মে দিবসের প্রাক সন্ধ্যায় পেনশনের দাবি সোনাগাছিতে

শনি সন্ধ্যায় কলকাতার রাজপথে নামল সোনাগাছি। যৌনকর্মীরা নির্বিশেষে দাবি তুললেন দিতে হবে পেনশন, দিতে হবে পেশার স্বীকৃতি।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাত পোহালেই মে দিবস(May Day)। বিশ্বজুড়ে এই দিনটি পালিত হবে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে। ঠিক তার আগে শনি সন্ধ্যায় কলকাতার রাজপথে নামল সোনাগাছি(Sonagachi), এশিয়ার সর্ববৃহৎ যৌনপল্লী। শুধু পথে নামাই নয়, পথে নেমে গলায় গলা মিলিয়ে সোনাগাছির যৌনকর্মীরা(Sex Workers) নির্বিশেষে দাবি তুললেন দিতে হবে পেনশন(Pension), দিতে হবে পেশার স্বীকৃতি। যৌনকর্মীদের সংগঠন দুর্বার(Durbar) মহিলা সমন্বয় কমিটির তরফে এদিন এই মিছিলের আয়োজন করা হয়েছিল সোনাগাছি এলাকায়। তবে শুধু পেনশন প্রদান বা শ্রমের স্বীকৃতিই নয়, এদিন মোদি সরকারের ‘ট্রাফিকিং ইন পার্সনস’ বিল নিয়েও সরব হয়েছেন দুর্বারের সঙ্গে জড়িত থাকা যৌনকর্মীরাও।

দুর্বার মহিলা সমন্বয় কমিটি দীর্ঘ দিন ধরেই যৌনপেশার সামাজিক ও আইনি স্বীকৃতির দাবিতে আন্দোলন করে আসছে। তাঁদের উদ্যোগেই এদিন উত্তর কলকাতার অবিনাশ কবিরাজ স্ট্রিট থেকে কোম্পানি বাগান মাঠ পর্যন্ত এক মশাল মিছিলের ডাক দেওয়া হয়েছিল। সেই ডাক উপেক্ষা করতে পারেননি সোনাগাছির যৌনকর্মীরা। এদিনের মিছিল থেকেই দাবি তোলা হয়, যৌনকর্মীদের পেশাকে শ্রম তালিকার অন্তর্ভূক্ত করতে হবে। সেই সঙ্গে ৪৫ বছর পার হলেই যৌনকর্মীদের সরকারের তরফে দিতে হবে পেনশন। তবে এদিনের মিছিলে সব থেকে বেশি যৌনকর্মীরা প্রতিবাদ জানিয়েছেন মোদি সরকারের ‘ট্রাফিকিং ইন পার্সনস’ বিল নিয়ে। দুর্বারের দাবি, এই বিল দেশে যৌনপেশাকে শুধু শেষ করেই দেবে তাই নয়, যৌনপেশাকেও অপরাধের তালিকায় ফেলা দেওয়া হবে। যার জেরে বিপদে পড়বেন যৌনকর্মীদের পাশাপাশি তাঁদের ছেলেমেয়েরাও। 

এই বিষয়ে দুর্বারের তরফে সংগঠনের মুখপাত্র মহাশ্বেতা মুখোপাধ্যায় জানিয়েছেন, ‘যৌনকর্মীরা কোভিডকালে অত্যান্ত দুর্ভোগের মধ্যে জীবন কাটিয়েছে। এখনও সেই ধাক্কা কাটিয়ে উঠতে পারেননি বাংলার প্রায় ৬৫ হাজার যৌনকর্মী। এর মধ্যেই কেন্দ্রের বিল নতুন করে ভয় দেখাচ্ছে। আমরাও মানবপাচার বন্ধ করার পক্ষে। কেউ যাতে পাচারের শিকার হয়ে যৌনপেশায় না আসেন, তা নিশ্চিত করতে অনেক উদ্যোগ নিয়েছি আমরাও। কিন্তু কেন্দ্র যা চাইছে তাতে এই পেশাই বিপদে পড়বে। যৌনকর্মীদের সঙ্গে সঙ্গে তাঁদের সন্তানরাও বিপদের মুখে পড়বেন। এই কারণেই আমরা লাগাতার আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি। এদিনের মিছিল তারই অঙ্গ।’

নাইজেরিয়ায় ভয়াবহ নৌকাডুবি, শিশু ও মহিলা সহ নিহত ৪৭

সাংসদ-পুত্রের বেপরোয়া ড্রাইভিংয়ে প্রাণ গেল পথচারী তরুণীর

উত্তরবঙ্গে পৌঁছেই জনপ্রতিনিধিদের বৈঠকে ডাক অমিত শাহের, পাহাড় সমস্যার সমাধান?

রাতের বেঁচে যাওয়া ডাল দিয়েই হবে সকালের জমজমাট ব্রেকফাস্ট, বানিয়ে নিন ৪ মজাদার রেসিপি

টাইব্রেকারে জিতে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গলের মুখোমুখি মোহনবাগান

২৮ অগস্ট বছরের শেষ চন্দ্রগ্রহণ, ৫ রাশির জাতকদের জীবনে নেমে আসবে সঙ্কট!

ভয়াবহ দুর্ঘটনা সম্প্রীতি উড়ালপুলে, বাইক-চারচাকার সংঘর্ষে মৃত্যু ২১ বছরের যুবকের

ক্যানসারের ঝুঁকি থেকে সুরক্ষা পেতে নিয়মিত পাতে রাখুন এই পাঁচ জিনিস

সাবধান, ২৪ অগস্ট থেকে মোবাইল ফোনের সিম নেওয়ার ক্ষেত্রে চালু হচ্ছে নয়া নিয়ম

৬ ভারতীয় নাবিক সহ তুরস্কের অস্ত্রবোঝাই জাহাজ অপহরণ সোমালি জলদস্যুদের

মায়ের পাওয়া অন্নপূর্ণা যোজনার টাকা দিয়ে জলবন্দি মানুষের পাশে দাঁড়াল ৩ পড়ুয়া

সম্পত্তির লোভে বাবাকে গলা টিপে খুন, ছেলে-বউমাকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত

শিলংয়ে ডুরান্ড সেমিফাইনাল ঘিরে উত্তেজনা! আক্রান্ত মোহনবাগান সমর্থকরা, গাড়ি ভাঙচুরের অভিযোগ

‘ফায়ার লাইসেন্স না থাকলেই হোটেলে ঝোলানো হবে তালা’, কড়া হুঁশিয়ারি চন্দননগর পুলিশের