রাজ্যপালের পুরস্কার প্রত্যাখান করল বরানগরের দুই ক্লাব

Share:

নিজস্ব প্রতিনিধি: কল্যাণীর লুমিনাস ক্লাব ও টালা প্রত্যয়ের পরে বাংলার ‘ছোটলাট’ সিভি আনন্দ বোসের দেওয়া ‘দুর্গারত্ন’ পুরস্কার প্রত্যাহার করল বরানগরের নেতাজি কলোনি লোল্যান্ড দুর্গো‍ৎসব সমিতি এবং বন্ধুদল  স্পোর্টিং ক্লাব। বৃহস্পতিবার দুই ক্লাবের পক্ষ থেকেই রাজ্যপালের পুরস্কার প্রত্যাখ্যান করার কথা জানানো হয়েছে। সেই সঙ্গে মোদি সরকারের প্রতিনিধিকে পরামর্শ দেওয়া হয়েছে, ‘বাংলার ২১-২২ লক্ষ দুর্গা কেন্দ্রের জন্য কর্মহীন হয়ে পড়েছেন। তাদের কর্মসংস্থানের জন্য রাজ্যের বকেয়া পাওনা আদায়ে নজর দিন।’ উল্লেখ্য, আগেই কল্যাণীর লুমিনাস ক্লাব ও টালা প্রত্যয়ের পক্ষ থেকে রাজ্যপালের পুরস্কার প্রত্যাখানের কথা জানানো হয়েছিল। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকারকে টেক্কা দিতে গিয়ে আখেরে নিজের মুখই পুড়িয়েছেন রাজ্যপাল।

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই দুর্গাপুজো কমিটিগুলিকে উ‍ৎসাহ দিতে বিশ্ব বাংলা পুরস্কার চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার আচমকাই রাজভবনের তরফে জানানো হয়, রাজ্যপালের পক্ষ থেকেও শহর ও শহরতলির শ্রেষ্ঠ পুজোগুলিকে ‘দুর্গারত্ন’ পুস্কার দেওয়া হবে। গত মঙ্গলবার বিজয়ী দশমীর দিনে রাজভবনের তরফে  শ্রেষ্ঠ পুজোর তালিকা প্রকাশ করা হয়। সেই তালিকায় ছিল কল্য়াণী লুমিনাস ক্লাব, কলকাতার টালা প্রত্যয়, বরানগরের  নেতাজি কলোনি লো-ল্যান্ড, বরানগর বন্ধুদল স্পোর্টিং। চারটি পুজো কমিটিকে এক লক্ষ ২৫ হাজার টাকা করে মোট ৫ লক্ষ টাকা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করে রাজভবন। 

পুরস্কার ঘোষণার পরেই কল্যাণী লুমিনাস ক্লাব কর্তৃপক্ষ জানিয়ে দেয়, তাঁরা রাজভবনের দুর্গারত্ন পুরস্কার প্রত্যাখ্যান করছে। পুরস্কার ফিরিয়ে দিয়ে ক্লাবের তরফে বলা হয়, রাজ্যের একশ দিনের কাজের টাকা বকেয়া রয়েছে। গরিব মজুররা কাজ করেও টাকা পাননি। এই পরিস্থিতিতে রাজ্যপাল যদি তাঁদের মজুরি পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেন, সেটাই পুরস্কার হিসাবে ধরে নেওয়া হবে। কয়েক ঘন্টার মধ্যে টালা প্রত্যয়-ও পুরস্কার প্রত্যাখানের কথা জানিয়ে দেয়। আর এদিন বিকেলে নেতাজি কলোনি লোল্যান্ড দুর্গো‍ৎসব সমিতি এবং বন্ধুদল  স্পোর্টিং ক্লাবও রাজ্যপালের পুরস্কার নিতে অস্বীকার করেছে। কলকাতার সিংহভাগ পুজো কমিটির সদস্যরা রাজভবনের পুরস্কার প্রত্যাখানকে সঠিক সিদ্ধান্ত বলে মনে করছেন। রাজ্য সরকারকে টেক্কা দিতে গিয়ে রাজ্যপাল নিজের মুখই পুড়িয়েছেন বলে মনে করছেন তারা।

‘আইন হাতে তুলে নিলে কাউকে ছাড়া হবে না’, ফলতায় হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ভিক্ষার অজুহাতে এসে সর্বস্ব লুট! কেতুগ্রামের ঘটনায় চক্ষু চড়কগাছ স্থানীয়দের

ফের নিরাশ করলেন বৈভব, বিষ্ময় বালকের ব্যাটে রানের খরা

দিল্লিতে সাইবার জালিয়াতি চক্রের পর্দাফাঁস, লক্ষাধিক টাকা সহ গ্রেফতার ৫

দাম্পত্য কলহের জের! স্ত্রীকে এলোপাথাড়ি কোপ মেরে আত্মহত্যার চেষ্টা স্বামীর

জয় দিয়ে যাত্রা শুরু, জর্ডনকে ৩-১ গোলে হারাল অস্ট্রিয়া

ফুলবাগান থেকে গ্রেফতার প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ

প্রতারকের খপ্পরে বিক্রান্ত ম্যাসির স্ত্রী, সাইবার জালিয়াতির শিকার ’12th fail’ অভিনেতাও

শুভেন্দুর হুঁশিয়ারির পরেই সুড়সুড় করে ইস্তফা GTA চেয়ারম্যান অনীত থাপার

সাতসকালে বাগবাজার মায়ের ঘাটে ঝাঁটা হাতে মুখ্যমন্ত্রী

বর্ষা ঢুকলেও মিলছে না স্বস্তি, বাংলায় কবে শুরু হবে ভারী বৃষ্টি?

জামাইষষ্ঠীর ভোজে নতুন চমক, বানিয়ে ফেলুন সুগন্ধি গন্ধরাজ চিংড়ি পোলাও

চিকেন-মাটন-মাছ নয়, জামাইষষ্ঠীতে বানান গন্ধরাজ ডিমের কোর্মা

মাংস নয়, এঁচোড়েই জমবে ভুরিভোজ! বানিয়ে নিন সুস্বাদু রেসিপি