ইউপিএসসি সিভিল সার্ভিসে মুখ উজ্জ্বল করলেন বাংলার ২ কৃতী

Share:

 

নিজস্ব প্রতিনিধি: দেশের সবচেয়ে বড় ও কঠিন পরীক্ষা। দেশ চালানোর কারিগর গড়ে ইউপিএসসি। শুক্রবার রাতে ২০২০ সালের ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফল অনুযায়ী, ৭৬১ জন পরীক্ষার্থী পাস করেছেন। তাঁদের মধ্যে ৫৪৫ জন পুরুষ ও ২১৬ জন মহিলা। দেশের মধ্যে সেরা হয়েছেন বিহারের শুভম কুমার। দ্বিতীয় ও তৃতীয়স্থান অর্জন করেছেন জাগৃতি অবস্থি ও অঙ্কিতা জৈন। আর বাংলার থেকে উত্তীর্ণ হয়েছেন দুই কৃতি। রিকি আগারওয়াল ও ময়ূরী মুখার্জী। পশ্চিমবঙ্গ সরকারের পরিচালিত সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিসের পড়ুয়া। ২০২০ সালের ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার ফলে শিলিগুড়ির রিকি আগারওয়ালের র‍্যাঙ্ক ৮৭ ও বেলঘরিয়ার ময়ূরী মুখার্জীর র‍্যাঙ্ক ১৫৯।

এই অভাবনীয় ফল প্রসঙ্গে সংবাদমাধ্যমে ময়ূরী জানিয়েছেন, ‘সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিসের পড়ুয়া আমি। ২০১৯ সালে ভর্তি হই। সাপ্তাহিক ক্লাসে আমাকে অনেক কিছু শিখিয়েছে। অতি যত্ন সহকারে পড়ানো হত সেখানে। রাজ্যে কর্মরত আমলারা এসে আমাদের পরীক্ষা নিতেন। ক্লাস করাতেন, বেশ কিছু মক টেস্ট নিতেন। এতে আমাদের আত্মবিশ্বাস বাড়ত। অনেক কিছু জানতে পারতাম আমরা। সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিস প্রতিষ্ঠানের মক টেস্ট ও সাক্ষাৎকারের পদ্ধতিতে আমাকে অনেকটাই সাহায্যে করেছে।’ ময়ূরীর পড়াশুনা বেলঘরিয়া মহাকালি গার্লস হাই স্কুলে। ২০১৩ সালে প্রেসিডেন্সি থেকে বোটানিতে বিএসসি পাস করেন। দিল্লি বিশ্ববিদ্যালয়ে ২০১৫ সালে বোটানি বিভাগে এমএসসিতে প্রথম স্থান দখল করেন। অগস্ট মাসেই কেমিক্যাল বায়োলজিতে পিএইচডি পেপার জমা দেন ২০২১ সালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে।

অপরদিকে এই অভাবনীয় ফলের জন্য সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিস প্রতিষ্ঠানকেই ধন্যবাদ জানিয়ে রিকি আগারওয়াল জানিয়েছেন, ‘২০১৮ সাল থেকেই প্রতিষ্ঠানে পড়াশুনা করেছি। বি.টেক করেছি ইনস্ট্রুমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে খড়গপুর আইআইটি থেকে। আপাতত ইন্ডিয়ান সিভিল অ্যাকাউন্ট সার্ভিসে কাজ করছি।’ ২০১৪ সালে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে গড়ে ওঠে সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিস প্রতিষ্ঠানের। যেখানে বাংলা থেকে কৃতি পড়ুয়াদের অ্যাসপিরান্টরা ভালোভাবেই প্রশিক্ষণ দেন সিভিল সার্ভিস পরীক্ষায়। ২০১৯ সালে এই প্রতিষ্ঠানের সাহায্যেই বাংলা থেকে মোট ১২ জন পড়ুয়া পাস করে ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষা।

রাইফেল শুটিং প্রশিক্ষককে দায়ী করে স্ত্রী, মেয়ে, নাতিকে নিয়ে গোদাবরী নদীতে ঝাঁপ ইঞ্জিনিয়ারের

ডার্বির পরেই বড় ঘোষণা, এফিয়ংয়ের ভিসা জটের মধ্যেই দলে যোগ দিলেন ক্রোয়েশিয়ার তারকা ডিফেন্ডার

একঘেয়ে ঢ্যাঁড়শ খেয়ে ক্লান্ত? রোজকার খাবারে বানান এই বিশেষ পদ!

WHO-র শীর্ষ পদে হানান বালখিকে প্রার্থী করল সৌদি আরব

২৬ হাজার চাকরি বাতিল মামলায় যোগ্যদের স্বস্তি দিল সুপ্রিম কোর্ট

জলখাবারে থাকুক খাঁটি বাঙালিয়ানার স্বাদ! বানিয়ে নিন মিষ্টি কুমড়োর ছক্কা

সামান্য বচসা থেকে ভয়ঙ্কর পরিণতি! মিশনের ভিতরেই কেয়ারটেকারকে পিটিয়ে খুন, পলাতক নিরাপত্তাকর্মী

এক শিক্ষিকা নিয়েই চলছে প্রাথমিক স্কুল, আজব কাণ্ড পূর্ব বর্ধমানে

‘ইসলাম ধর্মে বাধ্যতামূলক নয়’, ছাত্রীর হিজাব পরে স্কুলে যাওয়ার আর্জি খারিজ এলাহাবাদ হাইকোর্টের

বারুইপুরে বিজেপি কর্মী খুনে পাকড়াও পদ্ম শিবির থেকে সাসপেন্ড হওয়া নেতা

নিম্নচাপ সরে গেলেও বৃষ্টির বিরাম নেই, মঙ্গলবারও ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ

‘হেফাজতে নেওয়ার প্রয়োজন নেই’, অভিষেকের বিরুদ্ধে FIR সংক্রান্ত মামলায় নির্দেশ হাইকোর্টের

‘পশ্চিমবঙ্গে দুর্নীতি ছাড়া রাজনীতি হয় না,’ বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের

পারিশ্রমিক চাইতেই কাঠমিস্ত্রিকে মারধর, খুনের হুমকি! সোহমের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের