স্বাধীনতা দিবসে রেড রোড সাজবে দুর্গাপুজো- কন্যাশ্রী ট্যাবলোয়

ইতিমধ্যেই বিভিন্ন ট্যাবলো সাজানোর এই কাজ শুরু করে দিয়েছে রাজ্য তথ্য ও সংস্কৃতি দফতর, সমাজ কল্যাণ দফতর, উচ্চ শিক্ষা দফতর।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্বাধীনতা দিবসে (Independence Day) এবার নয়া চমক রাজ্যের। রেড রোড জুড়ে থাকবে দুর্গাপুজোর ট্যাবলো। একদিকে যেমন ঐতিহ্য- সংস্কৃতি তুলে ধরা হবে তেমনই তুলে ধরা হবে কন্যাশ্রী, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মত আর্থ সামাজিক প্রকল্পগুলি। ইতিমধ্যেই বিভিন্ন ট্যাবলো সাজানোর এই কাজ শুরু করে দিয়েছে রাজ্য তথ্য ও সংস্কৃতি দফতর, সমাজকল্যাণ দফতর, উচ্চ শিক্ষা দফতর।

ইউনেস্কো হেরিটেজ সম্মান দিয়েছে বাংলার দুর্গাপুজোকে। সেই গর্বের ছবিই ফুটে উঠবে স্বাধীনতা দিবসে। ট্যাবলোতে থাকবে দেবী প্রতিমা। ধুনুচি নাচ, ঢাক- সমস্ত ঐতিহ্যই তুলে ধরা হবে রেড রোডে। ফুটে উঠবে একটুকরো ‘দুর্গোৎসব’। সেই সঙ্গে ট্যাবলোর মাধ্যমে তুলে ধরা হবে রাজ্যের একাধিক প্রকল্প।

কুচকাওয়াজের সঙ্গে সঙ্গে ট্যাবলো থাকবে কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের। সেই সঙ্গেই একটি ট্যাবলো থাকবে ‘শ্রদ্ধাঞ্জলি’ নামে। এই ট্যাবলোর মাধ্যমে শ্রদ্ধা জানানো হবে প্রয়াত ৩ বিশিষ্ট সঙ্গীত শিল্পীকে। তুলে ধরা হবে লতা মঙ্গেশকর, সন্ধ্যা মুখোপাধ্যায় ও বাপি লাহিড়ির জীবন এবং কৃতিত্ব। উল্লেখ্য, গত ২ বছর অতিমারির কারণে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান ছিল জৌলুসহীন। তবে ৭৫ পূর্তি স্বাধীনতা দিবস হবে আরও ‘উজ্জ্বল’।

মাছের ভেড়িতে লুটে বাধা, বসিরহাটে ১৫ বছরের পড়ুয়াকে এলোপাথাড়ি কোপ

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

দারিদ্র্যতা কাটিয়ে সুপারস্টার, প্রেম, বিতর্কিত বিবাহিত জীবন, তৈরি হচ্ছে পবন সিংহের বায়োপিক

বর্ষাকে স্বাগত জানাতে চুঁচুড়ায় অভিনব ‘পান্তা উৎসব’, মেনু শুনলে জিভে জল আসবে

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলাতে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ, জারি লাল সতর্কতা

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা