বাড়ি গিয়ে মহিলাকে কুপ্রস্তাব, সাসপেন্ড হরিদেবপুর থানার এসআই

বাড়ি গিয়ে এক মহিলাকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে সাসপেন্ড করা হল হরিদেবপুর থানার 9Haridevpur Police Station) এসআই’কে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাড়ি গিয়ে এক মহিলাকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে সাসপেন্ড করা হল হরিদেবপুর থানার এসআই’কে। ওই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ, এক গৃহবধূ গার্হস্থ্য হিংসার বিষয়ে আইনি সাহায্য চাইতে এলে তাঁকে কুপ্রস্তাব দেন। এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত পুলিশ কর্মীর নাম আইনুল হক। তিনি হরিদেবপুর থানায় এসআই পদে কর্মরত। সম্প্রতি এক গৃহবধূ গার্হস্থ্য হিংসা সংক্রান্ত বিষয়ে হরিদেবপুর থানায় আইনি সাহায্য চাইতে যান। সেই সময় থানায় ডিউটি অফিসার হিসাবে ছিলেন আইনুল হক। মহিলার সঙ্গে কথা বলে তাঁর ফোন নম্বর এবং বাড়ির ঠিকানা নেন ওই পুলিশ কর্মী। এরপর থানায় কোনওরকম না জানিয়ে গত সোমবার অভিযোগকারী মহিলার বাড়িতে চলে যান আইনুল হক। অভিযোগ, সেখানে গিয়ে ওই মহিলাকে কুপ্রস্তাব দেন এসআই। পুলিশ কর্মীর এমন প্রস্তাবে হতবাক হয়ে যান অভিযোগকারী মহিলা। তিনি বিষয়টি সঙ্গে সঙ্গে ১০০ নম্বরে ফোন করে লালবাজারে জানান। হরিদেবপুর থানায়ও ওই পুলিশ কর্মীর বিরুদ্ধে অভিযোগ জানান তিনি। অভিযোগ পেয়ে ঘটনার বিভাগীয় তদন্ত শুরু করে পুলিশ। পাশাপাশি অভিযুক্ত ওই সাব ইনস্পেক্টরকে সাসপেন্ড করা হয় পুলিশের তরফে।

গার্হস্থ্য হিংসার বিষয়ে আইনি সাহায্য নিতে এসে কুপ্রস্তাবের শিকার হতে হবে তা ভাবতে পারেননি ওই মহিলা। পুলিশের তরফে জানানো হয়েছে, গৃহবধূর অভিযোগের ভিত্তিতে পুলিশ কর্মীর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যে তাঁকে সাসপেন্ড করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে হরিদেবপুর থানার তরফে।

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

রক্তে সুগার কি বিপদসীমা পার করছে? জেনে নিন এই ৬ লক্ষণ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

দোসর জলীয় বাষ্প, বুধেই ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা, জারি হলুদ সতর্কতা

ছেলে শেখ হাসিনার দল করায় হিন্দু মহিলাকে ছুরিতে ফালাফালা করল বিএনপি গুন্ডারা

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

রাষ্ট্রসঙ্ঘের নতুন মানচিত্রে অরুণাচল ও আকসাই চিন, ভারত ও চিনের মধ্যবর্তী পৃথক অঞ্চল!

পাকিস্তানকে খুশি করতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না তারেক রহমান!

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা

নন্দীগ্রামে উপ নির্বাচনে বিজেপির প্রার্থী কে? পদ্ম শিবিরে জোর জল্পনা