সন্দেশখালির শাজাহানের মিলল না জামিন, টিকলো না কোনো যুক্তি

Share:

নিজস্ব প্রতিনিধি:   হাইকোর্টে শেখ শাজাহানের জামিনের আবেদন খারিজ। কলকাতা হাইকোর্টে আবেদন সিবিআই গ্রেপ্তারির বিরোধিতা করে জামিনের আবেদন জানিয়েছিল সন্দেশখালির শাহাজাহান। একইসঙ্গে আলমগীরের জামিনের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে সেই মামলার শুনানি হয়। তাঁর বক্তব্য, নতুন করে যে সমস্ত তথ্য এসেছে তার ভিত্তিতে নতুন করে আবেদন জানাতে হবে তাঁদের। তাই এই মুহূর্তে জামিনের আবেদন মানা সম্ভব নয়। 

শেখ শাজাহানের আইনজীবীর দাবি ছিল, এই আবেদনের শুনানির সময় সাক্ষীর সংখ্যা ছিল ৮৬। এছাড়াও মাজেদা বিবি, যার বয়ানের ভিত্তিতে শেখ শাহজাহানকে অভিযুক্ত করা হয়েছে, সেই মাজেদা বিবিকে চার্জশিটে অভিযুক্ত করেছে সিবিআই। তাই পুনরায় এই মামলার শুনানি গ্রহণ করা হোক। কিন্তু বিচারপতি শুভ্রা ঘোষ সেই যুক্তিতে গুরুত্ব দেননি। সন্দেশখালিতে তিনজন বিজেপি কর্মীকে খুনের ঘটনায় অভিযুক্ত শেখ শাজাহান। পাশাপাশি রেশন দুর্নীতি মামলার তদন্তে যাওয়া ইডি আধিকারিকদের চক্রান্ত করে মারধরের ঘটনায় জেলবন্দিও রয়েছেন।

আরও পড়ুন: ‘প্রার্থী বদল না হলে হারাবই’, নিজেদের প্রার্থীর বিরুদ্ধেই সরব বিজেপি কর্মীরা

এরই সঙ্গে বিজেপি কর্মীদের খুনের ঘটনায় ৫ বছর পর তদন্ত শুরু করেছে সিবিআই। এর পরে শাহজাহানের বিরুদ্ধে একের পরে এক অভিযোগ উঠতে শুরু করে। তিন বিজেপি নেতা খুনের মামলাতেও নাম জড়ায় শাহজাহানের। প্রথমে সেই মামলার তদন্ত করছিল সিআইডি । পরে মৃতদের পরিবারের আর্জিতে সিবিআইয়ের স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ তদন্তভার পায়। কলকাতা হাইকোর্টই সেই নির্দেশ দিয়েছিল। এখনও প্রেসিডেন্সি সংশোধনাগারে আছেন শাহজাহান। জামিন পেতে মরিয়া তিনি। সুপ্রিম কোর্টেও গিয়েছিলেন জামিনের আবেদন নিয়ে। যদিও সেই আবেদন খারিজ হয়ে যায়।

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ