পুজোর আগেই শহরে দুটি রুটে চালু হচ্ছে ট্রাম পরিষেবা

চলতি বছরের পুজোর মধ্যেই খিদিরপুর ও ধর্মতলার মধ্যে এবং বিধাননগর ও রাজাবাজারের মধ্যে দুটি রুটে ট্রাম পরিষেবা ফের চালু হয়ে যাবে পুরোদমে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২০ সালে কোভিডের আবহ ও লকডাউনের মধ্যেই বাংলার বুকে আছড়ে পড়েছিল সামুদ্রিক ঘূর্ণিঝড় আম্ফান(Amphan)। সেই ঝড়ের দাপটে কলকাতা(Kolkata) কার্যত বিধ্বস্ত নগরীর রূপ ধারন করেছিল। উপড়ে পড়েছিল হাজারো গাছ, ভেঙেছিল তার থেকেও বেশি ল্যাম্পপোস্ট। বড় বড় গাছের নীচে চাপা পড়ে দুমড়ে মুচড়ে গিয়েছিল বেশ কিছু যাত্রীবাহী বাস, অটো, ট্যাক্সি। সেই ঝড়ের দাপটে রেহাই পায়নি শহরের ঐতিহ্যবাহী ট্রাম(Tram) পরিষেবাও। অজস্র জায়গায় তার ছিঁড়ে গিয়েছিল, কোথাও কোথাও তারকে ধরে রাখার পোস্টও উপড়ে পড়েছিল। তার জেরে খিদিরপুর ও ধর্মতলার মধ্যে এবং বিধাননগর ও রাজাবাজারের মধ্যে দুটি রুটে ট্রাম পরিষেবা বন্ধ হয়ে যায়। সূত্রে জানা গিয়েছে চলতি বছরের পুজোর মধ্যেই ওই দুই রুটে আবারও পরিষেবা চালু হয়ে যেতে পারে।

ব্রিটিশদের হাত ধরে চলা ট্রাম কলকাতার অন্যতম ঐতিহ্য। দূষণ ঠেকাতে এই গণপরিবহণের জুড়ি মেলা ভার। বিশ্বের তাবড় তাবড় সব দেশের শহরে তাই ট্রামের কদর বেড়েই চলেছে। ব্যতিক্রম কলকাতা। এখানে ট্রাম তুলে দেওয়ার দাবি ক্রমশ জোরালো হচ্ছে। ট্রামের জন্য নাকি যানজট হচ্ছে, দুর্ঘটনা ঘটছে, প্রাণহানির ঘটনাও ঘটছে। যদিও রাজ্য সরকার(State Government) কলকাতার চলমান এই ঐতিহ্যকে একদম বাতিলের খাতায় ফেলে দিতে চাইছে না। সেই লক্ষ্যেই তাঁরা কলকাতার বুকে আম্ফান পূর্ববর্তী রুটগুলিকে যথাসম্ভব দ্রুত ফেরাতে চাইছে। এমনিতেই মূল কলকাতার দুই তৃতীয়াংশ এলাকা থেকে ট্রাম বলতে গেলে উঠেই গিয়েছে। আম্ফানের আগে শহরে ৭টি রুটে ট্রাম চলত। এই রুটগুলি হল টালিগঞ্জ থেকে বালিগঞ্জ, রাজাবাজার থেকে হাওড়া ব্রিজ, গড়িয়াহাট থেকে ধর্মতলা, ধর্মতলা থেকে শ্যামবাজার, হাওড়া ব্রিজ থেকে শ্যামবাজার, ধর্মতলা থেকে খিদিরপুর, রাজাবাজার থেকে বিধাননগর। আম্ফানের পরে প্রথম ৫টি রুটে ট্রাম পরিষেবা চালু হলেও শেষ দুটি রুটে তা চালু হয়নি।

এখন জানা গিয়েছে, এই দুটি রুট যাতে চালু করা যায় তার জন্য উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। ধর্মতলা থেকে খিদিরপুর যাওয়ার ৩৬ নম্বর রুটে ট্রাম ছুটত ধর্মতলা থেকে রেড রোড, ফোর্ট উইলিয়াম, রেস কোর্স, হেস্টিংস, ওয়াটগঞ্জ ও ফ্যান্সি মার্কেট হয়ে। অন্যদিকে রাজাবাজার থেকে বিধাননগরের ট্রাম যেত মানিকতলা, কাঁকুড়গাছি, হাডকো মোড় হয়ে। এই দুটি রুটই আম্ফানে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছিল। এখন রাজ্য সরকার এই দুটি রুট চালুর জন্য যথাক্রমে ১.৩ কোটি ও ৭৫ লক্ষ টাকা বরাদ্দ করেছে। আশা করা হচ্ছে এই দুটি রুটেই পুজোর আগে ট্রাম চালু হয়ে যাবে। তবে মেট্রো রেলের কাজের জন্য এখন সাময়িক ভাবে ৩টি রুটে ত্রাম বন্ধ রয়েছে। এই ৩টি রুট হল হাওড়া ব্রিজ থেকে শ্যামবাজার, ধর্মতলা থেকে শ্যামবাজার ও হাওড়া ব্রিজ থেকে রাজাবাজার। আশা করা হচ্ছে আগামি বছরের শুরু থেকেই শহরে ৭টি রুটে ট্রাম ফের চালু হয়ে যাবে পুরোদমে।

সাইকেল থেকে নেমে গৌরাঙ্গ সেতু থেকে ঝাঁপ যুবকের, তল্লাশি চালাচ্ছে পুলিশ

মর্মান্তিক! ঘুমন্ত অবস্থায় মাটির দেওয়াল চাপা পড়ে বাঁকুড়া মৃত্যু দম্পতির

প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় বাড়ির বউকে দেখলেন শ্বশুর বাড়ির সদস্যরা, তারপর…

‘কার্ল মার্ক্সের উক্তির উপর চুনকাম করতে পুরকর্মীদের সঙ্গে পুলিশ আসবে জানতাম না’: যাদবপুরের উপাচার্য

অপারেশন সিঁদুরে সামলেছেন বড় দায়িত্ব, রাম মন্দিরের প্রথম CEO অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জিতেন্দ্র সাগর

ছেলে বা মেয়ে কেউ নয়, কোটি টাকার সম্পত্তি কার নামে লিখে দিলেন জ্যাকি? ভাইরাল তাঁর উইল

মর্মান্তিক! ডোমজুড়ে রাস্তার জমা জমে পড়ে মৃত্যু যুবকের

খাবারের গুণমান নিয়ে কড়া প্রশাসন, সল্টলেকের শপিং মলে অভিযানে বন্ধ চাটের দোকান

নেপালে ভয়াবহ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,১২৭, এখনও নিখোঁজ প্রায় ৫ হাজার

নিম্নচাপের জেরে বুধবারও মেঘলা আকাশ, কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

তল্লাশির নামে চলন্ত ট্রেনের প্যান্ট্রি কারে মহিলা যাত্রীকে গণধর্ষণ, অভিযুক্ত দুই পুলিশ কর্মী

জোর ধাক্কা খেলেন গিল- বুমরাহরা, আইসিসির ক্রমতালিকায় জায়গা হারালেন দুই ক্রিকেটার

কঙ্গোতে ভয়াবহ ইবোলা সংক্রমণে মৃতের সংখ্যা ছাড়াল ৩,০০০, আতঙ্ক বাড়ছে বিশ্বজুড়ে

মাংসে ছাতা, বিরিয়ানিতে বিষাক্ত রং, দুধে ভাসছে মাছি, হুগলি জুড়ে অভিযান খাদ্য দফতরের