বিকেল ৫টা পর্যন্ত বাংলার ৭ লোকসভা কেন্দ্রে সামগ্রিক ভোটদানের হার ৭৩ শতাংশ

বিকেল ৫টা পর্যন্ত বাংলার ৭ লোকসভা কেন্দ্রে সামগ্রিক ভোটদানের হার ৭৩ শতাংশ। সব থেকে বেশি ভোট পড়েছে আরামবাগে ৭৬.৯০ শতাংশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: নির্বাচন কমিশন(ECI) সূত্রে জানা গিয়েছে, বিকেল ৫টা পর্যন্ত বাংলার ৭ লোকসভা কেন্দ্রে সামগ্রিক ভোটদানের হার(Polling Percentage) ৭৩ শতাংশ। সব থেকে বেশি ভোট পড়েছে আরামবাগে ৭৬.৯০ শতাংশ। তারপরেই থাকছে বনগাঁ। সেখানে ভোট দানের হার ৭৫.৭৩ শতাংশ। উলুবেড়িয়ায় ভোট পড়েছে ৭৪.৫০ শতাংশ, হুগলিতে ৭৪.১৭ শতাংশ, শ্রীরামপুরে ৭১.১৮ শতাংশ, ব্যারাকপুরে ও হাওড়ায় ভোট পড়েছে ৬৮.৮৪ শতাংশ। বিকাল সাড়ে ৪টে পর্যন্ত বাংলার(Bengal) ৭ লোকসভা কেন্দ্র মিলিয়ে মোট ১৯১৩টি অভিযোগ জমা(Complain Registered) পড়েছে নির্বাচন কমিশনের কাছে। দলগত ভাবে সব থেকে বেশি অভিযোগ জানিয়েছে সিপিএম(CPIM)। অভিযোগের সংখ্যা ২৪৫টি। তৃণমূল(TMC) অভিযোগ করেছে ৭৪টি। বিজেপির(BJP) তরফে ১৪২টি অভিযোগ জমা পড়েছে। মাত্র ২টি অভিযোগ করেছে কংগ্রেস। 

এদিনের ভোটদান ঘিরে রাজ্যের শাসক দলের তরফে অবশ্য বড় কোনও অভিযোগ তোলা হয়নি। তবে এদিন শাসক শিবিরের প্রার্থীদের যতটা চনমনে দেখিয়েছে ততটা চনমনে দেখায়নি বাম ও রামের প্রার্থীদের। তাঁদের কার্যত সারাদিন দৌড়ে বেড়াতে দেখা গিয়েছে তাঁদের। তবে গতকাল পর্যন্ত দুই বিরোধী শিবিরের প্রার্থীদের বা অনুগামীদের যতটা জোর গলায় জেতার দাবি করতে দেক্ষা গিয়েছে, এদিন সন্ধ্যায় কিন্তু তাঁদের আর সেই শারীরী ভাষা ধরে পড়েনি। এদিন বাংলায় যে ৭ কেন্দ্রে ভোট হয়েছে তার মধ্যে উনিশের ভোটে তৃণমূল পেয়েছিল ৪টি ও বিজেপি পেয়েছিল ৩টি। এদিন তৃণমূল গতবারের জেতা আসন ধরে রেখে বিজেপির কাছ থেকে তাঁদের জেতা আসনগুলিও ছিনিয়ে নিতে ভোট পরিচালনা করেছেক। প্রতিটি বুথেই দিনভর দেখা গিয়েছে মহিলাদের ভিড়, যা কার্যত বলে দিচ্ছে, লক্ষ্মীর ভান্ডারই এবারের নির্বাচনে রাজ্যের শাসক দলকে বিজেপির থেকে অনেকটাই এগিয়ে রেখেছে।

ফলতার ২৮৫টি বুথে ভোটগ্রহণ, উৎসবের মেজাজে ভোটাররা

খাওয়ার পরই বুক জ্বালা? কোন খাবার এড়ালে মিলবে স্বস্তি? কি বলছেন গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট

‘ককরোচ জনতা পার্টি’তে সামিল অনুরাগ কাশ্যপ-কঙ্কনা সেনশর্মা সহ বলি তারকারা

দক্ষিণবঙ্গে আরও বাড়বে গরম, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

মশা তাড়াতে কোন-কোন এসেনশিয়াল অয়েল সবচেয়ে ভাল কাজ করে?

আপনি কি ‘বিশ্বের সবচেয়ে দুঃখের চলন্ত সিঁড়ি’ সম্পর্কে জানেন?

এই সরোবরে কয়েন দিলেই ইচ্ছাপূরণ হয়! দূর-দূরান্ত থেকে স্নান করতে আসেন ভক্তরা

‘এমন তরকারি আপনার স্ত্রী রান্না করলে খেতেন?’, হাসপাতালের নিম্নমানের সবজি নিয়ে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী

মুম্বইকে হারিয়ে প্লে-অফে জায়গা করার আশা টিকিয়ে রাখল রাহানেরা

মুম্বইকে ১৪৭ রানে বেঁধে রাখলেন অজিঙ্কা রাহানেরা

‘অনুপ্রবেশকারীদের সরাসরি BSF-এর হাতে তুলে দেওয়া হবে,’ ঘোষণা শুভেন্দুর

অযাচিত অর্থ আয় নাকি অত্যধিক ব্যয়-কেমন কাটবে লক্ষ্মীবার?

ঘুসুড়ির জে. এন. মুখার্জী রোডের বেহাল দশা, নতুন সরকারের দিকে তাকিয়ে এলাকাবাসী

অন্যের প্রেমিকাকে সঙ্গে নিয়ে নিক্কো পার্কে মজা করতে গিয়ে নিউমার্কেটে প্রতিবেশীর হাতে খুন যুবক