শুভেন্দুকে শাহি তলব, দিল্লি উড়ে গেলেন বাংলার বিরোধী দলনেতা

দিল্লির পথে পা বাড়ালেন তিনি, মানে বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁকে তলব করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Share:

নিজস্ব প্রতিনিধি: তাঁকে ঘিরে গতকালই প্রশ্ন উঠে গিয়েছিল বিজেপির অন্দরে। কেননা তাঁর অবস্থান দাঁড়িয়েছিল, বিজেপির অবস্থানের চূড়ান্ত বিপরীতে। এমনকি জল্পনা ছড়িয়েছে একটা বড় সংখ্যক বিধায়ককে নিয়ে তিনি ফিরে যেতে পারেন তৃণমূলে(TMC)। আর তাই সময় বিলম্ব না করেই শাহি তলব চলে এল। সেই তলবে সাড়া দিয়ে এদিনই দিল্লির(Delhi) পথে পা বাড়ালেন তিনি, মানে বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)। তাঁকে তলব করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah)। একই সঙ্গে বঙ্গ বিজেপি(Bengal BJP) সূত্রে জানা গিয়েছে, শুভেন্দু কাল বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এ দেশের সরকারকে CAA’র মাধ্যমে শরণার্থীদের আশ্রয় দেওয়ার যে বার্তা দিয়েছিলেন তা ভাল ভাবে নেয়নি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সেই সূত্রেই জরুরি ভিত্তিতে তলব করা হয়েছে তাঁকে। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, তাঁরাও গোটা পরিস্থিতির ওপর নজর রাখছেন।

আরও পড়ুন গিরি অতীত, শুভেন্দুর জেলায় তৃণমূলের ব্যাটন যেতে পারে উত্তমের হাতে

বঙ্গ বিজেপি এখন কার্যত আড়াআড়ি ভাগে ভাগ হয়ে গিয়েছে। একদল শুভেন্দুপন্থী, অপরদল শুভেন্দু বিরোধী। পাল্লা ভারী শুভেন্দুপন্থীদেরই। এখন শুভেন্দু বিরোরীদের দাবি, লোকসভা নির্বাচনের পর থেকেই শুভেন্দুর গলায় তৃণমূল বিরোধিতার আঁচ পড়ে গিয়েছে। সেভাবে তাঁকে আর চড়া সুরে তৃণমূল বিরোধিতা করতে দেখাও যায় না। একইসঙ্গে শুভেন্দু যেভাবে রাজ্য বিধানসভায় আনা তৃণমূলের বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাবে সায় দিয়েছেন তাও বিজেপির অবস্থানের বিপরীতে। সেই সঙ্গে বিজেপি রাজ্য সরকারের রাজ্য দিবস এবং রাজ্য সঙ্গীতকে মানে না। অথচ গতকাল শুভেন্দু রাজ্য সঙ্গীতকে সম্মান দেখিয়ে উঠে দাঁড়িয়েছিলেন। আবার একই দিনে সাড়ে ৩ বছর বাদে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) নিজের মুখে প্রকাশ্যে শুভেন্দুর নাম নিয়েছেন ও তাঁর দেওয়া প্রস্তাব বাংলা ভাগের বিরোধিতা করে আনা প্রস্তাবে জুড়ে দিতেও বলেছেন। এই সব ঘটনাপ্রবাহকে হালকা ভাবে নিচ্ছেন না বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। আর তাই সম্ভবত তাঁকে জরুরি তলব করা হয়েকছে দিল্লিতে।

আরও পড়ুন বাংলাদেশে অস্তিরতার আঁচ কলকাতার হোটেল আর পরিবহণের ব্যবসায়

শুভেন্দুর সঙ্গে অমিত শাহের সম্পর্ক বরাবরই ভাল। এমনকি সেই সম্পর্কের সুবাদে শুভেন্দু বঙ্গ বিজেপির অন্দরে নিজের খুশি মতো ছড়ি ঘোরাতেন বলেও দীর্ঘদিনের অভিযোগ বিজেপির আদি নেতাকর্মীদের। এবার সেই অমিত শাহই তলব করেছেন শুভেন্দুকে। গতকাল বাংলাদেশের ঘটনাপ্রবাহের জেরে শুভেন্দু জানিয়েছিলেন, ‘১ কোটি শরণার্থী পশ্চিমবঙ্গে আসবে। আপনারা তৈরি থাকুন। আমি তো তৈরি আছি। মুখ্যমন্ত্রী ও রাজ্যপালকে বলব, কেন্দ্রের সঙ্গে কথা বলুন। CAA-তে পরিষ্কার বলা আছে, ধর্মীয় উৎপীড়নের কারণে কেউ এলে, তাঁকে আশ্রয় দিতে হবে। ৩ দিনের মধ্যে বাংলাদেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে তাহলে ১ কোটির বেশি হিন্দু শরণার্থীকে গ্রহণ করার জন্য প্রস্তুত থাকুন। যার যেখানে জায়গা আছে, হিন্দু ভাইদের রাখার জন্য প্রস্তুত থাকুন।’ শুভেন্দুর এই বক্তব্য কার্যত শাহের দিকেই চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার সামিল হয়ে দাঁড়িয়েছে। কেননা এমনটা যে হতে পারে সেটা মমতা অনেক আগেই জানিয়েছিলেন। কিন্তু বিজেপি ও কেন্দ্রীয় সরকার মমতার এই বাস্তব বক্তব্যকে মানতে চায়নি। বরঞ্চ পরিস্থিতি দাঁড়িয়েছিল যে, বাংলাদেশের কোনও শরণার্থীই যেন ভারতে পা রাখতে না পারে। কিন্তু শুভেন্দু কাল CAA-কে তুলে ধরে কার্যত মমতার অবস্থানকে শক্ত করেছেন ও কেন্দ্রের সরকারকে পাল্টা চেলে ফেলে দিয়েছেন যা শাহের পছন্দ হয়নি।

লক্ষ্মীপুজোর দিনে বাড়িতেই নিজের হাতে বানিয়ে নিন রাজকীয় ‘ছানামুখী’

ভাড়া বাড়িতে জাল নোটের কারখানা! ভাড়াটিয়ার কীর্তিতে হতবাক বাড়িওয়ালা, উদ্ধার ৩৭ লক্ষ টাকা

দুর্গাপুজো হয় না, চার দিন ধরে ধুমধাম করে চলে লক্ষ্মীপুজো! বালুরঘাটের গ্রামের এই বিশেষ রীতি জানেন?

‘স্কুলে পাস-ফেল প্রথা চালু করতে হবে,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

‘তৃণমূলের মতো ভেজাল পার্টি দেখিনি, দলটা উঠেই গেল’ কটাক্ষ দিলীপের

মা লক্ষ্মীর ভোগের জন্য অল্প সময়েই বানিয়ে ফেলুন আলু ফুলকপির ডালনা

কোমর থেকে খুলে পিস্তল গাড়িতে রেখেছিল বাবা, খেলতে গিয়ে মৃত্যু ৩ বছরের শিশুর

মা লক্ষ্মীর ভোগের প্রসাদে তৈরি করুন শাহি কেশর পিস্তা ফিরনি

ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে প্রয়াত শিল্পী যোগেন চৌধুরী

SIR-এ কোন সফ্টওয়্যারের ব্যবহার করা হয়েছিল? উত্তর দিতে নারাজ জ্ঞানেশের কমিশন

‘হবু পরিচালকদের মগজধোলাইয়ের চেষ্টা চলছে’, SRFTI-এ আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থনে নাসিরুদ্দিন

রবি রাতেই ইরানের ‘খেলা শেষ’! ভয়ানক হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

বাগদানের অনুষ্ঠান থেকে ফেরার পথে দুর্ঘটনায় মৃত ৩, দেহ উদ্ধারে ডাক পড়ল বুলডোজারের

ফ্রান্সের রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন ক্যাপ্টেন আমেরিকা-ব্ল্যাক প্যান্থার! গ্রেফতার এক হাজার