মহালয়া থেকে বয়স্ক মহিলাদের জন্য বিশেষ আয়োজন, নেপথ্যে সুদর্শনা

কলকাতা পুরনিগমের ৬৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুদর্শনা মুখার্জির উদ্যোগে মহালয়া থেকে ষষ্ঠী পর্যন্ত থাকছে বয়স্ক মহিলাদের খাওয়াবার আয়োজন।

Share:

নিজস্ব প্রতিনিধি: তিনি ওয়ার্ডের কাউন্সিলর। এলাকার উন্নয়নের দায়িত্ব তাঁর কাঁধে। কিন্তু সেই উন্নয়ন ছাড়াও তিনি বার বার দাঁড়িয়ে যান এলাকাবাসীর পাশে। কখনও সামাজিক কোনও কারণে, তো কখনও মানবিক কোনও কারণে। এটাই তাঁর নিজস্বতা যা তাঁকে জনপ্রিয় করে তুলেছে এলাকাবাসীর কাছে। ব্যতিক্রম করে তুলেছে কলকাতার আর পাঁচটা কাউন্সিলরের থেকে। তিনি সুদর্শনা মুখার্জি(Sudarshana Mukherjee)। কলকাতা পুরনিগমের(KMC) ৬৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস(TMC) কাউন্সিলর। কিন্তু এর বাইরেও তাঁর একটা বড় পরিচয় তিনি রাজ্যের প্রয়াত কিংবদন্তীসম নেতা সুব্রত মুখোপাধ্যায়ের(Subrata Mukherjee) হাত ধরে গড়ে ওঠা রাজনীতিবিদ। সেই সুদর্শনা কাউন্সিলর হয়ে বার বার সমাজের প্রান্তিক শ্রেনীর মানুষের পাশে দাড়িয়েছেন। ব্যতিক্রম হচ্ছে না ২০২২ এর পুজোও(Durga Puja)। এবার তাঁর উদ্যোগে মুখে হাসি ফুটতে চলেছে ৬৮ নম্বর ওয়ার্ডের বয়স্ক মহিলাদের।

জানা গিয়েছে, মহালয়া থেকে ষষ্ঠী পর্যন্ত সুদর্শনার উদ্যোগে ৬৮ নম্বর ওয়ার্ডে পারিজাত বিল্ডিংয়ে বয়স্ক মহিলাদের দুপুরবেলায় পেটপুরে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। সপ্তমী থেকে দশমী পর্যন্ত মিলবে ভোগও। আসলে সুদর্শনা চান না, বাঙালির এই উৎসবকালে তাঁর ওয়ার্ডের কোনও বয়স্ক মহিলা অভুক্ত থেকে যান। তাই তিনি নিজ উদ্যোগে তাঁদের খাওয়ানোর আয়োজন করেছেন এই উৎসবকালে। তবে এই মহৎ উদ্যোগে তিনি একা সামিল হতে চান না। তিনি চাইছেন তাঁর এই উদ্যোগে সামিল হন এলাকার মানুষজনও। সেই কারণেই তিনি ডাক দিয়েছেন এলাকাবাসীকে যাতে তাঁরাও এই সামাজিক কাজে তাঁর পাশে এসে দাঁড়ান। কিন্তু কীভাবে সামিল হবেন এলাকাবাসী? এই প্রসঙ্গে জানা গিয়েছে এলাকাবাসী বাড়ির রান্না করা খাবার বা শুকনো খাবার কিংবা বিস্কুট, চকলেট বা খাবার যে কোনও জিনিস নিয়ে পারিজাত বিল্ডিংয়ে মহালায়ার দিন থেকে ষষ্ঠী পর্যন্ত বেলা ১১টা নাগাদ চলে আসতে বলা হয়েছে। তাঁরা যে সব খাবার আনবেন, সেই সব খাবার বিলি হবে দুপুরবেলায়। এর পাশাপাশি কেউ যদি বয়স্ক মহিলাদের জন্য কোনও উপহার আনতে চান তাও আনতে তাঁদের ছাড়পত্র দেওয়া হয়েছে।

চার পায়ে ২৯ আঙুল নিয়ে গিনেসে নতুন রেকর্ড এই বিড়ালের

ভারতের তেল-বাণিজ্যে বড় ধাক্কা! ইরান-যোগে ৪ ভারতীয় সংস্থার ওপর মার্কিন নিষেধাজ্ঞা

নিম্নচাপের প্রভাব কমলেও দুর্যোগের আশঙ্কা, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

তেলঙ্গানায় কন্টেনার ট্রাকের পেছনে ধাক্কা যাত্রীবাহী বাসের, মৃত ৬

হোটেল থেকে বেরোনোর আগে ১২টি কাজ ভুলেও নয়, না হলে বাড়ি ফিরেই পস্তাতে হবে

প্রিয়জনকে উপহার দিতে গিয়ে বিপদ ডেকে আনছেন না তো? ৫ জিনিসে রয়েছে ‘নেতিবাচক শক্তি’

টাকা-পয়সার সমস্যা বাড়ছে? আলমারির মাথায় ভুলেও রাখবেন না এই ৫ জিনিস

অধ্যক্ষের নির্দেশকে থোড়াই কেয়ার! রোদচশমা পরেই সংসদে যাবেন নেপালি প্রধানমন্ত্রী

ABVP-TMCP সংঘর্ষে রণক্ষেত্র বারাসতের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি

মোদির জন্মদিন ঘিরে বাংলায় বিজেপির ‘মেগা মিশন’, এক মাস ধরে বিশেষ কর্মসূচি

বিকিনি পরে রাখি পরানো, কৃতি স্যাননকে সমর্থন রাহুল গান্ধির

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন প্রেসিডেন্ট এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘ফুল অউর কাঁটে’ পরিচালক কুকু কোহলি

আরও তীব্র বাণিজ্যযুদ্ধ! ৭০০ মার্কিন পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপাচ্ছে কানাডা