চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

লখিমপুরের নয়া ভিডিও টুইট করে অমিত শাহর ইস্তফা দাবি করলেন মহুয়া

নিজস্ব প্রতিনিধি: বৃহস্পতিবার সকালেই একটি নতুন ভিডিও শেয়ার করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। ভিডিওটি যে লখিমপুর খেরির সেটাও জানিয়েছেন তৃণমূল সাংসদ। আর ওই ভিডিও টুইট করেই তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ইস্তফা দাবি করলেন। পাশাপাশি লিখলেন, ‘অজয় মিশ্র মিথ্যা কথা বলা বন্ধ করুন। সেদিন কোনও দুর্ঘটনা ঘটেনি, এই ভিডিও তার প্রমান’। তৃণমূল সাংসদের এই ভিডিও সামনে আসার পরই শোড়গোল পড়ে যায় জাতীয় রাজনীতিতে।

মহুয়া মৈত্রর শেয়ার করা নতুন ভিডিওয় দেখা যাচ্ছে, শান্তভাবে মিছিল করে চলা একদল নিরস্ত্র বিক্ষোভকারীদের উপর দ্রুতগতিতে গাড়ি চালিয়ে বেরিয়ে যাচ্ছে কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রর কনভয়। গাড়িটি যে অজয় মিশ্রেরই SUV তাও চিহ্নিত করা গিয়েছে বলে দাবি করেছেন তৃণমূল সাংসদ। ওই ভিডিওর নীচেই মহুয়া কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘অসম্পাদিত এই ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে ওখানে কোনও দুর্ঘটনা হয়নি। আপনার কনভয় দ্রুতগতিতে ভিড়কে পিষে দিয়ে বেরিয়ে গেল’। তারপরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহয়ের দিকে তোপ দেগে তৃণমূল সাংসদের পরামর্শ, ‘অমিত শাহ এমন ঘটনার পর আপনার ইস্তফা দেওয়া উচিত। অন্তত আপনার মিথ্যুক মন্ত্রীদের ইস্তফা চান’।

উল্লেখ্য, উত্তরপ্রদেশের লখিমপুর খেরির ঘটনাকে দুর্ঘটনা বলেই দাবি করে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র। তাঁর দাবি ছিল, তাঁর কনভয়ে লাঠিসোটা, হকিস্টিক নিয়ে হামলা চালায় মিছিলকারীরা। তাতেই গাড়িচালক নিয়ন্ত্রন হারায়। কিন্তু তৃণমূল সাংসদ মহুমা মিত্রের শেয়ার করা ভিডিওয় পরিস্কার দেখা যাচ্ছে, পিছন থেকে দ্রুতগতিতে ছুটে আসা গাড়ি মুহূর্তে কয়েকজনকে পিষে দিয়ে চলে যায়। তবে ‘এই মুহূর্তে ডট কম’ ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি।  নয়া ভিডিও সামনে আসতেই সেদিনের ঘটনা অন্যমাত্রা পেল বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।

Published by:

Share Link:

More Releted News:

দেবাশিস কুমারের বাড়ি ও কার্যালয়ে IT হানা, কী কারণে আয়কর তল্লাশি?

আগামী ২-৩ ঘন্টায় ৭০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় হবে শিলাবৃষ্টি

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

খাস কলকাতায় সিপিএমে ভাঙন, নির্বাচনের প্রাক্কালে একঝাঁক যুবনেতার যোগ তৃণমূলে

সল্টলেকে ভয়াবহ দুর্ঘটনা, ডিভাইডারে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে গেল গাড়ি, আহত ৪

‘‌বাংলায় আপনাদের মেয়াদ আর ঠিক ১৯ দিন’‌, বিজেপি–নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ অভিষেকের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ