যাদবপুরকাণ্ডে নিহত পরিবারের সঙ্গে দেখা করল তৃণমূলের প্রতিনিধিদল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ যাদবপুরকাণ্ডে মৃত ছাত্রের পরিবারের সঙ্গে দেখা করলেন তৃণমূলের প্রতিনিধি দলের সদস্যরা।  প্রতিনিধি দলে ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, নারী ও শিশুকল্য়াণমন্ত্রী শশী পাঁজা ও সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ। ‘মুখ্যমন্ত্রী নিজে বিষয়টি দেখছেন, ছেলের মৃত্যুর বিচার পাবেনই’, নিহতের পরিবারকে আশ্বাস দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

মৃতের মাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন সায়নী ঘোষ। মৃতের মা বলেন, ‘‘যাদবপুরে পড়তে চাইত ছেলে। বলত, ওখানে ভর্তি করাবে তো মা?’’ দোষীদের কেউ রেয়াত পাবেনা বলেই জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বাড়ির ছোট ছেলের পড়াশোনার বিষয়টি তাঁরা দেখবেন বলে আশ্বাস দেন শিক্ষামন্ত্রী। নিহতের পরিবারের পাশে থাকলেন তৃণমূলের প্রতিনিধিদলের সদস্যরা।  

সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মৃত পড়ুয়ার বাবাকে ফোন করেছিলেন। পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন। সুর চড়িয়েছিলেন বামেদের বিরুদ্ধে।  

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি