নবম- দশমে ১৩৮৪২ টি শূন্যপদে শিক্ষক নিয়োগে তৎপরতা শুরু করল রাজ্য

স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর, ইতিমধ্যে ১৩৮৪২ টি শূন্য পদের তালিকা পাঠানো হয়েছে অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগে রোস্টার তৈরি করার জন্য।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের স্কুলগুলিতে নবম- দশমের শিক্ষক নিয়োগে তৎপরতা বাড়ালো রাজ্য সরকার। স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর, ইতিমধ্যে ১৩৮৪২ টি শূন্য পদের তালিকা পাঠানো হয়েছে অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগে রোস্টার তৈরি করার জন্য।

নবম- দশমের শিক্ষক নিয়োগের জন্য তৎপরতা শুরু করল মধ্যশিক্ষা পর্ষদ। নতুন নিয়োগের ক্ষেত্রে প্রাথমিকভাবে প্রাধান্য দেওয়া হচ্ছে নবম- দশমের শিক্ষক নিয়োগকেই। ইতিমধ্যে ১৩৮৪২ টি শূন্য পদের তালিকা রোস্টার তৈরির জন্য পাঠানো হয়েছে অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগে। শূণ্যপদের কতগুলি এসসি, কতগুলি এসটি, কতগুলি ওবিসি-এ এবং ওবিসি-বি ক্যাটেগরির জন্য সংরক্ষিত হবে তার তালিকা তৈরির জন্যই পাঠানো হয়েছে তালিকা। শিক্ষা দফতরের আধিকারিকরা জানান, নিয়োগের আগে এই কাজটি গুরুত্বপূর্ণ। পুজোর আগে যাতে এই রোস্টার পাওয়া যায় তার জন্য অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগকে বিশেষভাবে নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। অন্যদিকে নির্দেশ পাওয়ার পর তৎপরতার সঙ্গে রোস্টার তৈরির কাজও শুরু করে দিয়েছে ওই বিভাগ।

সূত্রের খবর, নবম দশম এর রোস্টার তৈরির কাজ শেষ হয়ে গেলে একাদশ দ্বাদশ-স্তরের নয়া শিক্ষক নিয়োগের জন্য রোস্টার তৈরির প্রক্রিয়া শুরু হবে। একাদশ দ্বাদশ-স্তরেও রোস্টার তৈরির জন্য শূন্য পদের তালিকা পাঠানো হবে মধ্যশিক্ষা পর্ষদের তরফে। রাজ্যের স্কুলগুলিতে একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের জন্য ৫৫২৭ টি শূন্যপদ চূড়ান্ত হয়েছে এখনও পর্যন্ত। অন্যদিকে রাজ্যের স্কুলগুলিতে ২৩২৫ টি শূণ্যপদে প্রধান শিক্ষক নিয়োগ হবে বলে আপাতত চূড়ান্ত হয়েছে। নবম-দশম ও একাদশ-দ্বাদশের রোস্টার তৈরির পর প্রধান শিক্ষকের পদের জন্যও অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগকে রোস্টার তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।

আজকের রাশিফল: অবিবাহিতদের জন্যে সুখবর! বিয়ে পাকা হবে, পরিবারে বাজবে সানাই

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত