আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দিনহাটায় জোড়া সভা অভিষেকের, লক্ষ্মীপুজো মিটলেই প্রচারের ময়দানে

নিজস্ব প্রতিনিধি: উৎসবের মরসুমেই রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। আগামী ৩০ অক্টোবর গোসাবা, খড়দা, দিনহাটা ও শান্তিপুরে উপনির্বাচনের ভোটগ্রহণ। লক্ষ্মীপুজো মিটলেই প্রচারে নামবে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। এই ভোটে তৃণমূলের হারানোর কিছু নেই। তবে দু’টি আসন বিজেপির থেকে ছিনিয়ে নেওয়াই মূল টার্গেট। আর সেই লক্ষ্যেই আগামী ২৩ তারিখ থেকে প্রচার শুরু করে দেবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তৃণমূল সূত্রের খবর, আগামী ২৩ অক্টোবর দক্ষিণ ও উত্তর ২৪ পরগনায় প্রচারসভা করবেন অভিষেক। ওইদিন জোড়া সভা করবেন তিনি। তবে উপনির্বাচনের প্রচারও দক্ষিণ ২৪ পরগনা থেকেই শুরু করবেন তিনি। প্রথম সভা করবেন গোসাবায়। এরপর ওইদিন দ্বিতীয় সভাটি করবেন উত্তর ২৪ পরগনার খড়দায়। ২৫ অক্টোবর অভিষেক বন্দ্যোপাধ্যায় চলে যাবেন কোচবিহারে। একইদিনে দিনহাটার দু’টি জায়গায় জোড়া সভা করবেন তিনি। পরদিন, অর্থাৎ ২৬ অক্টোবর নদিয়ার শান্তিপুরে নির্বাচনী জনসভা করবেন অভিষেক।

সদ্য ভবানীপুর-সহ রাজ্যের তিন বিধানসভা আসনে বিপুল ভোটের ব্যবধানে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। শুধু তাই নয়, মুর্শিদাবাদের সামসেরগঞ্জ আসনটি কংগ্রেসের থেকে ছিনিয়ে নিয়েছে। আগামীতে উপনির্বাচনে রয়েছে যে চারটি কেন্দ্রে, তার মধ্যে দিনহাটা ও শান্তিপুর বিধানসভায় বিজেপি জিতেছিল। ওই দু’টি আসনে বিজেপিকে শুধু পরাস্তই নয়, দ্বিতীয় স্থানেও যেন না আসতে পারে, তার জন্য প্রচারে কোনও খামতি রাখতে চাইছে না তৃণমূল। সূত্রের খবর, ওই দুই কেন্দ্রে প্রচারসভা করতে পারেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও।

Published by:

Share Link:

More Releted News:

স্ট্রংরুমের নিরাপত্তায় ২৪ ঘণ্টা থাকবেন কমিশনের আধিকারিকরা,নজরদারিতে আর কী থাকছে?

‘হেরে যাওয়া মানুষের নাটক শুরু’, স্ট্রংরুমকাণ্ডে মমতাকে তোপ দিলীপের

‘শ্রমিকরাই দেশের গর্ব ও সমাজের সম্পদ’, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

অবশেষে পুর দুর্নীতি মামলায় ইডির তলবে সিজিও কমপ্লেক্সে সুজিত বসু

বঙ্গে কে আসবে ক্ষমতায়? মনের কথা জানিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

নির্বাচনে অশান্তি ঠেকাতে আধাসেনার জওয়ানদের দেওয়া হয়েছে ১ লক্ষ লাঠি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ