ভোট ভিক্ষা করতে গিয়ে বিমান বসুর পায়ে হাত দিয়ে প্রণাম তাপস রায়ের

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোট বড় বালাই। সোমবার ভর দুপুরে আলিমুদ্দিনে হঠাৎ হাজির উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায়(Tapas Roy)। গাড়ি থেকে নেমে সোজা ঢুকে পড়েন তাপস বাবু বিমান বসুর ঘরে। সেখানে ১০ মিনিটের একান্তে আলোচনা হয় দুজনের মধ্যে। পরে বাইরে বেরিয়ে তাপস রায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, রাজনৈতিক সমর্থন চাইতে বর্ষীয়ান ব্যক্তির কাছে তিনি এসেছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সিপিএমের সদর দফতর আলিমুদ্দিন স্ট্রিটে প্রবেশ করে বিমান বসুর পা ছুঁয়ে আশীর্বাদ নেন তাপস রায়। বিমান বসুর সুস্থতা কামনা করেন তিনি।

সমালোচকরা অবশ্য বলবেন, ভোট পেতে তাপস রায় পা ধরলেন বিমান বসুর। কিন্তু তাতে কিছু আসে যায় না তাপস রায়ের। কারণ এবার তার লড়াইটা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের(Sudip Bandopadhay) বিরূদ্ধে। ইতিমধ্যেই তাপস রায় সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে মন্তব্য করেছেন উত্তর কলকাতার তৃণমূল প্রার্থী নাকি ১০০ দিনের কাজে নিযুক্ত কর্মীদের নিয়ে ভোটের প্রচার চালাচ্ছেন। এদিকে আলিমুদ্দিন স্ট্রিটে তাপস রায় পৌঁছে যেতে প্রশ্ন উঠতে শুরু করেছে উত্তর লোকসভা কেন্দ্রে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী রয়েছেন প্রদীপ ভট্টাচার্য। তাহলে উত্তর কলকাতার ক্ষেত্রে আলিমুদ্দিন স্ট্রিটের পরবর্তী সিদ্ধান্ত কি হবে? সোমবার দুপুরে ঠিক সোয়া তিনটে নাগাদ আলিমুদ্দিন স্ট্রিটে(Alimuddin Street) প্রবেশ করেন উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়। তার সঙ্গে ছিলেন উত্তর কলকাতার বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি তমোঘ্ন ঘোষ-সহ অন্যান্য কর্মীরা। দু’জনের মধ্যে দশ মিনিটের সৌজন্য সাক্ষাৎকার হওয়ার পর একে অপরের সুস্থতা কামনা করেন। বিমানবাবু নাকি তাপস রায়কে আশীর্বাদও করেন। আলিমুদ্দিন স্ট্রিটের বাইরে বেরিয়ে তাপস রায় বলেন বিমান বসু হলেন তার কেন্দ্রের একজন ভোটার। একইসঙ্গে একজন বর্ষীয়ান রাজনীতিবিদ ও নিষ্ঠাবান মানুষ।

সেই কারণেই তিনি এদিন আশীর্বাদ নিতে এসেছেন। পাশাপাশি বিমান বসু বলেন, আমার কাছে তাপস রায় এসেছিলেন। আমি আশীর্বাদ করেছি। তবে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী রয়েছে। আমরা সেই প্রার্থীর হয়েই লড়াই করছি। তবে কংগ্রেস ঘরের ছাত্রনেতা তাপস রায় বাম জমানায় মধ্য কলকাতায় সিপিএমের বিরুদ্ধে লড়াইয়ে প্রথম সারিতে ছিলেন বরাবর। কিন্তু সেই তাপস রায়কে দল বদলে লোকসভার প্রার্থী হয়ে আলিমুদ্দিন স্ট্রিটে গিয়ে ভোট ভিক্ষা করতে হল। রাজনৈতিক মহলের মন্তব্য আসলে রাজনীতিতে চিরবন্ধু ও চিরশত্রু হয় না বলে প্রচলন আছে। 

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আমজনতার জন্য খুলল ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার

বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা

আমতা তৃণমূল ভবন থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, দুর্নীতির অভিযোগে সরব বাসিন্দারা

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

‘স্ট্যান্ড আপ কমেডি শো ব্যান করে দেওয়া উচিত,’ ক্ষোভপ্রকাশ করে বললেন মুম্বইয়ের মেয়র

‘আমি সমকামী নই’, বিচ্ছেদের পর ছড়ানো গুঞ্জন নিয়ে মুখ খুললেন মৌনী রায়

অমিত শাহের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের জের, কল্যাণের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের