আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জোড়া খুনের ঘটনায় চাঞ্চল্য গড়িয়াহাটে! নেপথ্যে বাড়ি বিক্রি

নিজস্ব প্রতিনিধি: পৈত্রিক সম্পত্তি বিক্রির কথা চলছিল। বাড়ি বিক্রির বিষয়ে কাউকে সম্পত্তি দেখানোর কথাও ছিল। সেই সূত্রেই গাড়ির চালক রবীন মণ্ডলকে নিয়ে নিউটাউন থেকে গড়িয়াহাটের কাঁকুলিয়া রোডের পৈত্রিক বাড়িতে রবি বিকালে এসেছিলেন বছর ৬২’র সুবীর চাকি। কিন্তু সন্ধ্যার পর থেকেই বন্ধ হয়ে যায় দুইজনেরই মোবাইল। সুবীরবাবু ও রবীনের বাড়ির লোকেরা সারা রাত ধরে অনেক চেষ্টা করেও কিছু করতে না পেরে খবর দেন গড়িয়াহাট থানায়। সোমবার ভোরে পুলিশ সেই সূত্রেই হাজির হয় গড়িয়াহাট থানা এলাকার ৭৮ এ কাঁকুলিয়া রোডের বাড়িতে। আর সেখানেই তিনতলা থেকে সুবীরবাবু ও দোতলা থেকে রবীন মণ্ডলের রক্তাক্ত ও ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করেন তাঁরা। প্রাথমিক ভাবে পুলিশের ধারনা কেউ বা কারা মারধরের পরে দুইজনের হাত ও পায়ের শিরা কেটে দিয়ে তাঁদের খুন করেছে। ঘটনাস্থলে পৌঁছেছে কলকাতা পুলিশের হোমিসাইড শাখার আধিকারিকেরাও।

ঘটনার তদন্তে নেমে পুলিশের ধারনা সম্পত্তিগত বিবাদ থেকেই এই ঘটনা ঘটেছে। সুবীরবাবুর বাড়ির লোকেরা আগে এই বাড়িটিতেই থাকতেন। তাঁরা সকলেই বাড়িটিকে সুবীরবাবুর পৈত্রিক সম্পত্তি বলেই দাবিও করতেন। এখনও তাঁরা সেই দাবিই করেছেন। যদিও পুলিশের ধারনা বাড়িটির মালিকানা নিয়ে বিবাদ রয়েছে। আর তার জেরেই সুবীরবাবুর পরিবার এই বাড়ি ছেড়ে নিউটাউনে চলে গিয়েছেন। সেখান থেকেই এই বাড়ি বিক্রির তোড়জোড় করছিলেন তাঁরা। তা জানতে পেরেই সম্ভবত বিপক্ষের কেউ এই ঘটনা ঘটিয়েছে। পুলিশ জানতে পেরেছে রবি বিকালে ওই বাড়িতে সম্পত্তি বিক্রি নিয়ে আলোচনার জন্য কাউকে ডাকা হয়েছিল। তবে তিনি কে তা জানা যায়নি। বিরোধী পক্ষের নাকি কোনও ক্রেতা বা প্রমোটার তাও জানা যায়নি।

গাড়ির চালক রবীন মণ্ডলের ভূমিকা নিয়েও পুলিশের সন্দেহ রয়েছে। তাঁদের ধারনা রবীন এই ঘটনায় জড়িত। কিন্তু তার মাধ্যমে যাতে পুলিশ বিপক্ষ শিবিরের কারোর নাম না জানতে পারে সেই জন্যই তাকেও খুন করা হয়েছে। সম্ভবত সুবীরবাবুর গতিবিধির খবর বিপক্ষ শিবিরের কাছে পৌঁছে দিচ্ছিল এই রবীন। পুলিশ তার পরিবারের সঙ্গেও কথা বলছে। তবে পুলিশ এটা নিশ্চিত যে সম্পত্তিগত বিবাদের জেরেই এই জোড়া খুনের ঘটনা ঘটেছে। উৎসব মরশুম এখনও শেষ হয়নি। সামনেই লক্ষ্মীপুজো। তারই ঠিক আগে গড়িয়াহাটের মতো খাস এলাকায় জোড়া খুনের ঘটনায় কিছুটা হলেও শহরের নাগরিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন চিহ্ন তুলে দিল। ঘটনার জেরে অস্বস্তি পড়েছে পুলিশ প্রশাসনও।

Published by:

Share Link:

More Releted News:

‘হেরে যাওয়া মানুষের নাটক শুরু’, স্ট্রংরুমকাণ্ডে মমতাকে তোপ দিলীপের

‘শ্রমিকরাই দেশের গর্ব ও সমাজের সম্পদ’, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

অবশেষে পুর দুর্নীতি মামলায় ইডির তলবে সিজিও কমপ্লেক্সে সুজিত বসু

বঙ্গে কে আসবে ক্ষমতায়? মনের কথা জানিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

নির্বাচনে অশান্তি ঠেকাতে আধাসেনার জওয়ানদের দেওয়া হয়েছে ১ লক্ষ লাঠি

মধ্যবিত্তের পকেটে বাড়তি চাপ! অটোতে উঠলেই ২০ টাকার ভাড়া এখন ২৫ টাকা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ