রিঙ্কু পুত্রের মৃত্যু: গোলাপী জামা পরিহিতা তরুণী নিয়ে রহস্য দানা বাঁধছে

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা :  নিউটাউনে নিজের বাড়িতেই অস্বাভাবিক মৃত্যু হয়েছে দিলীপ ঘোষের সৎ ছেলে সৃঞ্জয় দাশগুপ্তের। তাঁর মৃত্যুর পর থেকেই একাধিক বিষয় নিয়ে জলঘোলা হয়েছে। কখনো উঠে এসেছে তাঁর একাকিত্বের কথা, কখনও উঠে এসেছে ব্যক্তিগত সম্পর্কের কথা। তাঁর  মৃত্যুর দিন গোলাপী জামা পরিহিতা এক তরুণীকে নিয়ে শুরু হয়েছে জল্পনা।

একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে জল্পনা ছড়িয়েছে। তৃণমূল নেতা কুণাল ঘোষ সেই পোস্ট নিয়ে কথা বলেছেন। নিজের সোশ্যাল মিডিয়ায় সেটি পোস্ট করেছেন। রিঙ্কু মজুমদারের ঘনিষ্ট পরিচয় দিয়ে ওই অ্যাকাউন্ট থেকে বলা হয়েছে, প্রীতম আইটি সেক্টরে কর্মরত ছিলেন। এক তরুণীর সঙ্গে সম্পর্কে ছিলেন বহুদিন ধরে। আর্থিক সুবিধার জন্য সৃঞ্জয়কে ব্যবহার করতেন বলে অভিযোগ। ছেলেকে বিয়ের কথাও বলেছিলেন রিঙ্কু। কিন্তু ওই তরুণী বিয়ে করার ব্যাপারে এই মুহূর্তে রাজি ছিলেন না। অনেকদিন ধরে নির্যাতিত হয়েছেন সৃঞ্জয় দাশগুপ্ত।

জানা গিয়েছে, সোমবার রাতে বাড়িতে পার্টির আয়োজন করা হয়েছিল। সেখানে ওই তরুণী হাজির ছিলেন বলে জানা গিয়েছে। সম্পর্কে জটিলতার তত্ত্বটিও উঠে এসেছে। মঙ্গলবার সৃঞ্জয়ের মৃতদেহের সঙ্গে সবসময় ছিলেন ওই মহিলা। তাঁর মৃত্যুর আসল কারণ এখনও সামনে না আসলেও প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে স্নায়ুরোগে আক্রান্ত ছিলেন ছিলেন। বেশ কয়েকদিন ধরে ওষুধ খাচ্ছিলেন না বলে জানা গিয়েছে।

মঙ্গলবার নিউটাউনে নিজের ফ্ল্যাটে অচৈতন্য অবস্থায় উদ্ধার হয় দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের প্রথম পক্ষের ছেলে প্রীতম দাশগুপ্তকে। দ্রুত তাঁকে বিধাননগরের একটি স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন৷ এরপর আরজিকর মেডিক্যাল কলেজে ময়নাতদন্ত হয়। এই রিপোর্ট হাতে আসলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে।

সূর্যগ্রহণের প্রভাবে মিথুন রাশির জাতকদের জীবনে আসতে পারে বড় পরিবর্তন

স্বপ্নে ছোবল দিচ্ছে বিষধর সাপ! জানেন এটা শুভ নাকি অশুভ ইঙ্গিত?

সঙ্গীর সঙ্গে চরম ঝামেলা, একে অপরের উপর বিশ্বাস সর্ম্পককে মজবুত করবে..

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, পাঁচতারা হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭

দাঁড়িয়ে খাবার খান? জানেন এই অভ্যাসই শরীরে ডেকে আনছে বিপদ

বর্ষায় ছাদবাগানে লাগাতে পারেন এই ৫ গাছ, মিলবে একাধিক উপকার

জোরালো ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪

ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপরে পুলিশের বলপ্রয়োগের নিন্দা রাহুল গান্ধির

‘রাজ্যে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন হবে,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!