দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি রবীন্দ্র ভারতীর উপাচার্যের, কারণ কী?

দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরী।

Share:

নিজস্ব প্রতিনিধি: দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের চিঠি দিলেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরী। উপাচার্যের দাবি, বারবার তাঁকে ঘিরে কোনও সঙ্গত কারণ ছাড়া বিক্ষোভ দেখাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একাংশ এবং বেশকিছু শিক্ষাকর্মী। আর তার জেরে কাজ করতে সমস্যা হচ্ছে বলে দাবি তাঁর। সেই কারণে তিনি উপাচার্য পদ থেকে অব্যাহতি চেয়ে চিঠি দিলেন মুখ্যমন্ত্রীকে।

গত ১০ জুন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছিলেন সব্যসাচী বসু রায়চৌধুরী। এরপর গত ১৮ জুলাইও একই আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি লেখেন তিনি। বিক্ষোভে জেরবার হয়ে দায়িত্ব থেকে অব্যহতি চেয়ে এই সিদ্ধান্ত বলে জানান তিনি। বৃহস্পতিবার এই প্রসঙ্গে সব্যসাচী বসু রায়চৌধুরী বলেন, ‘গত কয়েক মাসে আমরা দেখতে পাচ্ছি যে বিশ্ববিদ্যালয়ে একদল ছাত্র এবং কিছু শিক্ষাকর্মী উপাচার্যের দফতরে বিক্ষোভ দেখাচ্ছেন কোনও সঙ্গত কারণ ছাড়া।’

তিনি আরও জানান, ১৮ জুলাই শেষবার বিশ্ববিদ্যালয়ে যান। ওইদিন বেশকিছু পড়ুয়া লাইব্রেরিতে বই নেই বলে অভিযোগ জানান। এরপর উপাচার্য ওই পড়ুয়াদের জানান লাইব্রেরিতে বই রয়েছে, যদি কোনও নির্দিষ্ট বইয়ের প্রয়োজন হয় তাহলে লিখিতভাবে তা জানাতে। লিখিতভাবে বইয়ের তালিকা দিলে আর্থিক সঙ্কট থাকলেও বইয়ের ব্যবস্থা করবেন বলে জানান তিনি। উপাচার্যের দাবি, এরপর লিখিতভাবে তারা কিছু জানাননি। ওই বিক্ষোভকারীরা আবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কেন আসেননি তা জানতে চান উপাচার্যের কাছে। তার জবাবে উপাচার্য জানান, রেজিস্ট্রার ছুটিতে আছেন। এরপর তারা রেজিস্ট্রার ছুটির দরখাস্ত দিয়েছেন কিনা তারা জানতে চায়। এরপর তারা রেজিস্ট্রারের ছুটির দরখাস্ত দেখতে চাইলে উপাচার্য তা দেখাতে অস্বীকার করেন। এরপর ওই পড়ুয়ারা উপাচার্যকে পালটা প্রশ্ন করেন, আপনি কি আমাদের ছাত্র বলে মনে করেন না? এদিনের পর থেকে তিনি আর বিশ্ববিদ্যালয়ে যাননি বলে জানান তিনি। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকেও বিষয়টি জানিয়েছেন বলে জানান সব্যসাচী বসু রায়চৌধুরী।

অন্যদিকে বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, উপাচার্যকে ঘিরে বিক্ষোভ দেখানো পড়ুয়ারা বাম এবং সঙ্ঘ পরিবার ঘনিষ্ঠ। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে এই দুই সংগঠন। তাদের পালটা দাবি, শাসকদল তৃণমূল কংগ্রেসের অনুগত পড়ুয়ারা উপাচার্যকে ঘিরে এই বিক্ষোভ দেখিয়েছে। উল্লেখ্য গত ১০ বছর ধরে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন সব্যসাচী বসু রায়চৌধুরী। গত ১৮ জুলাই ওই বিক্ষোভের ঘটনার পর টানা ১৭ দিন টানা বিশ্ববিদ্যালয়ে যেতে পারছেন না বলে দাবি তাঁর।

তৃষা নন, মুখ্যমন্ত্রী বিজয়ের ছেড়ে দেওয়া ত্রিচি পূর্ব আসনের প্রার্থী অভিনেতা রাঘব লরেন্স!

হস্টেলের শৌচালয়ে প্রথম শ্রেণির ছাত্রীর রহস্যমৃত্যু, আটক ২

শীতলখুচিতে তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার, কাটমানি-দুর্নীতির অভিযোগে চাঞ্চল্য

বিয়ের ৫ ঘণ্টার মধ্যেই সম্পর্কে চির! শ্বশুরবাড়ি যেতে অস্বীকার কনের

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে তৃণমূল কর্মীকে মাথা ন্যাড়া করে এলাকায় ঘোরাল গ্রামবাসীরা

‘পেড্ডি’তে জাহ্নবীর উন্মুক্ত শরীর প্রদর্শন, বিতর্কে কী প্রতিক্রিয়া দক্ষিণী নায়িকা নিত্যার?

বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বিজেপির বিশেষ প্রশিক্ষণ শিবির প্রস্তুতি বৈঠক

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

‘মারের’ ভয়ে ঘর ছেড়ে বেরোতে নারাজ তৃণমূল কাউন্সিলররা, বৈঠক বাতিল মমতার

আট বছরের রামিসাকে ধর্ষণ করে খুন, ধর্ষক ও তার স্ত্রীকে মৃত্যুদণ্ড

ডিউটি সামলে হাতে ঝাড়ু-ব্লিচিং,রবিবার ‘সেবা দানে’ দৃষ্টান্ত গড়ল শান্তিপুর থানা

‘পরিষেবা দেওয়া হয় না’, বৈদ্যবাটীতে তৃণমূল কাউন্সিলরের বাড়ি ঘিরে বিক্ষোভ স্থানীয়দের

রাহুল -শুভমনের জোড়া শতরান, ৫৬৪ রানে প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা ভারতের