অনশন-অবস্থান, গান্ধিমূর্তির পাদদেশে চাকরিহারারা

Share:

নিজস্ব প্রতিনিধি : নিজেদের দাবি নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠক করেছেন চাকরিহারাদের প্রতিনিধি দল। তারপরেও নিজেদের অবস্থান বিক্ষোভে অনড় তাঁরা। পূর্ব পরিকল্পনা মতো শনিবার সকালেই গান্ধিমূর্তির পাদদেশে অবস্থানে চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা। একদিকে এসএসসি ভবনের সামনে বৃহস্পতিবার থেকে অনশন চালিয়ে যাচ্ছেন ৩ চাকরিহারারা। অন্যদিকে অবস্থানে বসছেন চাকরিহারা শিক্ষক-শিক্ষাকর্মীদের একাংশ।

জানা গিয়েছে, শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে তাঁরা দাবি তুলেছিলেন যোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে। সেই মতো সরকার তালিকা প্রকাশে রাজি হয়েছে বলে জানিয়েছেন তাঁরা। আইনি পরামর্শ নিয়ে ২১ এপ্রিলের মধ্যে ওই তালিকা প্রকাশ করা হবে। সরকারের এই আশ্বাসে কিছুটা স্বস্তি পেলেও চাকরি ফেরতের নিশ্চয়তা পাননি তাঁরা। তাই তাঁরা গান্ধীমূর্তির পাদদেশে বসেছেন।

এসএসসি ভবনের সামনে অনশন ও গান্ধীমূর্তির সামনে অবস্থান, শহরের দুই জায়গা থেকেই চাকরিহারাদের একটাই সুর, চাকরিতে ফেরাতে হবে সম্মানের সঙ্গে। এই অবস্থান প্রসঙ্গে তিনি বলেছেন, যতক্ষণ না পর্যন্ত যোগ্য ও অযোগ্যদের তালিকা প্রকাশ করা হচ্ছে, ২২ লক্ষের ওএমআর শিটের মিরর ইমেজ ওয়েবসাইটে প্রকাশ করা হচ্ছে ততক্ষণ এই অবস্থান  বিক্ষোভ তাঁরা চালিয়ে যাবে। এখানেই শেষ নয়, রাজ্যে শুরু হওয়া আন্দোলনের আঁচ এবার পড়তে চলেছে রাজধানীর বুকে। তাঁরা জানিয়েছেন, আগামী ১৬ এপ্রিল থেকে দিল্লির যন্তরমন্তরেও অবস্থান বিক্ষোভ শুরু করবেন তাঁরা। সেই কর্মসূচিতে অংশ নেবেন অন্তত ১৫০ জন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মী।

শুক্রবার যাঁরা শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনায় বসেছিলেন, তাঁদের মধ্যে প্রায় সকলেি এদিন হাজির রয়েছেন গান্ধিমূর্তির পাদদেশে। সকলের দাবি, ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশ্যে আনতে হবে। কোনও নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত চলবে এই অবস্থান বিক্ষোভ।

 

ব্লাডার ক্যানসার নির্ণয়ে নতুন দিগন্ত, প্রস্রাব পরীক্ষাতেই শনাক্ত হবে মারণ ব্যাধি

গণেশ চতুর্থীতে সিদ্ধিদাতার মূর্তি কেনার আগে অবশ্যই মাথায় রাখুন এই ৩ বিষয়

১৪ নাকি ১৫ সেপ্টেম্বর? জেনে নিন গণেশ চতুর্থীর পুজোর সঠিক সময়

কাছের মানুষের মৃত্যুর খবর পাওয়ার সম্ভাবনা, হঠাৎ ভ্রমণের পরিকল্পনা আনন্দ দেবে

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর