খাস কলকাতায় STF’র হাতে পাকড়াও পাক গুপ্তচর

পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তি করা বিহারের এক বাসিন্দাকে কলকাতা থেকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের Special Task Force বা STF।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশের গুরুত্বপূর্ণ তথ্য পাচারের অভিযোগে এক ব্যক্তিকে(Pakistani Spy) গ্রেফতার করল কলকাতা পুলিশের(Kolkata Police) Special Task Force বা STF। জানা গিয়েছে, ধৃতের নাম ভক্ত বংশী ঝা। ভক্ত আদতে বিহারের দ্বারভাঙার বাসিন্দা হলেও শুক্রবার রাতে তাকে কলকাতা থেকে গ্রেফতার(Arrest) করা হয়। ধৃতের মোবাইলে দেশ সম্পর্কিত গোপন ছবি ও ভিডিয়ো মিলেছে। আরও গুরুত্বপূর্ণ তথ্য সংক্রান্ত নথিও মিলেছে বলে খবর। তদন্তকারীদের দাবি, ভক্ত বিভিন্ন সময়ে দেশের গুরুত্বপূর্ণ তথ্য, নথি, ছবি পাকিস্তানের গুপ্তচর সংস্থার কাছে পাঠিয়েছে। সেই অভিযোগেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। শেষ তিন মাস ভক্ত কলকাতাতেই ছিল। তার আগে দিল্লিতে একটি কুরিয়র সংস্থায় সে কাজ করত। কলকাতায় বিভিন্ন সময়ে সে ছোটখাটো কাজও করেছে।  

জানা গিয়েছে, ভক্তের বিষয়ে সেনা বাহিনীর ইন্টেলিজ্যান্স দফতর থেকে কলকাতা STF-কে খবর দেওয়া হয়েছিল। তারপরেই কলকাতা পুলিশের STF বিভিন্ন জায়গায় গত কয়েক মাস ধরে ভক্তের খোঁজ চালাচ্ছিল। শেষে শুক্রবার রাতে তার নাগাল পেয়ে তাকে গ্রেফতার করা হয়। ভক্তের মোবাইল থেকে বেশ কিছু চাঞ্চল্য তথ্য হাতে পেয়েছেন তদন্তকারীরা। জানা গিয়েছে, হানি ট্র্যাপের(Honey Trap) মাধ্যমে দেশের উচ্চপদস্থ কর্তা কিংবা সেনাবাহিনীর জওয়ানদের ফাঁসানো হত। সেখান থেকেই তথ্য হাতিয়ে পাক গুপ্তচরকে পাঠানো হত। ভক্ত সেই কাজেই যুক্ত ছিল। ইতিমধ্যেই কেন্দ্রীয় পুলিশ বাহিনীর তরফে সেনা জওয়ান ও দেশের উচ্চ পদস্থ কর্তাদের এই বিষয়ে সতর্ক করা হয়। মূলত সামাজিক মাধ্যমেই পাতা হত হানি ট্রাপের ফাঁদ। সেখানে দেশের গুরুত্বপূর্ণ পদে থাকা আধিকারিক কিংবা সেনার জওয়ানদের ফাঁসানো হত।

গোপনীয় তথ্য ফাঁস হওয়া থেকে রক্ষা পেতে সোশ্যাল মিডিয়ায় এই কার্যকলাপ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে কেন্দ্র। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, বিশ্লেষণ করে দেখা গিয়েছে যে বহু আধিকারিকরাই নিজেদের ইউনিফর্মে ছবি বা ভিডিয়ো আপলোড করছেন। স্পর্শকাতর স্থান, যেমন সেনা ছাউনি বা অন্য কোনও ক্যাম্প থেকে এইসব ছবি-ভিডিয়ো আপলোড হওয়ায় অনেক গোপনীয় তথ্য ফাঁস হয়ে যাচ্ছে। ভক্তের মতো ব্যক্তিরা ঠিক এই কাজটাই করত।

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

যাত্রী সুবিধার্থে পুনরায় চালু হল হাওড়া-জলেশ্বর মেমু, জানুন কোথা থেকে চলবে ট্রেন?

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

ক্লাবের ঘর ভাড়া নিয়ে অবৈধ গ্যাসের ব্যবসা, দরজা ভেঙে উদ্ধার ১৪ সিলিন্ডার, পলাতক অভিযুক্ত

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক

অপারেশন সিঁদুরে ব্যবহৃত ২০টি চিনা যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, খরচ হবে ২১,৯২৩ কোটি টাকা

ফের মালদহ! পৃথক অভিযানে মোট ৫ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল পুলিশ

বিমান নাকি পিকনিক স্পট? ইন্ডিগোর বিমানে এক পরিবারের কাণ্ডে তুমুল বিতর্ক

আকস্মিক বন্যায় বিধ্বস্ত নেপাল, নিখোঁজ ১০৫ ভারতীয় পর্যটক

‘ক্ষমতার অপব্যবহার’, রাজস্থান হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে অপসারণের দাবি সুপ্রিম কোর্টের বিচারপতির

মালদা মেডিকেল কলেজে একদিনেই ১০ শিশুর মৃত্যু, রিপোর্ট তলব স্বাস্থ্য দফতরের

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় অঘটন! প্রথম স্থান হারালেন বুমরাহ, জায়গা নিলেন কে?

এক ঝটকায় নিশ্চিহ্ন গোটা গ্রাম! তিব্বত সীমান্তে নেপালে ভয়াবহ হড়পা বান, মৃত ৮

সোনাল দিনুসার শতরানেও ফলোঅন এড়াতে পারল না শ্রীলঙ্কা