নভেম্বর মাস ৩০ দিনের, তার মধ্যে ১৪ দিনই ছুটি রাজ্য সরকারি কর্মচারীদের

নভেম্বর মাস ৩০ দিনের। কিন্তু হলে কী হবে, ৩০ দিনের মধ্যে ১৪ দিনই ছুটি সরকারি অফিসের বাবুদের। নভেম্বর এ বার ছুটিতে ভরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাঙালির বারো মাসে তেরো পার্বণের সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো ছিল অক্টোবরে। সেই মাসের অর্ধেকটাই ছিল ছুটি। গান্ধিজির জন্মদিন থেকে লক্ষ্মীপুজো, টানা ছুটি কাটিয়েছেন এ রাজ্যের সরকারি কর্মচারীরা। আগামিকাল কালীপুজো। তারপরের দিন থেকেই শুরু নভেম্বর(November) মাস। সেই মাস আবার ৩০ দিনের। কিন্তু হলে কী হবে, ৩০ দিনের মধ্যে ১৪ দিনই ছুটি(Holiday) সরকারি অফিসের বাবুদের(West Bengal State Government Employees)। তবে সেই ১৪ দিনের মধ্যে সঙ্গে অক্টোবরের শেষ দিন আর ডিসেম্বরের প্রথম দিনটাও থাকছে।

আরও পড়ুন, বিয়ে বা চিকিৎসার জন্য জরুরি প্রয়োজনে টাকার দরকার, বাড়তি সুবিধা ধানচাষীদের

রাজ্য সরকারের পক্ষে অর্থ দফতর প্রতিবছর যে ছুটির ক্যালেন্ডার প্রকাশ করে তাতেই দেখা যাচ্ছে, নভেম্বর এ বার ছুটিতে ভরা। ৩১ অক্টোবর কালীপুজোর দিনটা বৃহস্পতিবার। তবে রাজ্য সরকার এর পরের দিন ১ নভেম্বরও ছুটি দিয়ে রেখেছে। সেই শুক্রের ছুটির পরে শনি ও রবি মিলিয়ে চার দিনের ছুটি হতে পারত। কিন্তু রবিবার মানে ৩ নভেম্বর আবার ভ্রাতৃদ্বিতীয়া। তাই সেই ছুটি যাতে মার না যায় তার জন্য সোমবার দেওয়া হচ্ছে ভাইফোঁটার ছুটি। মানে ৩১ অক্টোবর থেকে ৪ নভেম্বর টানা ৫ দিনের ছুটি। এর পরে দু’দিনের অফিস। ৭ নভেম্বর ছটপুজোর ছুটি। সে দিনটা বৃহস্পতিবার। তারপরের দিন শুক্রবার। এবার রাজ্য সরকার ছটে ২ দিনের ছুটি দিয়েছে। ৭ আর ৮ নভেম্বর। তারপরের ৯ আর ১০ নভেম্বর হচ্ছে শনি আর রবিবার। মানে ৭ থেকে ১০ টানা ৪ দিনের ছুটি।

আরও পড়ুন, স্বামীর সামনে স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ কল্যাণীতে, গ্রেফতার ৮

এর পরে কয়েক দিনের ছুটি-বিরতি। তারপর ১৫ নভেম্বর গুরু নানকের জন্মদিন। সেটাও আবার শুক্রবার। মানে তার সঙ্গে শনি, রবি মিলিয়ে টানা ৩ দিনের ছুটি। এতটা লম্বা ছুটি আর মিলবে না নভেম্বরে। তবে ২৩ ও ২৪ তারিখ শনি, রবিবার। আবার মাসের শেষে ৩০ তারিখ শনিবার। ফলে ডিসেম্বর মাস শুরুও হচ্ছে রবিবার দিয়ে। তবে এই ছুটি নিয়ে বিতর্কও বেঁধেছে। রাজ্য সরকার প্রতিবছর জগদ্ধাত্রী পুজোর দিন ছুটি দেয়। এই বছর সেই ছুটি দেওয়া হচ্ছে না। কেননা জগদ্ধাত্রী পুজো পড়েছে রবিবার। সেই ছুটি যাতে মার না যায় তার জন্য ছটের সঙ্গে বাড়তি ১ দিনের ছুটি দেওয়া হয়েছে। বিতর্কের প্রশ্ন হচ্ছে, বাংলার বুকে বাঙালির জগদ্ধাত্রী পুজোয় ছুটি সোমবার না দিয়ে কেন তা ৮ তারিখ দেওয়া হল।

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

তেণ্ডুলকরকে ছাড়িয়ে গেলেন জো রুট, নয়া ইতিহাস গড়লেন ইংল্যান্ড অধিনায়ক

লজ্জা! লজ্জা! লজ্জা! ইংল্যান্ডের কাছে চুনকাম হলেন বাবর আজমরা

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ