দেবাশিষ চক্রবর্তীকে চিকিৎসার জন্য বিদেশেও পাঠাতে পারে রাজ্য সরকার

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দেবাশিষ চক্রবর্তীকে দেখতে হাসপাতালে গেলেন রাজ্যের মুখ্যসচিব বি পি গোপালিকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’ নামের ব্যানারে গত ২৭ অগস্ট নবান্ন অভিযানে(Nabanna Abhiyaan) নেমেছিল গেরুয়া ব্রিগেড। সেদিন কলকাতার হেস্টিংসে ডিউটি দিচ্ছিলেন কলকাতা পুলিশের(Kolkata Police) ট্রাফিক সার্জেন্ট(Traffic Sargent) দেবাশিষ চক্রবর্তী(Debasish Chakrabarty)। ডিউটিরত অবস্থায় সেদিন তিনি গুরুতর ভাবে জখম হয়েছিলেন। নবান্ন অভিযানে সামিল হওয়া গেরুয়া ব্রিগেডের সদস্যের ছোঁড়া ইটের আঘাতে তাঁর বাঁ চোখ রক্তাক্ত হয়। সঙ্গে সঙ্গেই তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। কিন্তু তারপরেও জখম চোখে ঠিকঠাক দেখতে পারছিলেন না দেবাশিসবাবু। তারপর তাঁকে যুদ্ধকালীন তৎপরতায় বেসরকারি চক্ষু হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে রাতেই ৪ ঘণ্টার অপারেশন হয় চোখে। জানা গিয়েছে, আধলা ইটের টুকরোর আঘাতে দেবাশিষবাবুর চোখের মণি ফেটে গিয়েছে। আর তাই সেই চোখে তিনি আর কোনওদিন দেখতে পাবেন না। এদিন অর্থাৎ বৃহস্পতিবার তাঁকে দেখতেই হাসপাতালে চলে গেলেন রাজ্যের মুখ্যসচিব(Chief Secretary of West Bengal) বি পি গোপালিকা(B P Gopalika)। আর সেটাও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) নির্দেশে।

আরও পড়ুন, জুনিয়র ডাক্তারদের হুমকি দিইনি, মিথ্যা অপপ্রচার চলছে, ট্যুইট মমতার

বুধবার তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের সভা থেকে মমতা প্রশ্ন তুলেছিলেন, নবান্ন অভিযানে একটা চোখ নষ্ট হয়ে যাওয়া ওই পুলিশ অফিসারের দায়িত্ব কে নেবে। এদিন অবশ্য জানা যাচ্ছে, দেবাশিষবাবুর চিকিৎসার যাবতীয় খরচ বহন করবে রাজ্য সরকারই। খুব শীঘ্রই তাঁকে দক্ষিণ ভারতের একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হবে। এদিন সল্টলেকের শঙ্কর নেত্রালয়ের হাসপাতালে গিয়ে মুখ্যসচিব দেবাশিষবাবুকে দেখে তাঁর পরিবারকে এই মর্মে বার্তা দিয়েছেন। এ ছাড়া আরও কিছু আশ্বাস দিয়েছেন তিনি। ইটের আঘাতে দেবাশিষবাবুর চোখের রেটিনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলেই ওই হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। নবান্ন সূত্রে খবর, দেবাশিষবাবুকে মুখ্যসচিব জানিয়েছন, তিনি অত্যন্ত ভাল কাজ করেছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি নির্দেশ দিয়েছেন, দেবাশিসের চিকিৎসার সমস্ত খরচ বহন করবে রাজ্য সরকার। চোখের চিকিৎসার জন্য যদি তাঁকে বিদেশেও নিয়ে যেতে হয়, তবে তারও দায়িত্বও নেবে রাজ্যই।  

আরও পড়ুন, বন্‌ধ কেন দাগ কাটতে পারল না বঙ্গে, প্রশ্ন ঘুরছে বিজেপির অন্দরে

আপাতত বেসরকারি ওই হাসপাতালেই দেবাশিষবাবুকে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। মুখ্যসচিব ওই সার্জেন্ট এবং তাঁর পরিবারকে জানিয়ে এসেছেন, তাঁরা যেন দেবাশিষবাবুর চাকরি নিয়ে দুশ্চিন্তা না করেন। সেই বিষয়েও মুখ্যমন্ত্রীর তরফে সংশ্লিষ্ট দফতর এবং কলকাতা পুলিশকে জরুরি নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, বছর ৩৭’র দেবাশিষবাবু কলকাতা পুলিশের পূর্ব বিভাগের সাইবার সেলের ইনচার্জ হিসাবে কর্মরত। মঙ্গলবার নবান্ন অভিযানের সময় ফারলং গেটে ডিউটি করছিলেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন অন্যান্য পুলিশকর্মীরাও। সেই সময়েই নবান্ন অভিযানে সামিল হওয়া গেরুয়া ব্রিগেডের ছোঁড়া ইটের আঘাতে আহত হন তিনি। এখন রাজ্যের সব মহল থেকেই তাঁর দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার কথা কামনা করা হচ্ছে। যদিও সূত্রে জানা গিয়েছে, দেবাশিষবাবুর চোখ আর কখনই আগের মতো পূর্ণ দৃষ্টি ফিরে পাবে না। তবে তাঁর ডান চোখ ভাল আছে।

গুজবে কান না দিয়ে নিজের সিদ্ধান্তে অনড় থাকুন, রাশি মিলিয়ে জানুন সূর্যগ্রহণে দিনটি কেমন কবে?

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা