আর কিছুক্ষণ, তারপরেই বদলাচ্ছি আমরা

আমরা আসছি

00
Days
00
Hours
00
Mins
00
Secs
আমরা এখন লাইভ!
এই মুহূর্তে

দশমীর সন্ধ্যায় বৈশাখীর সিঁথিতে সিঁদুর দিলেন শোভন চট্ট্যোপাধ্যায়

নিজস্ব প্রতিনিধি: ফের খবরের শিরোনামে শোভন চট্ট্যোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়। এবার এক বেসরকারি সংবাদমাধ্যমের বিজয় উৎসবে গিয়ে সিঁদুর খেলার ফাঁকে বিশেষ বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে সিঁথিতে সিঁদুর পড়িয়েছেন শোভন বাবু। ভাইরাল হওয়া ভিডিও-এর ভিত্তিতে দেখা গিয়েছে শোভন চট্ট্যোপাধ্যায় প্রকাশ্যে বৈশাখী দেবীর সিঁথিতে সিঁদুর পড়াচ্ছেন। এই কথা স্বীকারও করেছেন খোদ বৈশাখী বন্দ্যোপাধ্যায়। চ্যানেলের তরফে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। দীর্ঘদিনের বন্ধুত্বের তকমা কার্যত ঘুচে গেলে বলাই যায়।

সিঁদুর খেলার পর বৈশাখী জানিয়েছেন, ‘আমাদের মধ্যে স্বীকৃতির অভাব কোনও দিন ছিল না।’ পুজোর আগেই শোভন-বৈশাখীর তা তা থৈ থৈ-এর গানের নাচের ভিডিয়ো ভাইরাল হয়েছিল নেটমাধ্যমে। সপ্তমীর সন্ধ্যায় বৈশাখীকে সঙ্গে নিয়ে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ‘বুর্জ খালিফা’ দেখতে গিয়েছিলেন কলকাতার প্রাক্তন মহানাগরিক শোভন। কার্যত ২০২১-এর দুর্গাপুজোর আবহে থেকেই নেটদুনিয়ায় ভাইরাল শোভন-বৈশাখী জুটি। আজ দশমীর সন্ধ্যায় তা আবার একবার ভাইরাল হল। তাদের দু’জনে বারবার নেটদুনিয়ায় রশদ জুগিয়েছেন। দশমীর সন্ধ্যায় বিশাদের সুরের মাঝেই ফের বড় চমক দিলেন দুই জুটি।

যদিও এতে বিপদ বাড়ল শোভন চট্ট্যোপাধ্যায়ের। কারণ হিন্দু শাস্ত্রে বা রীতিতে সিঁথিতে সিঁদুর দান মানেই বিয়ের স্বীকৃতি। সেক্ষেত্রে শোভনের বর্তমান স্ত্রী রত্না চট্ট্যোপাধ্যায়ের সঙ্গে ডিভোর্স মামলা চলছে আদালতে। আর বৈশাখী বন্দ্যোপাধ্যায় এখনও বিবাহিত। সাধারণত বিজয়ার সময় সিঁদুর খেলাতে মেয়েরা একে ওপরকে সিঁদুর পড়ান। কিন্তু কোনও পুরুষ প্রকাশ্যে কোনও মেয়ের সিঁথিতে সিঁদুর পড়াচ্ছে মানে বিবাহের স্বীকৃতি দিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

 

Published by:

Share Link:

More Releted News:

সোমে গণনায় কোন জেলায় কত পর্যবেক্ষক, জানিয়ে দিল কমিশন

ভোটগণনার দিন ট্রাফিক রুটে বদল হচ্ছে, কোন পথে নো–এন্ট্রি?‌ জেনে নিন আপডেট

এক্স আর্মি লেখা গাড়ি কার? সাখাওয়াতের স্ট্রংরুমে ঢুকতেই বাইরে বিক্ষোভ তৃণমূলের

ফের ধাক্কা ধূমপায়ীদের, এক ধাক্কায় অনেকটা বাড়ল‌ সিগারেটের দাম

বিজেপির দাবিতে সরানো হল কালীঘাট থানার মহিলা ওসিকে

কলকাতার ইতিহাস সংক্রান্ত কবিতার বই স্থান পাচ্ছে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়ে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ