মুর্শিদাবাদের বাবা-ছেলে খুনে সিবিআই তদন্তের আবেদন শুনল না সিঙ্গল বেঞ্চ

Share:

নিজস্ব প্রতিনিধি: মুর্শিদাবাদের ধুলিয়ানের ওয়াকফ আইনের প্রতিবাদে হিংসা ছড়িয়ে পড়েছিল। সেই হিংসার বলি হয়েছিল জাফরাবাদের বাবা ও ছেলে। সেই জোড়া খুনের মামলায় সিবিআই তদন্ত চেয়ে কলকাতা হাই কোর্টে আবেদন করা হয়।  সেই মামলাই শুনলেন না বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।

বিচারপতি জানিয়েছেন, মুর্শিদাবাদের ওয়াকফ আইনের প্রতিবাদী অশান্তি সংক্রান্ত সমস্ত মামলার শুনানি ইতিমধ্যেই ডিভিশন বেঞ্চে চলছে। তাই এই সংক্রান্ত আর কোনও মামলা তিনি শুনবেন না। এই মামলা আবেদন তিনি হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের কাছে পাঠিয়ে দেন।

জানা গিয়েছে, সোমবার মুর্শিদাবাদের বাবা-ছেলে হত্যার ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে কলকাতা হাই কোর্টে একটি মামলা দায় করে নিহতদের পরিবার। নিহিতদের পরিবার আদলতের কাছে আবেদন করে বলেন, তাঁদের পরিজনের খুনের তদন্তে রাজ্য পুলিশের উপর তাঁদের কোনও আস্থা ও ভরসা নেই। তাঁরা চান নিহত হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের খুনের তদন্ত ভার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অর্থাৎ সিবিআই-কে দেওয়া হোক। তার পাশাপাশি তাঁদের দাবি কেন্দ্রের তরফ থেকে তাঁদের উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থা করা হোক।

এই আবেদন নিয়েই সোমবারই হাই কোর্টের দ্বারস্থ হয় মুর্শিদাবাদের নিহতদের পরিবার। কিন্তু মঙ্গলবার সিঙ্গল বেঞ্চ থেকেই এই মামলার কোনও শুনানি হল না।

প্রসঙ্গত, বেশ কিছুদিন আগে পর্যন্ত ওয়াকফ আইনের প্রতিবাদে উত্তপ্ত ছিল মুর্শিদাবাদের বিভিন্ন এলাকা। এই আন্দোলনে বহু মানুষের ক্ষতি হয়। আতঙ্কে অনেকেই গ্রাম ছেড়ে অন্য জায়গায় পালিয়ে গিয়েছল বলে জানা যায়। এই মুহূর্তে সেই সমস্ত এলাকা পরিদর্শনে গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

‘দুষ্টু ছবিতে অভিনয় করো না ‘, হুমকি পেয়েছিলেন বিপাশা বসু

কালিম্পং-য়ে খারাপ আবহাওয়ার জের, আকাশেই চক্কর কাটছে মুখ্যমন্ত্রীর কপ্টার

জিভে জল আনা পূর্ববঙ্গীয় স্বাদ! রইল কুমড়ো-চিংড়ির সহজ রেসিপি

দুর্গাপুজোয় আমিষ খাওয়া বাঙালি ‘পাখণ্ডী’! বাগেশ্বর বাবার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

‘হিন্দু-মুসলিমের মধ্যে ঢুকতে চাই না’, সন্তানদের ধর্ম নিয়ে জবাব নিক্কি-আরবাজের

স্বাদের পাশাপাশি মিলবে উপকারিতা, বাড়িতে বানান বেগুন-বিটরুটের মুচমুচে চিপস

পেঁয়াজে কালো দাগ থাকলে ফেলে দেবেন নাকি খেতে পারবেন? জেনে নিন জরুরি তথ্য

মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া, আর্থিক অনুদান না নেওয়ার সিদ্ধান্ত শহরের দুর্গাপুজো কমিটিগুলির

মঙ্গলেও ভিজবে কলকাতা, ভারী বর্ষণের সতর্কতা দক্ষিণবঙ্গের তিন জেলায়

পাহাড়ের উন্নয়ন নিয়ে মেগা বৈঠক! আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ইয়েমেনের কারাগারে ভয়াবহ বিমান হামলা, নিহত শিশুসহ ৭

হড়পা বানের পরে নিখোঁজ, বাবা-মায়ের ফিরে আসার অপেক্ষায় নেপালের কিশোর

সার্কাসের তাঁবুর ভিতর যেতেই চোখ কপালে! উদ্ধার এক কর্মীর ঝুলন্ত দেহ

বিরাট সংখ্যায় কর্মী ছাঁটাইয়ের পথে Samsung, ১০০ জন পদস্থ কর্তাকে পদত্যাগের নির্দেশ