ঘর ভাড়ার জন্য জমা রাখতে হবে ভোটার কার্ড, তৃণমূল কাউন্সিলের ফতোয়ায় বিতর্কের ঝড়

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ‘ফ্ল্যাট বা বাড়ি কাউকে ভাড়া দিতে হলে উক্ত ব্যক্তিদের ভোটার কার্ড জমা রাখতে হবে কাউন্সিলার অফিসে।‘ দমদমের পুরসভার ১০ নম্বর ওয়ার্ড জুড়ে ছড়িয়ে পড়েছে এই ব্যানার। আর তাতেই বিতর্কে জড়ালেন  কাউন্সিলার সুরজিৎ রায়চৌধুরী।  কারণ, ওই ব্যানারে লেখা ছিল স্থানীয় কাউন্সিলারের উদ্যোগেই এটি লাগান হয়েছে। ইতিমধ্যেই এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা ।

এলাকার সাধারণ মানুষ প্রশ্ন তুলেছেন, এসব নথি প্রয়োজনে পুলিশ নিতে পারেন। কাউন্সিলার কেন জমা নেবেন ? যদিও কাউন্সিলারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, এলাকা থেকে একের পর এক দুষ্কৃতী ধরা পড়ছে। তারা ভুয়ো  নাম এবং পরিচয় নিয়ে এলাকায় থাকা  শুরু করেছে। সেইজন্য নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত ।

উল্লেখ্য, বর্তমানে আবাসনে ফ্ল্যাট কিনে ভাড়ায় দিয়ে দিচ্ছেন অনেকে। তাছাড়া, সাধারণ গৃহস্থ বাড়িরও চলছে ভাড়া দেওয়া। আর এই সুযোগকে কাজে লাগাচ্ছে দুষ্কৃতীরা । তাতে বিপাকে পড়ছেন স্থানীয় বাসিন্দারা। সেইজন্য দক্ষিণ দমদমের ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার  এলাকা জুড়ে  ভাড়াটিয়া সংক্রান্ত ব্যানারটি দেওয়ার সিদ্ধান্ত নেন। আর তাতেই হাতিয়ার করে তুমুল বিতর্ক। চলছে রাজনৈতিক তরজাও। তবে  সুরজিৎ স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন,’  জঙ্গি নিয়ে এখন সর্বত্র হইচই চলছে। এই পরিস্থিতিতে কিছু ঘটলে কাউন্সিলারের দায় নিয়ে প্রশ্ন উঠবেই। তাই পুলিসের সঙ্গে কথা বলে ওয়ার্ডে ব্যানার লাগানো হচ্ছে ।‘

‘সীমান্ত রক্ষা করব, নাকি বাবা-মায়ের খোঁজ করব?’, দিশেহারা সেনা জওয়ান

টাকার প্রলোভন দেখিয়ে নাবালিকাকে হোটেলে আটকে মধুচক্রে নামানোর ছক! গ্রেফতার ৪

‘আমগাছটা না থাকলে ভেসেই মারা যেতাম’, নেপালের হড়পা বানের ভয়াবহ অভিজ্ঞতা বিবেকের

এক লিটারে যাওয়া যাবে ৫০ কিমি, বাজারে হাজির MG Hector Tomahawk PHEV

মাত্র ২১-এ থমকে গেল তরুণী মডেলের জীবন, কাঠগড়ায় জিম প্রশিক্ষক

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের প্রভাব! কলকাতা-সহ একাধিক জেলায় তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনা

ফোন বেজেই চলেছে, কিন্তু মিলছে না কোনও উত্তর! নেপালের বিপর্যয়ের পর নিখোঁজ দুর্গাপুরের দম্পতি

নেপালের ভয়াবহ হড়পা বানে মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শতাধিক

 শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার পুকুরে তল্লাশি, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র সহ ৪০ রাউন্ড গুলি 

জিম থেকে বেরোনো মাত্রই পর পর গুলি, নিহত হরিয়ানভি গায়ক-অভিনেতা অঙ্কিত বালিয়ান

মানস সরোবর দর্শনের স্বপ্নই কাল? নেপালে নিখোঁজ কলকাতার ৩২ জন

৮০ বছর বয়সে প্রয়াত হলিউডের কিংবদন্তি অভিনেতা টিম কারি

দমদমে ১০ বছরের পড়ুয়ার প্রাণ কাড়ল ডেঙ্গু, শোকের ছায়া এলাকাজুড়ে

নেপালে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, দুঃশ্চিন্তায় ছেলে