পুজোর পর রাজ্যের জেলায় জেলায় নয়া জনসংযোগ কর্মসূচি তৃণমূলের

রাজ্যে দলের জনপ্রিয়তা ধরে রাখতে ও মানুষের কাছে তৃণমূল কংগ্রেসের গ্রহণযোগ্যতা আরও চাঙ্গা করতে পুজোর পরে নতুন কর্মসূচি নিচ্ছে জোড়াফুল শিবির।

Share:

নিজস্ব প্রতিনিধি: সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগেই রাজ্যে দলের জনপ্রিয়তা ধরে রাখতে ও মানুষের কাছে তৃণমূল কংগ্রেসের গ্রহণযোগ্যতা আরও চাঙ্গা করতে পুজোর পরে নতুন কর্মসূচি নিচ্ছে জোড়াফুল শিবির। তৃণমূল সূত্রে খবর, দুর্গাপুজোর পরেই রাজ্যের সমস্ত জেলায় গিয়ে জনসংযোগ করবেন দলের শীর্ষ নেতারা। নতুন এই জনসংযোগ কর্মসূচিকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের নেতাদের জেলা সফরের রুটিন তৈরি করে দেওয়া হচ্ছে। সেই রুটিন মেনেই কাজ করবেন নেতারা।

তৃণমূল কংগ্রেসের রাজ্য স্তরের নেতাদের জেলায় জেলায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে দলের তরফে। দুর্গা পুজো মিটলে রাজ্যের প্রত্যেক জেলায় গিয়ে সভা করবেন নেতারা। কোন নেতা কোন জেলায় যাবেন, কখন যাবেন,  কী ধরণের রাজনৈতিক কর্মসূচি করবেন, তা রুটিন করে দেওয়া হবে দলের তরফে। তৃণমূল সূত্রে খবর, প্রথমে রাজ্য স্তরের নেতাদের পাঠানো হবে, পরে জেলা স্তরের নেতাদেরও পাঠানো হবে জনসংযোগে।

প্রসঙ্গত এর আগে রাজ্যের কয়েকটি জেলায় দলের সভায় গিয়ে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতা কর্মীদের মানুষের পাশে থাকার জন্য নির্দেশ দিয়েছেন। কোনওরকমের দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না বলেও তিনি সতর্ক করেছেন নেতাদের। এরপর জেলার সংগঠনে ব্যাপক রদবদল করে জোড়াফুল শিবির। ব্লকস্তরেও বহু নতুন মুখ দলের পদে এসেছেন। জেলা সংগঠনের নেতৃত্বে রদবদলের ফলে দলের জনসমর্থনে যাতে কোনও প্রভাব না পড়ে তা নিশ্চিত করতে এবার নিবিড় জনসংযোগ কর্মসূচি নিয়েছে শাসকদল। পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের এই জনসংযোগ কর্মসূচি তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

রাজ্যজুড়ে অস্বস্তিকর গরম ও ভ্যাপসা আবহাওয়ার মাঝেই আজ, শনিবার বৃষ্টির পূর্বাভাস

ট্রাম্পকে ধাক্কা দিয়ে বাণিজ্য চুক্তি থেকে সরে দাঁড়াল কানাডা

রানওয়েতে অবতরণের সময় বিপত্তি!গোরক্ষপুরে বন্ধ ইন্ডিগোর বিমানের পরিষেবা

আরও চাপে শওকত, ভাঙড় বিস্ফোরণ মামলায় ইউএপিএ-র আবেদন এনআইএর

তেলঙ্গানায় ওষুধ তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২ শ্রমিক

জলসা দেখতে গিয়ে আচমকাই পিষে দিল বাস, চম্পারণে মৃত ৫, গুরুতর আহত ৫

স্ত্রীকে ফিরে পাওয়ার আশায় ‘নরবলি’! স্বামীর কাণ্ড শুনলে শিউরে উঠবেন আপনিও…

‘হরমুজ প্রণালির উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ আমেরিকার’, বিস্ফোরক দাবি ট্রাম্পের

বৃষ্টির পূর্বাভাস থাকলেও কাটছে না অস্বস্তি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কেমন থাকবে শনিবারের আবহাওয়া?

পাসপোর্ট রেডি তো? মাত্র ৮ মিনিটে চলে যান চিন থেকে রাশিয়া

দুর্গাপুজো নিয়ে প্রস্তুতি শুরু, ডিসিদের কাছে বিস্তারিত তথ্য তলব লালবাজারের

তলোয়ার হাতে সুইডেনের স্কুলে ঢুকে তাণ্ডব! আহত একাধিক

৪ লক্ষণই জানান দেবে আপনি সোয়াইন ফ্লুতে আক্রান্ত কিনা, এখনই জেনে সতর্ক হন

ইউএস ওপেন থেকে সরে দাঁড়ালেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা ইয়ানিক সিনার