আসানসোলের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের

যদিও তৃণমূলের নালিশ নিয়ে কোনও প্রতিক্রিয়া জানাতে রাজি হননি অভিযুক্ত বিজেপি প্রার্থী।

Share:

নিজস্ব প্রতিনিধি: আসানসোল লোকসভা আসনের বিজেপি প্রার্থী তথা আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে ভোটপ্রচারে গিয়ে হুমকি দেওয়ার অভিযোগ তুলে নির্বাচন কমিসনের দ্বারস্থ হল তৃণমূল কংগ্রেস। আজ বৃহস্পতিবার রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক আরিজ আফতাবকে চিঠি পাঠিয়ে আসানসোলের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে আদর্শ আচরণবিধি ভঙ্গের দায়ে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। যদিও তৃণমূলের নালিশ নিয়ে কোনও প্রতিক্রিয়া জানাতে রাজি হননি অভিযুক্ত বিজেপি প্রার্থী।

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে পাঠানো চিঠিতে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক লিখেছেন, ‘গত ১৯ মার্চ ভোটপ্রচারে গিয়ে আসানসোলের বিজেপি প্রার্থী দলীয় কর্মী-সমর্থকদের তৃণমূল কর্মী-নেতাদের উপরে হামলা চালানোর জন্য উসকে ছিলেন। দলীয় কর্মীদের উদ্দেশে তিনি বলেছিলেন, ‘মারের বদলা মার-ই হবে। মারের বদলা তো নমস্কার হতে পারে না, আলিঙ্গন হতে পারে না। মারের বদলা মার-ই হবে।’ অর্থা‍ৎ তৃণমূল নেতা-কর্মীদের বিরুদ্ধে ঘৃণা ছড়িয়েছিলেন তিনি।’

তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদকের অভিযোগ, ‘শুধু ১৯ মার্চ নয়, গত ২৯ মার্চ বার্নপুরে সাংবাদিক সম্মেলনেও ফের হিংসাত্মক মন্তব্য করেছেন। সেখানেও মারের বদলে মারের তত্ত্ব আওড়েছেন আসানসোলের বিজেপি প্রার্থী। জেতার জন্য কার্যত হিংসা ছড়ানোকেই হাতিয়ার করেছেন।’ এর পরেই আদর্শ আচরণ বিধি ভঙ্গের দায়ে এবং হিংসা ছড়ানোর ক্ষেত্রে উসকানি দেওয়ার দায়ে আসানসোলের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ১৫৩, ৫০৫ ও ৫০৬ ধারায় এফআইআর দায়ের করার জন্য অনুরোধ জানিয়েছেন কুণাল ঘোষ। তাঁর কথায়, ‘অবাধ ও সুষ্ঠভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য-ই বিজেপি প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’

জীবনের ঝুঁকি নিয়ে কাদার স্তূপ থেকে গ্যাস সিলিন্ডার উদ্ধারের মরিয়া চেষ্টা নেপালের বন্যাদুর্গতদের

‘পরনের কাপড়টুকুই বাঁচাতে পেরেছি’, নেপালে মহাপ্রলয়ের ভয়াবহতা বর্ণনা প্রত্যক্ষদর্শীর

মুম্বই ইন্ডিয়ান্সে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল? মুখ খুলল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ

WhatsApp-এ সিকিউরিটি আপডেট, জেনে নিন একাধিক নতুন ফিচার

জিটি রোডে ভয়াবহ দুর্ঘটনা! বাইক-চারচাকার সংঘর্ষে মৃত ১

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

যাত্রী সুবিধার্থে পুনরায় চালু হল হাওড়া-জলেশ্বর মেমু, জানুন কোথা থেকে চলবে ট্রেন?

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

অপারেশন সিঁদুরে ব্যবহৃত ২০টি চিনা যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, খরচ হবে ২১,৯২৩ কোটি টাকা

আকস্মিক বন্যায় বিধ্বস্ত নেপাল, নিখোঁজ ১০৫ ভারতীয় পর্যটক

‘ক্ষমতার অপব্যবহার’, রাজস্থান হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে অপসারণের দাবি সুপ্রিম কোর্টের বিচারপতির

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক

বিমান নাকি পিকনিক স্পট? ইন্ডিগোর বিমানে এক পরিবারের কাণ্ডে তুমুল বিতর্ক

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় অঘটন! প্রথম স্থান হারালেন বুমরাহ, জায়গা নিলেন কে?