এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

Share:

নিজস্ব প্রতিনিধি: তীব্র গরমের জেরে রাজ্যের স্কুলগুলিতে বাড়ানো হল ছুটির মেয়াদ। আজ, বুধবার শিক্ষা দফতরের তরফে এমনইটাই ঘোষণা করা হয়েছে। গত ১১ মে থেকে রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে গ্রীষ্মের ছুটি পড়েছিল। স্কুল খোলার কথা ছিল ১৮ মে থেকে। তবে এখনই খুলছে না স্কুল। এমনটাই জানিয়েছে শিক্ষাদফতর। আরও ১৪ দিন অতিরিক্ত ছুটি দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। নবান্ন সূত্রে খবর, আজ, বুধবার স্কুলগুলিতে গরমের ছুটি সংক্রান্ত বিষয়ে শিক্ষা সচিবের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়, আরও ১৪ দিনের জন্য গরমের ছুটি বৃদ্ধি করা হবে। সেই মতো শিক্ষাদফতরের তরফে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি।

আরও পডুন: ১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তীব্র গরম থাকার জন্য দার্জিলিং ছাড়া, গোটা রাজ্যের স্কুলে গরমের ছুটি বাড়িয়ে দেওয়া হচ্ছে। সরকারি ও সরকার পোষিত সব স্কুলগুলিতে ৩১ মে পর্যন্ত গরমের ছুটি বজায় থাকবে। আগামী ১ জুন থেকে খুলবে স্কুলগুলি। আবহাওয়া দফতর আগেই পূর্বাভাস দিয়েছিল, আপাতত গরম কমে যাওয়ার কোনও সম্ভাবনা নেই। আলিপুর হাওয়া অফিসের তরফে আজ, বুধবার সকালে জানানো হয়েছে, তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে স্কুল খুললেও, সপ্তাহান্ত থেকে বৃদ্ধি পেতে পারে তাপমাত্রা। এই পরিস্থিতিতে স্কুল না খোলার পক্ষেই শিক্ষা দফতর। এদিন ৪১টি দফতরের আধিকারিক এবং ৫ মন্ত্রী ও ১৫ বিধায়কদের নিয়ে নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানেই বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দেন তিনি। সেই বৈঠকেই গরমের ছুটি বাড়ানোরও নির্দেশ দেওয়া হয়। তারপরেই বিজ্ঞপ্তি জারি করে শিক্ষা দফতর।

আইন মেনে ভাঙতে হবে বেআইনি নির্মাণ, নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

অনির্দিষ্টকালের জন্যে পিছিয়ে গেল জিতের ‘কেউ বলে বিপ্লবী…’ ছবির মুক্তি, কারণ কী?

ম্যাচ জিতেও শাস্তির মুখে মুম্বইয়ের কোচ, উঠেছে বড় অভিযোগ

আজ রাতেই কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এবারের সফরের উদ্দেশ্য কী?‌

সন্ধ্যার টিফিনে তেলে ভাজা নয়, ট্রাই করুন পুষ্টিকর মুসুর ডালের টিক্কি

প্রাতঃরাশে স্বাস্থ্যকর খাবার! শিখে নিন ১০ ধরনের পুষ্টিকর ইডলির রেসিপি

স্বাদবদল করতে দুপুরের মেনুতে রাখুন আম কাসুন্দি কাতলা ভাপা

কী রয়েছে ভ্যান্সের জন্য হোয়াইট হাউসে ট্রাম্পের রেখে যাওয়া গোপন চিঠিতে?

মুখ্যমন্ত্রী শুরু করতে চলেছেন ‘‌জনতার দরবার’‌, মানুষের কথা শুনতে চান শুভেন্দু

‘আগামী বছর থেকে নিট পুরোপুরি অনলাইন-ভিত্তিক হবে’, কড়া পদক্ষেপ কেন্দ্রের

প্রশ্নফাঁসের জেরে বাতিল হয়েছিল NEET, নতুন পরীক্ষার দিন ঘোষণা করল এনটিএ

ফের পাকিস্তানে আত্মঘাতী হামলা, নিহত ৯, আহত একাধিক

সর্বসম্মতিক্রমেই রাজ্য বিধানসভার নতুন স্পিকার হলেন রথীন্দ্রনাথ বসু

‘‌চার দশকের আনুগত্যের জন্য আজ পুরস্কৃত হলাম’‌, পদ হারিয়ে মমতাকে ঠুকলেন কাকলি