জোকা আইআইএম-এ কোভিড সংক্রমিতের সংখ্যা বেড়ে ২৮

জোকার আইআইএম-এ  কোভিড আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২৮ জন।  ভিন রাজ্য থেকে আসা পড়ুয়াদের ইতিমধ্যেই পৃথক করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: জোকার আইআইএম-এ  কোভিড আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২৮ জন। ভিন রাজ্য থেকে বঙ্গে আসা পড়ুয়াদের ইতিমধ্যেই অন্যান্যদের থেকে পৃথক করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। কোভিড আক্রান্ত পড়ুয়াদের সংস্পর্শে আসা বাকি পড়ুয়াদের নিভৃতবাসে রাখা হয়েছে।

শুক্রবার জোকা আইআইএম-এ একই বর্ষের ২৪ জন পড়ুয়া কোভিড আক্রান্ত হয়েছিলেন। শনিবার সেই সংখ্যাটা একধাক্কায় বেড়ে গেল। শনিবার সেই সংখ্যাটা বেড়ে দাঁড়ায় ২৮। জোকায় এই শিক্ষা প্রতিষ্ঠানে করোনা দ্রুত হারে ছড়াতে থাকায় চিন্তার ভাঁজ পড়েছে স্বাস্থ্য দফতরের কর্তাদের কপালে। কোভিড সামলাতে নড়েচড়ে বসেছে স্বাস্থ্য ভবন ও কলকাতা পুরসভা। দেশের বেশ কয়েকটি রাজ্যে কোভিড সংক্রমন বাড়লেও  পশ্চিমবঙ্গে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে। বর্তমান বাংলায় দৈনিক কোভিড সংক্রমণের সংখ্যা ৫০ এর নীচেই।  সেই আবহে জোকায় এমন সংক্রমণের ঘটনায় আবার চিন্তা বাড়াচ্ছে।

কোভিড আক্রান্তদের চিকিৎসার ওপর জোর দেওয়ার পাশাপাশি  তাঁদের সংস্পর্শে আসা ৫৮ জনেরও কোভিড টেস্ট করা হবে বলে জানা গিয়েছে। আগামী ১০ দিনে মোট তিন বার তাঁদের কোভিড টেস্ট করা হবে। টেস্টের পর যদি সংক্রমণ না মেলে তবে নিভৃতবাস থেকে ছাড়া হবে ওই পড়ুয়াদের। কলকাতা পুরসভার তরফে ইতিমধ্যে এই বিষয়ে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতিমধ্যেই কলকাতা পুরসভার তরফে নজরদারি বাড়ানো হয়েছে জোকা এলাকায়।

জোকার পড়ুয়াদের এই সংক্রমণ যাতে বাইরে না ছড়ায় তার জন্য জোকা আইআইএমকে সতর্ক করা হয়েছে কলকাতা পুরসভার তরফে। কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, “জোকা আইআইএম-কে এ বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। তাঁরা যদি কলকাতা পুরসভা নির্দেশ আমান্য করেন, তা হলে আমরা ওই এলাকাকে গণ্ডিবদ্ধ বলে ঘোষণা করতে বাধ্য হব।”

সম্প্রতি কোভিড পরিস্থিতি নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে রাজ্যের সমস্ত জেলার স্বাস্থ্য আধিকারিক এবং বিশিষ্ট ডাক্তাররা ছিলেন। রাজ্যে চতুর্থ ওয়েভ আসলে কীভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাবে তা নিয়ে এই বৈঠকে আলোচনা হয়।

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ