২১ এর সমাবেশে শহরের পথে থাকবে জায়ান্ট স্ক্রিন

বিশাল জমায়েতের কারণে রাস্তায় থাকা কর্মীরা যাতে গোপ্তা অনুষ্ঠানটি দেখতে পান সেই কারণে জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থা করেছে তৃণমূল কংগ্রেস।

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল কংগ্রেসের শহীদ স্মরণ সমাবেশে কয়েক লাখ মানুষের জমায়েত হবে হবে বলে মনে করছেন তৃণমূল। এর ফলে ধর্মতলায় মূল মঞ্চস্থলের কাছে পৌঁছতে পারবেন না বেশিরভাগ কর্মী সমর্থক। আর তার জন্য যাতে দলনেত্রীর ভাষণ শুনতে কর্মীদের কোনও অসুবিধা না হয় সেই কারণে শহরের রাস্তার বিভিন্ন জায়গায় বসানো হচ্ছে জায়ান্ট স্ক্রিন। যেখানে কর্মীরা দেখতে পাবেন সমাবেশের পুরো অনুষ্ঠানটি।

ইতিমধ্যে ধর্মতলায় সভাস্থলটিকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলেছে কলকাতা পুলিশ। নিরাপত্তার জন্য প্রস্তুত রাখা হয়েছে ডগ স্কোয়াড ও বম্ব স্কোয়াড। বিশাল জমায়েতের কারণে রাস্তায় থাকা কর্মীরা যাতে গোপ্তা অনুষ্ঠানটি দেখতে পান সেই কারণে জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থা করেছে তৃণমূল কংগ্রেস। কর্মীদের সুবিধার্থে এসপ্ল্যানেড ও পার্ক স্ট্রিট চত্বরে প্রস্তুত রাখা হচ্ছে ১৫টি জায়ান্ট স্ক্রিন।

উল্লেখ্য দীর্ঘ দু বছর পর ধর্মতলায় পালিত হচ্ছে ২১ জুলাই সমাবেশ। রাজ্যের বিভিন্ন জেলা থেকে সমাবেশে আসা কর্মীদের প্রশাসনের সঙ্গে সহযোগিতা করার আবেদন জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো। বুধবার এক ভিডিও বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমি সবাইকে আবেদন করব ২১ জুলাই সমাবেশে আসার জন্য। যারা পারবেন তারা আসবেন। সশরীরে যোগ দিয়ে সাক্ষী হোন। যারা পারবেন না তারা টিভিতে দেখুন বা ফেসবুক লাইভ হবে সেখানে দেখুন।’ একইসঙ্গে তাড়াহুড়ো না করে সমাবেশে আসার জন্য আবেদন জানান জননেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, ‘গাড়িতে যারা আসবেন তাড়াহুড়ো করবেন না। যাতে কোনও দুর্ঘটনা না ঘটে তাড়াহুড়ো করতে গিয়ে।’ একইসঙ্গে ‘সব মানুষকে সাহায্য করার জন্য সব জেলাকে অ্যালার্ট করছি’ বলেও নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। 

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

হাতে সময় কম? সকালে চটজলদি বানিয়ে ফেলুন প্রোটিন সমৃদ্ধ ছোলার স্যান্ডউইচ

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক, আসছেন রজনীকান্ত-প্রভাস

১ নভেম্বর রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশের জন্য কংগ্রেসকে শর্তসাপেক্ষে অনুমতি

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক

প্রি-ওয়েডিং শুটে যাওয়ার পথেই ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩