২২ অগস্ট রেলের অনুষ্ঠানে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী, নেপথ্যে কারণ কী?

Share:

নিজস্ব প্রতিনিধি :  দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু শুক্রবারের সেই আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, নীতিগত কিছু কারণবশত তিনি ওই অনুষ্ঠানে যোগ দিচ্ছেন না।
রেল সূত্রের খবর, নতুন মেট্রো রুটের উদ্বোধন করতে ২২ অগস্ট কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী। ওইদিন তিনটি মেট্রোরুটের উদ্বোধন করবেন তিনি। অতীতের বিতর্ক এড়িয়ে ২২ অগস্টের এই অনুষ্ঠানে আগে থেকেই মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। কিন্তু রবিবার জানিয়ে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী ওই অনুষ্ঠানে উপস্থিত না থাকার সিদ্ধান্ত নিয়েছেন। রেলের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর না যাওয়ার পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। তারমধ্যে অন্যতম ভিন রাজ্যে বাঙালি শ্রমিকদের ওপর হেনস্তা। বাঙালিদের ওপর ভিনরাজ্যের ভাষা সন্ত্রাসের অভিযোগ উঠেছে বিজেপি সরকারের বিরুদ্ধে। এর প্রতিবাদে আন্দোলন চলছে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের কর্তাদের সঙ্গে একসঙ্গে বসতে রাজি নন তিনি।

এর পাশাপাশি রয়েছে রেলের এই প্রকল্পগুলি রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় পরিকল্পনা করেছিলেন। কিন্তু অত্যন্ত ধীরগতিতে কাজ করে এখন সেগুলোর উদ্বোধন করে নিজের নাম কামাতে চাইছে বিজেপি। সেখানে রুটিন আমন্ত্রণ কখনোই মেনে নেওয়া উচিত নয়। অভিযোগ, মুখ্যমন্ত্রীর একাধিক প্রকল্প কেন্দ্রের দোষের কারণে বাংলা বিরোধী চক্রান্ত সহ একাধিক আপত্তিকর ঘটনার কারণে নষ্ট হয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রী পরিকল্পিত প্রকল্প ২৬ এর নির্বাচনের আগে উদ্বোধন করে নাম কামাতে চাইছে বিজেপি।
এর সঙ্গে রয়েছে অপমানজনক ব্যবহার। এর আগেও একাধিক কেন্দ্রীয় অনুষ্ঠানে আমন্ত্রণ গ্রহণ করেছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু সেখানে বিজেপি সমর্থকদর বিশৃঙ্খলা ও অপমানজনক আচরণ মেনে নিতে পারেননি তিনি। ফলে, নতুন করে কোন আপত্তিকর বা নিন্দনীয় ঘটনা তৈরি হবার সুযোগ দিতে রাজি নন তিনি। এই ধরনের একাধিক কারণে তিনি হাজির থাকতে রাজি নন ২২ আগস্ট এর অনুষ্ঠানে।

‘পরিষেবা দেওয়া হয় না’, বৈদ্যবাটীতে তৃণমূল কাউন্সিলরের বাড়ি ঘিরে বিক্ষোভ

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

প্রথম বিবাহবার্ষিকী বেমালুম ভুলে গিয়েছিলেন হিনা-রকি, কারা মনে করিয়ে দিল?

রাহুল -শুভমনের জোড়া শতরান, ৫৬৪ রানে প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা ভারতের

ত্রিপল, কম্বল নয়, এবার উদ্ধার সরকারি বীজ তৃনমূল নেতার গোডাউনে

নদীর চর দখল করে আশ্রম তৈরির অভিযোগ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে, SDO অফিসে তলব

এক কেজি ঢেঁড়স ৭,২০০ টাকা, দাম শুনে আক্কেল গুড়ুম খদ্দেরের

কাঁথিতে গ্রেফতার হওয়া প্রাক্তন কাউন্সিলর ও পুরকর্মীকে ডিম ছুড়লেন মহিলারা

‘মারের’ ভয়ে ঘর ছেড়ে বেরোতে নারাজ তৃণমূল কাউন্সিলররা, বৈঠক বাতিল মমতার

আট বছরের রামিসাকে ধর্ষণ করে খুন, ধর্ষক ও তার স্ত্রীকে মৃত্যুদণ্ড

কলকাতা পুরসভার মেয়র হয়ে ফিরছেন শোভন? কাউন্সিলরদের নিয়ে বৈঠকে মমতা

ভারতীয় দলে ডাক পাওয়া নয়, স্বপ্নের মুহূর্ত কোনটা জানিয়ে দিলেন বৈভব

শুধু পুষ্টি নয়, চুল থেকে ত্বকের সৌন্দর্য বাড়াতে ডিম কেন এত উপকারী জানেন?

চেকিং চলাকালীন গাড়িচালককে চড় মারলেন ট্রাফিক পুলিশ! ভাইরাল ভিডিও