এই মুহূর্তে

ব্যারাকপুরে নাবালিকা গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ৩

নিজস্ব প্রতিনিধি: উত্তর ২৪ পরগনা(North 24 Pargana) জেলার ব্যারাকপুর(Barracpur) পুলিশ কমিশনারেট এলাকায় আইনশৃঙ্খলার উন্নতি ঘটাতে এক দেড় মাস আগেই জগদ্দল থানা ভেঙে নতুন বাসুদেবপুর(Basudevpur) থানা গড়ে তোলা হয়। কিন্তু তারপরেও যে পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি সেটা এবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল সেখানকার একটি গণধর্ষণের ঘটনা। অভিযোগ উঠেছে, মায়ের সামনে থেকেই মেয়েকে তুলে নিয়ে গিয়ে পাটক্ষেতের মধ্যে গণধর্ষণ(Physical Harreshment) করে দুই যুবক। শুধু তাই নয়, মেয়েটির কাকা ওই দুই যুবককে বাধা দিতে গেলে তাঁকে ছুরি দিয়ে কোপানোর অভিযোগও উঠেছে ওই দুই যুবকের এক সহযোগীর বিরুদ্ধে। মন্দের ভালো এটাই যে ওই ঘটনার তদন্তে নেমে পুলিশ তিনজনকেই গ্রেফতার করেছে। বাসুদেবপুর থানার মুকুন্দপুরে এই ঘটনা ঘটেছে। 

জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় মায়ের সঙ্গে পাড়ারই এক সোনার দোকানে গিয়েছিল ওই নাবালিকা। বাড়ি ফেরার পথে হঠাৎই মায়ের সামনে থেকে মেয়েকে তুলে নিয়ে যায় এলাকারই দুই যুবক। তারপর একটি পাটের ক্ষেতে নিয়ে গিয়ে ওই নাবালিকাকে গণধর্ষণ করে ওই দুই যুবক। ঘটনার জেরে নাবালিকার মা চিৎকার শুরু করলে তাঁর লোকেরা খুঁজতে খুঁজতে ওই পাটক্ষেতে গিয়ে নাবালিকাকে নগ্ন অবস্থায় উদ্ধার করে। সেই সময় মূল অভিযুক্ত দুই যুবকের এক সহযোগী নাবালিকার কাকা বাপন মণ্ডলকে ছুরির আঘাত করে পালিয়ে যায়। রবিবার রাতেই বাসুদেবপুর থানায় লিখিত অভিযোগ করে নাবালিকার পরিবার। ঘটনার তদন্তে নেমে রাতের মধ্যেই পুলিশ তিন অভিযুক্তকে গ্রেফতার করে। মূল দুই অভিযুক্তের নাম আলম মণ্ডল ও খুরশিদ মণ্ডল। তাদের বিরুদ্ধে পকসো ধারায় মামলা দায়ের করা হয়েছে। তাদের সহযোগীর বিরুদ্ধে ধর্ষণে মদত ও খুনের প্রচেষ্টার অভিযোগ দায়ের করা হয়েছে। এদিনই ৩জনকে আদালতে পেশ করা হবে।

Published by:

Share Link:

More Releted News:

বৃহস্পতি থেকেই দক্ষিণবঙ্গে কালবৈশাখীর তাণ্ডব, ৬ জেলায় সতর্কতা জারি

ম্যান্ডারিন ভাষায় প্রচার তৃণমূল কংগ্রেসের, চিনা ভোট টানতেই অভিনব পদক্ষেপ

অভিষেক–রুজিরার গাড়িতে তল্লাশির নির্দেশ!‌ নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ তৃণমূলের

বিজেপির আসন সংখ্যা নিয়ে দোটানায় গেরুয়া শিবির, পদ্ম দিঘিতে প্রশ্নবাণে গুঞ্জন চরমে

নববর্ষের সকালে মাছ নিয়ে গড়িয়ায় প্রচার অরূপ বিশ্বাসের, বিঁধলেন বিজেপিকে

নববর্ষে কীর্তনের তালে দিলীপের তুমুল নাচ, মনীষীদের ছবি হাতে মিছিল শুভেন্দুর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ