চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বাম-কংগ্রেস জোট নিয়ে ক্রমশই জটিলতা বাড়ছে

নিজস্ব প্রতিনিধি : ২০২৪-এর লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। রাজ্যের শাসক দল তৃণমূল ৪২টি আসনেই তাদের প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে। কিন্তু এখনও পর্যন্ত বাম-কংগ্রেস অবশ্য পুরো প্রার্থী তালিকা ঘোষণা করতে পারেনি। বাম-কংগ্রেস জোট নিয়ে জটিলতা ক্রমশ বাড়ছে।

রবিবার বামফ্রন্টের শরিক দল আরএসপি, ফরওয়ার্ড ব্লক ও সিপিআইয়ের সঙ্গে বৈঠক করেছিল সিপিএম। তারপর বামফ্রন্টের তরফেও বৈঠক হয়। কিন্তু এই বৈঠকে যে চূড়ান্ত সমাধানসূত্র মেলেনি, তার স্পষ্ট ইঙ্গিত মেলে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের কথায়। কংগ্রেসের সঙ্গে জোট ও পরবর্তী প্রার্থী তালিকা নিয়ে প্রশ্ন করা হলে সিপিএমের রাজ্য সম্পাদক জানান, ‘ পুজোর আগে বা ঈদের আগে জামা কাপড় বানাতে দিলে দর্জি কী বলেন। বলেন, পুজোর আগে পেয়ে যাবেন বা ঈদের আগে পেয়ে যাবেন। ঠিক তেমন আমরাও বলছি, লোকসভা ভোটের আগে সব হয়ে যাবে।‘

সেলিমের এই বক্তব্য থেকেই স্পষ্ট, এখনও পর্যন্ত বামেদের তরফে বিজেপি ও তৃণমূল বিরোধী শক্তিগুলিকে একসূত্রে বাঁধার কাজ চলছে। সেই চেষ্টা যে পুরোপুরি চূড়ান্ত রূপ নিয়েছে, তা কিন্তু নয়। তবে লাগাতার চেষ্টা চলছে। জানা গিয়েছে, পুরুলিয়া আসনটি কংগ্রেসকে ছাড়া নিয়ে আপত্তি তুলেছে ফরওয়ার্ড ব্লক। পুরুলিয়া ছাড়াও রাজ্যের আরও কয়েকটি আসন নিয়ে বাম শরিকদলগুলির মধ্যে অসন্তোষ চরমে উঠেছে। উল্লেখ্য, ৪২টি আসনের মধ্যে ১৬টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করতে পেরেছে সিপিএম। তবে প্রথম দফার ভোট যে সব কেন্দ্রে হবে অর্থাৎ কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে প্রার্থীর নাম এখনও ঘোষণা করেনি বাম-কংগ্রেসরা।

Published by:

Share Link:

More Releted News:

আগামী ২-৩ ঘন্টায় ৭০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় হবে শিলাবৃষ্টি

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

খাস কলকাতায় সিপিএমে ভাঙন, নির্বাচনের প্রাক্কালে একঝাঁক যুবনেতার যোগ তৃণমূলে

সল্টলেকে ভয়াবহ দুর্ঘটনা, ডিভাইডারে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে গেল গাড়ি, আহত ৪

‘‌বাংলায় আপনাদের মেয়াদ আর ঠিক ১৯ দিন’‌, বিজেপি–নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ অভিষেকের

হুমায়ুন কবীরের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের, কড়া চিঠি পেশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ