সারপ্লাস ট্রান্সফার : শিক্ষকদের চাকরি বাতিলের জের এবার বদলির নির্দেশিকাতেও

Share:

নিজস্ব প্রতিনিধি : যাঁরা বদলি হয়েছিলেন, তাঁদের ফিরতে হবে পুরোনো জায়গাতেই। রাজ্যজুড়ে চলা শিক্ষকদের সমস্যার মধ্যেই এমনই নির্দেশিকা স্কুল শিক্ষা দফতরের। ছাত্র-শিক্ষকের সংখ্যার অনুপাত সঠিক রাখতে ২০২৩ সালে রাজ্য সরকারের তরফে এই বিশেষ ‘সারপ্লাস ট্রান্সফার’-এর প্রক্রিয়া চালু করা হয়েছিল। সেই প্রক্রিয়ার নির্দেশিকাই প্রত্যাহার করা হয়েছে।

২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল হওয়ায় রাজ্যের একাধিক স্কুলে সঙ্কট তৈরি হয়েছে। সেখানে কীভাবে পঠনপাঠন চলবে তা নিয়ে চিন্তায় স্কুল কর্তৃপক্ষ। প্রতিদিন পড়ুয়ারা নিয়মিত আসলেও একাধিক ক্লাস করানো সম্ভব হচ্ছে না, শিক্ষক না থাকার কারণে। ‘সারপ্লাস ট্রান্সফার’-এর আওতাধীন বদলি প্রক্রিয়া সংক্রান্ত নির্দেশিকা প্রত্যাহার করল রাজ্য সরকার। এই পুরো বিষয়টিকে নিজেদের জয় বলে দেখছেন বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল। তিনি বলেন, বহু দিন ধরে এই বদলির বিরুদ্ধে লড়াই চলছিল। সরকারের এই পদক্ষেপের ফলে প্রচুর শিক্ষক-শিক্ষিকা উপকৃত হবেন।

রাজ্য স্কুল শিক্ষা দফতরের নির্দেশিকায় বলা হয়েছে, আগে যাঁদের বদলি করা হয়েছিল, তাঁদের পুরোনা জায়গাতেই ফেরানো হবে। পাশাপাশি জানা গিয়েছে, প্রশাসনিক বদলির নামে দূরে স্থানে বদলি এবং চিকিৎসাজনিত কারণে বদলির আবেদনও আপাতত খারিজ করা হয়েছে।

শিক্ষক সঙ্কট নিয়েই ধুঁকছে রাজ্যের একাধিক স্কুল। তাই এবার সেই সমস্যা সমাধান করতে বদলি শিক্ষকদের পুরানো জায়গায় ফিরিয়ে আনতে চাইছে রাজ্য স্কুল শিক্ষা দফতর। শিক্ষামহলের একাংশের দাবি, প্রশাসনিক বদলির নামে দূরবর্তী স্থানে বদলি এবং চিকিৎসাজনিত কারণে বদলির আবেদনও খারিজ করা হয়েছে।

 

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর