রঙের উৎসবে  নিজের কেন্দ্রে নাচে-গানে মাতলেন সায়নী ঘোষ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাজ্য জুড়ে শুরু হয়েছে রঙের উৎসব। ছোট থেকে বড় সকলেই আবির খেলায়  মেতে উঠেছেন এদিন।  আর সেই তালিকায় যোগ দিলেন টলিউড অভিনেত্রী অর্থাৎ যাদবপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী সায়নী ঘোষ। সোমবার সাতসকালে নাচে গানে স্থানীয়দের মধ্যে মিশে গিয়ে বসন্ত উৎসব পালন করেন সায়নী।

এদিন সবুজ আবির দিয়ে দোল উৎসব পালনের পর সায়নী বলেন, শুধু যাদবপুর নয়, গোটা রাজ্যজুড়ে এবারের নির্বাচনে উড়বে সবুজ আবির। এদিন নিজের বন্ধু-বান্ধব এবং পরিবারের সদস্যদের সঙ্গে আজকের দিনটা কাটাবেন বলে জানান সায়নী। তবে আজকেই শুধু নয় প্রাক হোলির দিনেও ভোটপ্রচারে গিয়ে স্থানীয়দের সঙ্গে  আবির মেখে প্রচার শুরু করে সায়নী।

উল্লেখ্য, রবিবার দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে একে অপরকে আবির মাখিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন লাভলি এবং সায়নী। দু’জনে রাজপুর-সোনারপুর পুরসভার ২৫ এবং ২৬ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচার শুরু করেন। বাইক এবং টোটো নিয়ে এই দুই ওয়ার্ডের নানা এলাকা ঘোরেন  তারা। কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে। অনেক জায়গাতেই আবার তাঁদের দেখে  ভিড় জমান উৎসুক জনতারা। কেই আবার তাদের সঙ্গে  সেলফি তোলেন। এই ঘটনায় পুনরাবৃত্তি দেখা গেল সোমবার সকালে যাদবপুর লোকসভা কেন্দ্রে।  

ভাল যাবে না শরীর! হতে পারে অপ্রত্যাশিত আয়, জেনে নিন কেমন কাটবে রবিবার

‘পদ নয়, বিজেপির কাছে দেশ ও পড়ুয়ারা সবার উপরে,’ ধর্মেন্দ্র’র ইস্তফা প্রসঙ্গে মন্তব্য শাহের

মাত্র ১৪ বছর বয়সেই বিশ্বরেকর্ড গড়ল অনাহত সিংহ

একুশে জুলাই কাণ্ডের তদন্ত চেয়ে মণীশ গুপ্তের বিরুদ্ধে FIR দায়ের

রবিতে হাওড়া ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব

বচসার মাঝেই স্টেট ব্যাঙ্কের ম্যানেজারের গালে সপাটে চড় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

খালি পেটে রোজ সকালে পান করুন ঢ্যাঁড়শের জল, উপকার শুনলে চমকে যাবেন

রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫