কোভিড আক্রান্তদের পাশে সুদর্শনা! পৌঁছে যাচ্ছে ‘মাছ ভাত’ থালি

কলকাতা পুরনিগমের ৬৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুদর্শনা মুখার্জীকে। সোমবার থেকে শুরু করে আগামী ৩১ জানুয়ারী পর্যন্ত প্রতিটি কোভিড আক্রান্তদের বাড়িতে পৌঁছে যাবে ‘মাছ ভাত’ এর থালি। আর সেটাও দুপুর ১টার মধ্যে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কোভিডের প্রথম ঢেউয়ের সময় তিনি দাঁড়িয়েছিলেন নিজ ওয়ার্ডের বাসিন্দাদের পাশে। দ্বিতীয় ঢেউয়ের সময়েও তাঁদের দিকে বাড়িয়ে দিয়েছিলেন সাহায্যের হাত। তৃতীয় ঢেউয়ে শুধু হাত বাড়িয়েই ক্ষান্ত হলেন না তিনি, কোভিড আক্রান্তদের বাড়ি বাড়ি ‘মাছ ভাত’ এর থালি পৌঁছে দেওয়ার ব্যবস্থা চালু করে দিলেন তিনি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে কোভিড আক্রান্তদের পাশে এভাবেই দাঁড়াতে দেখা গেল কলকাতা পুরনিগমের ৬৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুদর্শনা মুখার্জীকে। সোমবার থেকে শুরু করে আগামী ৩১ জানুয়ারী পর্যন্ত প্রতিটি কোভিড আক্রান্তদের বাড়িতে পৌঁছে যাবে ‘মাছ ভাত’ এর থালি। আর সেটাও দুপুর ১টার মধ্যে। যদিও এই ওয়ার্ডের অনেক মানুষই আর্থিক ভাবে যথেষ্ট সচ্ছল। 

কলকাতায় এখন দৈনিক সংক্রমণ ৪ হাজারের কিছু কম। সক্রিয় রোগীর সংখ্যা ৫১ হাজারের কিছু বেশি। এই অবস্থায় শহরে যাতে কোভিড সংক্রমণ বেশি না ছড়ায় তার জন্য কড়া বিধিনিষেধ মেনে চলতে বলা হচ্ছে সবাইকে। এই অবস্থায় বালিগঞ্জ এলাকার ৬৮ নম্বর ওয়ার্ডের অনেক বাসিন্দাকেই কোভিডে আক্রান্ত হতে দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে একই বাড়ি বা কমপ্লেক্সের একাধিক সদস্য আক্রান্ত হচ্ছেন কোভিডে। ফলে তা৬দের বাড়ি থেকে বার হওয়াই যে শুধু বন্ধ হ্যে যাচ্ছে তাই নয়, কিছু কিছু ক্ষেত্রে তাঁরা নিজেরাও রান্না করে খেতে পাচ্ছেন না। তাই এই অবস্থায় তাঁরা যাতে শারীরিক ভাবে দুর্বল হয়ে না পরেন তার জন্য ৬৮ নম্বর ওয়ার্ডের পুরপ্রতিনিধি হিসাবে সুদর্শনা মুখার্জী তাঁদের পাশে দাঁড়াতে আক্রান্তদের কাছে মাছ ভাত পৌঁছে দেওয়ার ব্যবস্থা করলেন। যারা নিরামিষাশী তাঁদের জন্যেও নিরামিষ থালির ব্যবস্থা করা হয়েছে। সেই থালির সঙ্গে যাচ্ছে দ্রুত সুস্থতার শুভেচ্ছা বার্তাও। প্রতিদিন বেলা ১টার মধ্যে সব আক্রান্তদের বাড়িতে এই থালি পৌঁছে দেবেন এলাকার তৃণমূল কর্মীরা।

নেপাল বিপর্যয়ের পরই নিখোঁজ বারাসাতের শিক্ষিকা সুস্মিতা, চিন্তায় পরিবার-প্রতিবেশী

প্রধান বিচারপতি সূর্য কান্তের আমন্ত্রণকে কেন্দ্র করে বিতর্ক! বাতিল ন্যাশনাল ল’স্কুলের সমাবর্তন

নেপালের দুর্যোগে নিখোঁজ বসিরহাটের অবসরপ্রাপ্ত শিক্ষক দম্পতি, উদ্বেগে পরিবার

‘ঈশ্বরের আশীর্বাদে সুরক্ষিত’, নেপালে বিপর্যয়ের কবলে অপু বিশ্বাস, এখন কেমন আছেন অভিনেত্রী?

রাখিবন্ধনে ভাই-দাদার মুখে তুলে দিন নিজের হাতে বানানো শাহি কাজু রোল

মহার্ঘ চিনি, বিক্রির পরিমাণ বেঁধে দিল Zepto Blinkit-সহ একাধিক অনলাইন প্ল্যাটফর্ম

‘আর কাউকে ভিন রাজ্যে কাজের জন্য যেতে হবে না’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

অস্ট্রেলিয়া-ভারতের অনূর্ধ্ব-১৯ ওয়ানডে সিরিজ: দলে সুযোগ পেলেন শেহবাগ-দ্রাবিড়ের পুত্র

নন্দীগ্রামে উপনির্বাচনে আদৌ প্রার্থী পাওয়া যাবে? অস্বস্তি তৃণমূলে

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের প্রভাব! কলকাতা-সহ একাধিক জেলায় তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনা

নেপালের ভয়াবহ হড়পা বানে মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শতাধিক

প্রশিক্ষণরত অবস্থায় কানপুরে ভেঙে পড়ল বিমান, নিহত ২

মাংসের দোকানে মানুষের মাথার খুলি! চাঞ্চল্য গঙ্গাসাগরে

বউয়ের সাধের অনুষ্ঠানে আকণ্ঠ মদ্যপান করে গঙ্গায় ঝাঁপ দিলেন ইউটিউবার