ভবানীপুরে মমতার সভা ভণ্ডুলের চেষ্টা, কমিশনে অভিযোগ দায়ের তৃণমূলের

Share:

নিজস্ব প্রতিনিধি : ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা ভণ্ডুল করার চেষ্টা করা হয়েছে ইচ্ছাকৃতভাবে। কমিশনের কাছে এমনই অভিযোগ দায়ের করল তৃণমূল। রিটার্নিং অফিসার সুরজিত রায় ও ভবানীপুর থানার ওসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ জানিয়েছেন তাঁরা। অভিযোগ, মমতার সভা ইচ্ছাকৃতভাবে ভণ্ডুল করার চেষ্টা করা হয়েছে। সভার বক্তব্য যাতে শোনা না যায়, তার পরিকল্পনা করা হয়েছে। পুলিশের কাছে বিষয়টি জানানো হলেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি। 

শনিবার সন্ধ্যায় ভবানীপুরের ৭০ নম্বর ওয়ার্ডের চক্রবেবড়িয়া এলাকায় বিজেপির মাইকের আওয়াজে সভা করতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চ থেকে নেমে চলে যান তৃণমূল নেত্রী। শুভেন্দুর সভায় ব্যবহৃত মাইকের আওয়াজে বাধ্য হলেন বক্তব্য না রেখে ফিরে যেতে। এই ঘটনাকে কেন্দ্র করে মূল উত্তেজনার সৃষ্টি হয় চক্রবেড়িয়া রোডে। জানা গেছে, ভবানীপুর বিধানসভা ৭০ নম্বর ওয়ার্ডের শনিবার তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা ছিল। তার থেকে কিছু দূরে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর সভা করার কথা ছিল। শনিবার সন্ধ্যায় যখন সভাস্থলে পৌঁছন তৃণমূল নেত্রী, তখন বিজেপির সভার মাইক উচ্চস্বরে বাজতে শুরু করে। এতেই ক্ষুব্ধ হন তৃণমূল নেত্রী। এই ঘটনায় চিঠি পাঠিয়ে অভিযোগ জমা পড়েছে কমিশনে।

এই ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন। কী ঘটনা ঘটেছে, তা DEO-দের থেকে রিপোর্ট নেওয়া হবে বলে জানিয়েছেন মনোজ আগরওয়াল। গোটা বিষয়টি জেনে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। শনিবার জনসভা করতে না পারায়, রবিবার মিছিল করবেন বলেছিলেন। সেই মতো রবিবার নির্দিষ্ট সময়ে মিছিল শুরু করেন তৃণমূল সুপ্রিমো। ল্যান্সডাউন থেকে কালীঘাট ফায়ার স্টেশন পর্যন্ত হাঁটছেন দলনেত্রী।

পুলিশের প্রিজন ভ্যানের ধাক্কায় সাইকেল থেকে পড়ে মৃত্যু ৪ বছরের স্কুল পড়ুয়ার

বিজেপি নেতার বাড়ির সামনে আগ্নেয়াস্ত্র নিয়ে রেকি! গ্রেফতার যুবক, তদন্তে পুলিশ

ব্যান্ডেলে ট্রাফিক ব্লক, কাজ হবে মেরামতির, রবিবার বাতিল একাধিক লোকাল ট্রেন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

ঘরের মেঝেতে পড়ে বৃদ্ধ দম্পতির রক্তাক্ত দেহ! খুনের অভিযোগ মেয়ের, ধোঁয়াশায় পুলিশ

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ

বাইশ গজের পরে বীরেন্দ্র শেওয়াগের নতুন ইনিংস, সঞ্চালকের ভূমিকায় ‘বীরু’

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

BRICS Summit: পুতিনকে তামিল বইয়ের রুশ সংস্করণ উপহার মোদির

হাসিনা জমানায় ভারতের সঙ্গে হওয়া ১০১ সমঝোতা চুক্তি বাতিলের পথে তারেক সরকার!

Black Money দিয়েই শহরে বেআইনি বহুতল নির্মাণ! CBI তদন্তের নির্দেশ হাইকোর্টের

প্রধান শিক্ষককে পেটানোর শাস্তি, জলপাইগুড়ির স্কুল থেকে ছাত্রদের টিসি ধরানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর

৬৭ বছরে ফের মা হচ্ছেন বলি অভিনেত্রী! খবর প্রকাশ্যে আসতেই শোরগোল

কলকাতা হাইকোর্টের নির্দেশে অফিস ছাড়া হচ্ছেন অভিষেক!