শুভেন্দুর বিরুদ্ধে বিধানসভায় প্রিভিলেজ মোশন আনল তৃণমূল

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রিভিলেন মোশন আনল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। প্রস্তাব আনা হয়েছে বিজেপির আরও দুই বিধায়কের বিরুদ্ধেও।

Share:

নিজস্ব প্রতিনিধি: ঘোষিত অবস্থান মেনে রাজ্য বিধানসভায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর(Suvendu Adhikari) বিরুদ্ধে প্রিভিলেন মোশন(Privilege Motion) আনল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস(TMC)। বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় এই প্রস্তাব আনলেন রাজ্যের দুই মহিলা মন্ত্রী শশী পাঁজা ও চন্দ্রিমা ভট্টাচার্য। প্রস্তাবে উত্থাপক হিসাবে নাম রয়েছে তৃণমূল বিধায়ক শিউলি সাহারও। প্রস্তাব যে শুধু শুভেন্দুর বিরুদ্ধেই আনা হয়েছে তাই নয়, প্রস্তাব আনা হয়েছে বিজেপির(BJP) আরও দুই বিধায়কের বিরুদ্ধেও। এই দুই বিধায়ককে বুধবারই বিধানসভার চলতি অধিবেশনের জন্য সাসপেন্ড করেছিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এদিন সেই দুই সাসপেন্ড বিধায়ক ধর্ণাতেও বসে রাজ্য বিধানসভা ভবনের অলিন্দে। তাঁদের সঙ্গে আরও বেশ কিছু বিজেপি বিধায়কও ছিলেন। কিন্তু তারপরেও তাঁদের নাম এদিন প্রিভিলেজ মোশনের প্রস্তাবে তোলে তৃণমূল। এই দুই বিজেপি বিধায়ক হলেন মিহির গোস্বামী ও সুদীপ মুখোপাধ্যায়।

রাজ্য বিধানসভার চলতি বাজেট অধিবেশনের প্রথম দিনে রাজ্যপালের বাজেট ভাষণের সময় বিজেপির বিধায়কেরা ব্যাপক হইহট্টোগোল করেন। শ্লোগান দেওয়ার পাশাপাশি চিৎকার চেঁচামেচি করে তাঁরা রাজ্যপালকে বাধা দেন তাঁর ভাষণ পড়তে। সেই সঙ্গে তৃণমূলের মহিলা বিধায়ক ও মন্ত্রীদের লক্ষ্য করে আক্রমণও শানেন তাঁরা। সেই ঘটনার জেরে তৃণমূলের তরফে আগেই জানিয়ে দেওয়া হয় যে তাঁরা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রিভিলেজ মোশন বা স্বাধিকার ভঙ্গের অভিযোগ আনছেন। পরে সেই প্রস্তাবে মিহির গোস্বামী ও সুদীপ মুখোপাধ্যায়ের নামও জুড়ে দেওয়া হয়। বিজেপির এই ৩ বিধায়কদের বিরুদ্ধে মূল অভিযোগ রাজ্যপালকে তার ভাষণ পড়তে বাধা দেওয়ার পাশাপাশি তৃণমূলের মহিলা বিধায়কদের হেনস্থা করা। এদিন বিজেপির ধর্ণায় যোগ দিয়েছিলেন শুভেন্দুও। তাঁদের দাবি, মিহির ও সুদীপের সাসপেনশান প্রত্যাহার করতে হবে।

বিজেপির এই ধর্ণা কর্মসূচী নিয়ে এদিন তৃণমূলের তরফে সরব হয়েছেন রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি জানিয়েছেন, ‘বিজেপির মতো এত অজ্ঞ দল দেখিনি। আমরাও বিরোধী দল ছিলাম। ৩০ টি আসন নিয়ে ২৩৫-এর বিরুদ্ধে লড়েছি। তখন আমাদের বলতে দেওয়া হত না। আর এদের এত সুযোগ দেন স্পিকার। অথচ কিছুতেই সভায় আসে না। বিতর্কে অংশ নেয় না। আর মুখ্যমন্ত্রী সভায় এলেই সব কাগুজে বাঘ হয়ে ওঠে।’ মুখ খুলেছেন তৃণমূল বিধায়ক তাপস রায়ও। তিনি জানিয়েছেন, ‘বিজেপি অধিবেশনে ৬২ মিনিট ধরে হাততালি দিয়ে গেল। আর ভারত মাতা কী জয় করল। প্রথমত হাততালি দেওয়া যায় না। স্পিকারকে অনুরোধ করি ওদের একটা আলাদা জায়গা করে দিন। সারা দিন বসে ভারত মাতা কী জয় করুক।’

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

‘ভাবা’র লোভনীয় চাকরি ছেড়ে ‘বাবাজির’ জীবনকেই বেছে নিলেন M.Tech পাস যুবক

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

মদ্যপ অবস্থায় উল্টোদিক ধরে গাড়ি নিয়ে ছুটছেন মহিলা কনস্টেবল, ভিডিয়ো ভাইরাল হতেই শোরগোল

গাইঘাটায় ধানক্ষেত থেকে উদ্ধার প্রাক্তন পঞ্চায়েত সদস্যার স্বামীর গলাকাটা দেহ, ধৃত ১

কলকাতা-হাওড়ার পুরভোটে নজর, ফের বাংলায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি

দিনদুপুরে শিক্ষিকাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা অভিযুক্তের

মন্ত্রিত্ব বেঁচে গেল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার