ফের সারপ্রাইজ ভিজিট, নবান্নে অর্থ দফতরে আচমকা ঢুঁ মারলেন মুখ্যমন্ত্রী

বৃহস্পতিবার দুপুরে ১২ তলায় আচমকা লিফট থেকে নামেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

Share:

নিজস্ব প্রতিনিধি: নবান্নে প্রশাসনিক কাজকর্ম ঠিক মতো হচ্ছে কি না তা সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার স্বরাষ্ট্র দফতরের অফিসে সারপ্রাইজ ভিজিট (Surprise Visit) করেছিলেন মুখ্যমন্ত্রী (Chief Minister) মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবারের পর ফের বৃহস্পতিবার আচমকা ঢুঁ মারলেন প্রশাসনিক দফতরে। এদিন ১২ তলায় অর্থ দফতরের অফিসে ঢুকে পড়েন রাজ্যের প্রশাসনিক প্রধান।

নবান্নের ১৪ তলায় মুখ্যমন্ত্রীর নিজের অফিস। নবান্ন সূত্রের খবর, বৃহস্পতিবার দুপুরে ১২ তলায় আচমকা লিফট থেকে নামেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রীকে নামতে দেখে অবাক হয়ে যান অনেকেই। এদিন অর্থ দফতরের সচিবের ঘরে যান রাজ্যের প্রশাসনিক প্রধান। সেখান থেকে বেরিয়ে ওই তলার ইন্টিগ্রেটেড ফাইন্যান্স ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে ঢোকেন। বেশ কিছুক্ষণ ঘুরে দেখেন। পরিদর্শনের পর অর্থ সচিবকে সঙ্গে নিয়ে নবান্নের ১৪ তলায় যান তিনি। তবে কী কারণে এদিন সারপ্রাইজ ভিজিট মুখ্যমন্ত্রীর তা এখনও স্পষ্ট নয়।

উল্লেখ্য বুধবার আচমকা নবান্নের পাঁচতলায় যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘড়ির কাঁটায় তখন ঠিক দুপুর বারোটা বেজে দশ মিনিট। পাঁচ তলায় ঘুরে দেখেন স্বরাষ্ট্র ও পার্বত্য দফতর। কথা বলেন কর্মীদের সঙ্গে। তবে অধিকাংশ চেয়ার ফাঁকা দেখে কর্মীদের অনুপস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন তিনি। উপস্থিত কর্মীদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী (CM)। সম্ভবত তিনি জানতে চান, ধর্মঘটের দিন কর্মীরা এসেছিলেন কি না। পাশাপাশি এদিন এত কর্মী আসেননি কেন, তাও জিজ্ঞেস করেন। সম্প্রতি ডিএ-র দাবিতে সরকারি কর্মীরা ধর্মঘটের ডাক দিয়েছিলেন ১০ মার্চ। সেই দিন কতজন উপস্থিত ছিলেন, বুধবার সেই খোঁজ নেন মমতা।

বাইরে ঘুরছে দুষ্কৃতীরা! তার মাঝেই রাতে সার্কিট হাউস ছাড়তে মহুয়াকে নির্দেশ

রান্নার গ্যাসের ই-কেওয়াইসি’র সময়সীমা বৃদ্ধি করল কেন্দ্র

শাহের বিরুদ্ধে ‘অসংসদীয়’ মন্তব্য, অধ্যক্ষের পদক্ষেপে চাপে পড়লেন রাহুল

‘তৃণমূল হেরেছে বলেই দলবদল,’ বিস্ফোরক দাবি ‘ক্ষমতালোভী’ রচনার

স্বাধীনতা দিবসে BSNL-এর বড় অফার! মাত্র ১ টাকায় মিলবে 1GB ডেটা

রেস্তোরাঁর স্বাদ এবার মিলবে ঘরেই, বানিয়ে নিন হায়দরাবাদি গ্রিন চিকেন

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?

আর জি কর কাণ্ড: প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ