‘নেতাজিকে ‘অসম্মানে’ কঠোর পদক্ষেপ’, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর, গ্রেফতার হবেন অনন্ত মহারাজ?

দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুকে অসম্মান করলেই কড়া ব্যবস্থা নেওয়া হবে। তাঁকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার করা হলে সেই ব্যক্তির বিরুদ্ধে সাইবার দমন আইনের আওতায় পুলিশি পদক্ষেপ নেওয়া হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুকে অসম্মান করলেই কড়া ব্যবস্থা নেওয়া হবে। তাঁকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার করা হলে সেই ব্যক্তির বিরুদ্ধে সাইবার দমন আইনের আওতায় পুলিশ পদক্ষেপ নেবে। বুধবার (১২ অগস্ট) নবান্নে সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি আরও জানান, কেউ আইনের ঊর্ধ্বে নন। দোষ করলে সবাই সমান অপরাধী। কোনও রাজনৈতিক দল পুলিশের ক্ষমতাকে প্রভাবিত করতে পারবে না। তাহলে কী এবার গ্রেফতার হবেন বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ?

যিনি দাবি করেছিলেন, ‘শুধু মহাত্মা গান্ধি, জওহরলাল নেহরু বা কংগ্রেসের স্বাধীনতার ফলেই ভারত স্বাধীন হয়েছে তেমনটা নয়। কোচবিহারের মহারাজা যুদ্ধ করে হিটলার এবং আজাদ হিন্দ ফৌজকে পরাজিত করে ছিল। জার্মানির হাতে বন্দী হওয়া ব্রিটিশ ভারতীয় সেনাদের নেতাজির হাতে তুলে দেওয়া হয়েছিল। সেই সেনাদের নিয়ে নেতাজি আজাদ হিন্দ ফৌজ গঠন করেন। কিন্তু নেতাজি ক্ষমতার অপব্যবহার করেছিলেন। যদি আমার হাতে সরকারের বিরুদ্ধে অস্ত্র তুলে দেওয়া হয় তাহলে আমি এনকাউন্টার হব। তাই যদি কোচবিহারের মহারাজাকে ভারতের সম্রাট করা হত তাহলে দেশ ভাগ হত না। পাকিস্তান ও ভারত এক থাকত।’ সম্প্রতি জলপাইগুড়ির ফুলবাড়ির একটি সভায় রাজ্যসভার সাংসদ এই মন্তব্যটি করছিলেন, যাঁকে ঘিরে এখন ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। তাই মুখ্যমন্ত্রীর এই বার্তার পর অনন্ত মহারাজ যে চাপমুক্ত, তেমনটা বলা যাচ্ছে না।

এমন পরিস্থিতির মধ্যেই আজ নবান্নের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানালেন, ‘উত্তরবঙ্গে রাষ্ট্রবাদ, দেশপ্রেমী বিধায়ক, মন্ত্রীরা এসেছেন আমার কাছে অভিযোগ জানাতে। নেতাজিকে নিয়ে যাঁরা অপপ্রচার করেছেন, মিম করছেন, তাঁদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। গ্রেফতার করা হবে। কোনও জনপ্রতিনিধি বা এমপি, আইনের চোখে সবাই সমান। সোশ্যাল মিডিয়ায় যাঁরা নেতাজিকে নিয়ে অপমানজনক, মিথ্যা, অপপ্রচার করার দুঃসাহস দেখিয়েছেন, তাঁদের কাউকে বরদাস্ত করা হবে না। পুলিশকে তাঁদের গ্রেফতারের নির্দেশ দিচ্ছি। অবিলম্বে ক্ষমা চেয়ে পোস্ট করতে হবে। এবং অসম্মানজনক পোস্ট মুছতে হবে। কেউ ছাড় পাবেন না। পুলিশের সিদ্ধান্তে কেউ হস্তক্ষেপ করবে না।’

সুতরাং মুখ্যমন্ত্রী কথাতেই স্পষ্ট যে, রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজও যে বাদ যাবে না। প্রত্যেকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা হবে বলেই তিনি সাফ জানিয়েছেন। এদিকে আজ প্রত্যেক বিধায়ককে নিজের নির্বাচনী কেন্দ্রে নেতাজির নামাঙ্কিত সেবাকেন্দ্র চালু করার নির্দেশ দিয়েছেন শুভেন্দু অধিকারী। প্রতিটি সেবাকেন্দ্রে নেতাজির ঐতিহ্যবাহী ধুতি ও পাঞ্জাবি পরিহিত বিশেষ ছবি রাখার কথাও জানিয়েছেন তিনি। শর্তপূরণ করতে ৩০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে সেটাও জানিয়েছেন।

লাগাতার অত্যাচার, খেতে না দেওয়া, সন্তানের বিরুদ্ধে পুলিশে দ্বারস্থ বৃদ্ধ দম্পতি

জেলেই মারা গিয়েছেন ইমরান খান! বিস্ফোরক দাবি সাংবাদিকের, তবে সত্যিটা কী?

৭৮ বছর আগে মুক্তি পেয়েছিল দেশের প্রথম দেশাত্মবোধক গান, অভিনয় করেছিলেন দিলীপ কুমার

তৃণমূল জমানার সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাই কোর্ট

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সীমান্তে ম্যারাথনের আয়োজন বিএসএফের

নগদ টাকা কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা, সংসদীয় প্যানেলের রিপোর্টে চাঞ্চল্য

৯,৭৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর, জেনে নিন শেষ আবেদনের তারিখ

ছবির প্রচারে কলকাতায় পা রেখেই নেতাজির বাড়িতে ছুটলেন সানি দেওল, কেন জানেন?

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

‘নেতাজিকে ‘অসম্মানে’ কঠোর পদক্ষেপ’, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর, গ্রেফতার হবেন অনন্ত মহারাজ?

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০