মাঙ্কি পক্স সতর্কতা , সন্দেহ হলেই নিভৃতবাস বেলেঘাটা আইডিতে

উপসর্গে থাকলে তাঁকে রাখা হবে আইসোলেশনে। করা হবে যথাযথ চিকিৎসা। ঠিকানা হবে বেলেঘাটা আইডি-তে। ১২ দেশে ৮০ জন এই রোগে আক্রান্ত।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও নতুন আতঙ্ক দেশ- বিদেশে। সতর্ক থাকছে রাজ্য (WB)। শেষ পাওয়া তথ্য অনুযায়ী ১২ দেশে ৮০ জন এই রোগে আক্রান্ত। এই রোগ নিয়ে প্রতিটি দেশকেই সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। রাজ্য বাড়তি সতর্কতা নিয়েছে। এবাদে কেন্দ্রের নির্দেশিকা মানছে রাজ্য।

গত ২১ দিনে মাঙ্কি পক্স দেখা গিয়েছে এমন দেশ থেকে কেউ বঙ্গে প্রবেশ করলে নেওয়া হচ্ছে সতর্কতা। দেখা হবে ওই ব্যক্তির মধ্যে এই রোগের উপসর্গ আছে কি না, খতিয়ে দেখা হবে রাজ্যে প্রবেশ করে কার কার সংস্পর্শে এসেছেন ওই ব্যক্তি। উপসর্গে থাকলে তাঁকে রাখা হবে নিভৃতবাসে। করা হবে যথাযথ চিকিৎসা। আইসোলেশনে থাকার ঠিকানা, রাজ্যের রাজধানী (KOLATA) বেলেঘাটা আইডি (BELEGHATA ID)।

রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে জানানো হয়েছে, দেশে এখনও মেলেনি এই রোগের চিহ্ন। রাজ্যে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। রাজ্যে এই রোগ দেখা গেলে তার মোকাবিলা করা হবে যুদ্ধকালীন পরিস্থিতিতে। কারও মধ্যে উপসর্গ দেখা গেলেই, তাঁর রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে পুণের এনআইভি-তে।

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল অ্যান্ড রিসার্চের পক্ষ থেকে জানানো হয়েছে, এই রোগের প্রাথমিক উপসর্গ জ্বর- মাথা ব্যথা- গায়ে ব্যথা। তাই বিদেশ বা ভিন রাজ্য থেকে দেশে ফিরলে এই সব উপসর্গ দেখা দিলে বলা হয়েছিল আইসোলেশনে থাকতে। তবে এই রোগ কোভিড ১৯- এর মত ছোঁয়াচে নয়।

জানা গিয়েছে, জল বসন্তের মতোই কিছুটা এই মাঙ্কি পক্স। তার প্রকোপে ফুলে যায় শরীরের লাসিকা গ্রন্থি। আর এই গ্রন্থিতেই থাকে আন্টিবডি, শ্বেত রক্তকণিকা। এই ভাইরাস দেহে প্রবেশ করলে তারা বাধা দেয়, ফলে স্ফীত হয় গ্রন্থি।

প্রাথমিক পর্যায় মাঙ্কি পক্সের (MONKEY POX)  উপসর্গ দেখে মনে হয় তা চিকেন পক্স বা হাম। তাই চিহ্ণিত করতে দেরি হয়ে যায়। উল্লেখ্য, এই ভাইরাসের বাহক কাঠবেড়ালি। অন্যান্য ভাইরাসের মতোই ভৌগলিক ক্ষেত্রে তার চরিত্র বদল হয়। প্রসঙ্গত, ১৯৫৮ সালে বাঁদরদের মধ্যে প্রথম এই রোগ দেখা গিয়েছিল। এই ভাইরাস নতুন নয় অবশ্য। তবে নতুন করে আবার বসিয়েছে থাবা। ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল অ্যান্ড রিসার্চের পক্ষ থেকে জানানো হয়েছে, আক্রান্ত ব্যক্তির মুখের ১- ২ ইঞ্চির কাছে না এলে সংক্রমিত হওয়ার আশঙ্কা নেই। আপাতত, ভাইরাস প্রকোপ এড়াতেই জ্বর, মাথা যন্ত্রণা বা পিঠে- গায়ে ব্যথা হলে আইসোলেশনের পরামর্শ দেওয়া হয়েছে। বলা হয়েছে, হাম বা পক্সের মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের দ্বারস্থ হতে। উল্লেখ্য, এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর খবর পাওয়া যায়নি এখনও পর্যন্ত।

‘বাংলাকে নতুন করে গড়তে সাহায্য করছেন প্রধানমন্ত্রী,’ দাবি শুভেন্দুর

নদিয়া সীমান্ত দিয়ে ১২ বাংলাদেশিকে পাঠানোর চেষ্টা বিএসএফের, প্রতিহত করল বিজিবি

সম্পত্তি নিয়ে বিবাদের জেরে ৮২ বছর বয়সী বাবাকে ‘খুন’ করল ছেলে

নথি জাল করে দোকান বিক্রি! তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে দায়ের FIR

জয় দিয়ে বিশ্বকাপের জার্নি শুরু করল দক্ষিণ কোরিয়া

তৃণমূলের বিদ্রোহী সাংসদদের গুপ্ত চিঠি প্রকাশ্যে, শত্রুঘ্ন সিনহার সই নেই

দিল্লির তুঘলকাবাদের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ৩

মালদহে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী, কোন বিষয়ে আলোচনা?

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

মিউনিখ থেকে ফেরার সময় আচমকা অসুস্থ, না ফেরার দেশে কিংবদন্তি শুটার যশপাল রানা

পাহাড় কেটে তৈরি দেবলোক! জানেন কোথায় রয়েছে এই স্থান?

Vivo X200T তে ৬,০০০ টাকার  বিশেষ ছাড়, কোথায় পাবেন?