তুমি রবে নীরবে! সুব্রত মুখোপাধ্যায়কে খোলা চিঠি সুদর্শনার

সুব্রত মুখোপাধ্যায়। বাংলার এই জনপ্রিয় দাপুটে নেতা নিজেকে কার্যত জহুরির আসনে বসিয়ে সুদর্শনাকে তুলে এনেছিলেন সাংবাদিকতার জগত থেকে রাজনীতির জগতে। সেই রত্ন তুলে আনা যে ভুল ছিল না সেটা গড়িয়াহাট এলাকার ৬৮ নম্বর ওয়ার্ডের প্রবীণ মানুষদের পাশাপাশি আমজনতাও খুব ভাল করেই জানেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: তিনি না থেকেও রয়ে গিয়েছেন আমাদের মধ্যে। বাংলার রাজনীতিতে তো বটেই, এই পুরভোটের আবহে তিনি এখনও লোকের মুখে মুখে চর্চিত। তিনি রয়েছেন তাঁর সুযোগ্য শিষ্যার অন্তরেও। তাই পুরভোটের প্রার্থী হয়ে প্রচারের শেষ লগ্নে তাঁকেই অন্তরের শ্রদ্ধা জানালেন শিষ্যা। আর সেটাও ফেসবুকে খোলা চিঠি দিয়ে, ‘তুমি রবে নীরবে’। নজরে কলকাতা পুরনিগমের ৬৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী সুদর্শনা মুখার্জী, যাকে কলকাতার রাজনৈতিক মহল রাজ্যের দাপুটে নেতামন্ত্রী সদ্য প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের শিষ্যা বলেই চেনে। এদিন নিজের ফেসবুক পোস্টে সেই সুব্রতকেই অন্তরের শ্রদ্ধা নিবেদন করেছেন সুদর্শনা।

সুদর্শনা তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন, ‘রাজনীতিতে আমার হাতেখড়ি তোমার হাতেই। তোমার দেখানো পথেই রাজনীতিতে শুরু হয়েছিল আমার পথচলা। ২০১৫ সালে অনভিজ্ঞ, অচেনা সুদর্শনাকে রাজনীতির ময়দানে প্রতিষ্ঠা পেতে তুমিই সাহায্য করেছিলে। ছাত্রী সুদর্শনা সর্বদা তোমার দেখানো পথ অনুসরণ করে প্রতিটি অগ্নিপরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হয়েছে। কোভিড মহামারী থেকে আম্ফান বিপর্যয়, তোমার শেখানো রাস্তাতেই মানুষের পাশে দাঁড়িয়েছিলাম। এবার সামনে বড় পরীক্ষা। শেষদিন ওপেন জিম উদ্বোধন করতে এসেও তুমি বলেছিলে সামনে বড় পরীক্ষা, সুদর্শনা তৈরি হও। রসিকতা পছন্দ করতে, কোনোদিনও অভিনয় ও অতি নাটকীয়তা পছন্দ করতে না। কথায় বলে রক্তের সম্পর্কে আত্মীয় হয় না। আত্মার সম্পর্কে আত্মীয় হয়। তুমি আজ নেই। তবুও তোমার প্রতি বিশ্বাস, ভালবাসা, শ্রদ্ধা চিরদিন থাকবে। দূরে চলে গিয়েও তুমি থাকবে হৃদয়ে….  …….তুমি অন্তরাল থেকেও আমাকে আশির্বাদ করবে। অন্য জগতেও তুমি ভাল থেকো।’ কার্যত সুব্রতকে খোলা চিঠিই দিয়েছেন তিনি। এই লেখার সঙ্গে একটি ভিডিয়োও শেয়ার করেছেন সুদর্শনা। তাতে রয়েছে সুব্রত মুখোপাধ্যায়ের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে তাঁর ছবির কোলাজ। ব্যাকগ্রাউন্ডে বাজছে ‘তুমি রবে নীরবে হৃদয়ে মম’ গানটি।

সুদর্শনা ছিলেন সাংবাদিকতার জগতে। দীর্ঘ দুই দশক তিনি কাটিয়ে এসেছেন সেই ময়দানে। রাজ্য রাজনীতির নাড়িনক্ষত্র তাঁর জানা। সেই সূত্রেই তাঁর সঙ্গে পরিচিতি সুব্রত মুখোপাধ্যায়ের। যারা সুদর্শনাকে খুব কাছ থেকে চেনেন তাঁরা কোনও সময়েই জোর গলায় বলতে পারবেন না সুদর্শনা ডাকসাইটে সুন্দরী ছিলেন। কিন্তু এটা ঘটনা সুদর্শনা এখন ‘সৌন্দর্যের সংজ্ঞা’ হয়ে উঠেছেন। সাংবাদিক থেকে পুরোদস্তুর রাজনীতিবিদ হয়ে উঠেছেন। আর তাঁর এই বিবর্তনের নেপথ্য নায়ক সেই সুব্রত মুখোপাধ্যায়। বাংলার এই জনপ্রিয় দাপুটে নেতা নিজেকে কার্যত জহুরির আসনে বসিয়ে সুদর্শনাকে তুলে এনেছিলেন সাংবাদিকতার জগত থেকে রাজনীতির জগতে। সেই রত্ন তুলে আনা যে ভুল ছিল না সেটা গড়িয়াহাট এলাকার ৬৮ নম্বর ওয়ার্ডের প্রবীণ মানুষদের পাশাপাশি আমজনতাও খুব ভাল করেই জানেন। সবই আছে, তবে নীরবে, হৃদয়ে মম, সুব্রত মুখোপাধ্যায়।

চার পায়ে ২৯ আঙুল নিয়ে গিনেসে নতুন রেকর্ড এই বিড়ালের

ইরানের তেল-বাণিজ্যে বড় ধাক্কা! ৪ ভারতীয় সংস্থা ও ৩ নাগরিকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

নিম্নচাপের প্রভাব কমলেও দুর্যোগের আশঙ্কা, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

তেলঙ্গানায় কন্টেনার ট্রাকের পেছনে ধাক্কা যাত্রীবাহী বাসের, মৃত ৬

হোটেল থেকে বেরোনোর আগে ১২টি কাজ ভুলেও নয়, না হলে বাড়ি ফিরেই পস্তাতে হবে

প্রিয়জনকে উপহার দিতে গিয়ে বিপদ ডেকে আনছেন না তো? ৫ জিনিসে রয়েছে ‘নেতিবাচক শক্তি’

টাকা-পয়সার সমস্যা বাড়ছে? আলমারির মাথায় ভুলেও রাখবেন না এই ৫ জিনিস

অধ্যক্ষের নির্দেশকে থোড়াই কেয়ার! রোদচশমা পরেই সংসদে যাবেন নেপালি প্রধানমন্ত্রী

ABVP-TMCP সংঘর্ষে রণক্ষেত্র বারাসতের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি

মোদির জন্মদিন ঘিরে বাংলায় বিজেপির ‘মেগা মিশন’, এক মাস ধরে বিশেষ কর্মসূচি

বিকিনি পরে রাখি পরানো, কৃতি স্যাননকে সমর্থন রাহুল গান্ধির

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন প্রেসিডেন্ট এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘ফুল অউর কাঁটে’ পরিচালক কুকু কোহলি

আরও তীব্র বাণিজ্যযুদ্ধ! ৭০০ মার্কিন পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপাচ্ছে কানাডা