দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রাজ্য সরকারি কর্মীদের DA মামলার সুপ্রিম শুনানি আগামিকাল

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীরা(West Bengal State Government Employees) দাবি তুলেছেন তাঁদের কেন্দ্রীয় হারে মহার্ঘ্য ভাতা বা DA দিতে হবে। সেই দাবিকে সামনে রেখে তাঁরা যেমন আন্দোলন করছেন তেমনি সেই বিষয় নিয়ে মামলা চলছে সুপ্রিম কোর্টেও(Supreme Court)। চলতি বছরেই সেই মামলা বার বার শুনানির জন্য দেশের শীর্ষ আদালতে উঠলেও বার বার একদম শেষ মুহুর্তে এসে তা রদ হয়ে যায় বা শুনানির দিন পিছিয়ে দেওয়া হয়। সর্বশেষ খবর আগামিকাল অর্থাৎ শুক্রবার সেই মামলা ফের শুনানির জন্য উঠতে চলেছে সুপ্রিম কোর্টে। শুনানির জন্য মামলাটি তালিকাভুক্ত হয়েছে। বিচারপতি হৃষীকেশ রায় ও বিচারপতি সঞ্জয় কারোলের বেঞ্চে(Bench of Justice Hrishikesh Roy and Justice Sanjay Karle) মামলাটির শুনানি(Hearing) হবে।

উল্লেখ্য DA মামলায় কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সরকার গতবছর অক্টোবর মাসে সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দাখিল করে। তারপর ২৮ নভেম্বর থেকে ১৪ জুলাই পর্যন্ত মোট ৯ বার মামলাটি শুনানির জন্য উঠেছে। কিন্তু এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টে বিস্তারিত শুনানি প্রক্রিয়া সম্পন্ন হয়নি। জুলাই মাসে শেষ যখন মামলাটি ওঠে তখন বিচারপতিরা বিস্তারিত শুনানির প্রয়োজনীয়তার কথা বলেন। শুক্রবার ওই বেঞ্চে নথিভুক্ত মামলাগুলির তালিকার সবশেষে ৬০ নম্বরে আছে DA মামালটি।

মামলার মূল আবেদনকারী Confederation of State Government Employees’র তরফে সংগঠনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানান, তালিকায় সবশেষে থাকলেও শুক্রবার বিস্তারিত শুনানি হবে বলেই তাঁরা আশা করছেন। এই মামলায় যুক্ত রয়েছে রাজ্য সরকারি কর্মচারী পরিষদও। সংগঠনের সভাপতি দেবাশিস শীল জানানও, মামলাটি নিয়ে তাঁরা আশাবাদী। যদিও সুপ্রিম কোর্টের আইনজীবীদের একাংশ জানান, শুনানি তালিকার ৬০ নম্বরে থাকায় সন্দেহ থেকেই যাচ্ছে আদৌ মামলাটির শুনানি আগামিকাল হবে কিনা তা নিয়ে। সেক্ষেত্রে মামলার শুনানির দিনক্ষণ আবারও পিছিয়ে যেতে পারে।

Published by:

Share Link:

More Releted News:

দ্বিতীয় দফার ভোটের আগে আজ প্রচারে ঝড় তুলবেন মমতা-অভিষেক, অভয়ার মায়ের সমর্থনে সভা মোদির

শহরে গঙ্গাবক্ষেও ভোটপ্রচারে ব্যস্ত প্রধানমন্ত্রী মোদি, তুললেন ছবি

বিজেপিকে রুখতে মমতার পাশে কেজরিওয়াল, তৃণমূলের প্রার্থীদের হয়ে প্রচারে আসছেন আপ সুপ্রিমো

যাদবপুরে নাবালিকাকে দেড় বছর ধরে আটকে রেখে যৌন নিগ্রহ, ধৃত যুবক

অশান্তি ছড়ানোয় ৪১ জনকে গ্রেফতার, পুনর্নির্বাচনের সম্ভাবনা খারিজ সিইও’র

কালবৈশাখী আসছে! দক্ষিণের ১২ জেলায় প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ