাখতে হবে। শুধু পরীক্ষার্থী নয়, পরীক্ষকদের বা যারাই পরীক্ষা হলে ঢুকবেন, সকলকে ফোন জমা রেখে ঢুকতে হবে। কোনও ভাবেই নির্দিষ্ট সময়ের আগে প্রশ্নপত্র খোলা যাবে না। দুপুর ১২টা নাগাদ ঘণ্টা পড়ার পরেই শুরু হবে পরীক্ষা। সেই সময় সিল করা প্রশ্নপত্র খোলা যাবে। নির্দিষ্ট নিয়ম না মানলে উত্তরপত্র বাতিল করা হবে।
এসএসসি পক্ষ থেকে জানানো হয়েছে, সমস্ত প্রশ্নপত্রের উত্তর দিতে হবে ঠিকই। কিন্তু ওএমআর শিটের এক থেকে পাঁচ নম্বর জায়গা পূরণ করতেই হবে। না হলে সেটি বাতিল বলে গণ্য করা হবে।

পরীক্ষায় দাগিরা বসতে পারবেন কিনা এই প্রশ্নের উত্তর এড়িয়ে গেলেন এসএসসি চেয়ারম্য়ান। তিনি বলেছেন, ১৪ তারিখের আগে এর উত্তর দেওয়া হবে না। নতুন নিয়োগ প্রক্রিয়ায় স্কুলে ৩৫ হাজার ৭২৬ শূণ্যপদে নিয়োগের জন্য হবে পরীক্ষা। রবিবার এসএসসি-র নবম দশমের জন্য ২৩ হাজার ২১২টি আসনে পরীক্ষা নেওয়া হবে।

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর