উল্টোডাঙ্গা ফ্লাইওভারে চলন্ত গাড়িতে ভয়ংকর আগুন, ব্যাপক যানজট ভিআইপি রোডে

Share:

নিজস্ব প্রতিনিধি: মঙ্গলবার রাতে চলন্ত গাড়িতে আগুন লাগলো ব্যস্ততম উল্টোডাঙা ফ্লাই ওভারে ।ঘটনার খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় গাড়িটি। দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিটের ফলে এই আগুনটি লাগে ।গাড়ি র মধ্যে ধোঁয়া দেখতে পেয়ে চালক তড়িঘড়ি গাড়ি থেকে নেমে আসে। মুহূর্তের মধ্যে ওই গাড়িটিতে ছড়িয়ে পড়ে আগুন। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে লেকটাউন থানার (Laketown P.S.)পুলিশ।

কি করে আগুন লাগলো খতিয়ে দেখছে তারা ।আপাতত আগুন নিয়ন্ত্রণে। অগ্নিকাণ্ডের ফলে বেশ কিছুক্ষণ যানজট সৃষ্টি হয় উল্টোডাঙ্গা ফ্লাইওভারে(Ultadanga FlyOver)। যানজট ফ্লাইওভার পেরিয়ে ভিআইপি রোডে লেকটাউন থেকে বাঙুর পর্যন্ত পৌঁছে যায়। ইদানিংকালে শহরের বুকে চলন্ত গাড়ি অথবা পাশে অগ্নিকাণ্ডের ঘটনা বৃদ্ধি পেয়েছে। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে।

এমনকি শীততাপ নিয়ন্ত্রিত গাড়িগুলিতে(AC Car) এই শর্ট সার্কিট এর ঘটনা বেশি ঘটছে। এদিন অগ্নিকাণ্ডে কোন হতাহতের খবর নেই। তবে এই অগ্নিকাণ্ডের ফলে ব্যস্ততম উল্টোডাঙ্গা ফ্লাইওভারে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দিনের শেষে বাড়ি ফেরত অফিস যাত্রী সহ নিত্যযাত্রীদের দীর্ঘক্ষন ভিআইপি রোডে যানজটে আটকে থাকতে হয়।

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আমজনতার জন্য খুলল ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার

বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা

আমতা তৃণমূল ভবন থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, দুর্নীতির অভিযোগে সরব বাসিন্দারা

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

‘স্ট্যান্ড আপ কমেডি শো ব্যান করে দেওয়া উচিত,’ ক্ষোভপ্রকাশ করে বললেন মুম্বইয়ের মেয়র

‘আমি সমকামী নই’, বিচ্ছেদের পর ছড়ানো গুঞ্জন নিয়ে মুখ খুললেন মৌনী রায়

অমিত শাহের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের জের, কল্যাণের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের